পডকাস্ট : মানিকদার গান-গল্প
কথা : শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | অনুলিখন : পল্লবী বন্দ্যোপাধ্যায় | পাঠ : কোরক বসু
আমরা যখন হাল্কা আলাপচারিতায় ব্যস্ত হঠাৎ “এসে গেছে” ”এসে গেছে” বলে একটা চাপা গুঞ্জন শুনতে পেলাম। স্টুডিওয় তখন পিন পড়লেও শব্দ হবে। তারপরেই মানিকদার প্রবেশ। ঢুকতে ঢুকতেই ওই বাজখাঁই গলায় “অলোক, তোমার সব মিউজিশিয়ান এসে গেছে?” বলে হাঁক দিলেন। Read more