কার ফেলে রাখা বই পড়ে বোবা-ঘাস? নিশিপ্রহরের ঘণ্টা বাজছে
আর কয়েক প্রহর আয়ু। তার আগে মহিষের দাঁত
পৃষ্ঠাগুলি ছুঁয়ে গেছে; ছিন্ন প্রবেশক…
ছিন্ন শেষপাতা
শিশিরে ভিজেছে লালাসিক্ত অক্ষরের সার
আধ-ফোটা অপরাজিতায় শেষ ফোঁড়- এই সূচী-শিৎকার
কাহিনির মতো হোক। এই চরাচর বন্ধ-ঘর। তোমাকে জড়াই
আর শুনি ধ্বনিময় গুহা… তারপর স্তব্ধ পথ, শান্ত পথ
সৌরমথ এসে বসে তামস পাতায়
ক্রমশ বিলীন গ্রন্থ। বর্ণলোপ। শেষ পাঠকের মৃত্যু ঘটে যায়।
ছবি সৌজন্য: Maxpixel