শাড়ি খুব মৃদু হয়ে গেলে
শুধুই কাপড় হয়ে যায়।
ক্লান্ত ছেলে বাড়ি ফিরে
গামছা না-পেয়ে তাতে
চশমা মোছে, হাত-পা মোছে,
ঘরে ঢুকে যায়।
কাপড় হাওয়ায় দোলে…
কাপড় হাওয়ায় দোলে
নিজেই শুকিয়ে যায়।
আরো একবার, ভিজে ওঠবার ইচ্ছেয়
তার সুতোগুলো নিরুপায় শক্ত হয়ে ওঠে…
ছবি সৌজন্য: Flickr