সংবাদপত্রে চিঠি দিয়ে লেখায় হাতেখড়ি ক্লাস সেভেনে। বড় হয়ে, মার্কিন বেল ল্যাবের দুঁদে বিজ্ঞানী এবং বিশ্ববরেণ্য লজিক পাজল বিশেষজ্ঞের দায়িত্ব সামলেও লিখেছেন একের পর এক দুর্দান্ত রহস্য উপন্যাস। ইনিই জনপ্রিয় রহস্যসন্ধানী একেনবাবুর স্রষ্টা, নিউ জার্সি প্রবাসী, আদ্যন্ত বাঙালী, সুজন দাশগুপ্ত। আশ্চর্য হল, এহেন বহুমুখী প্রতিভাকে তাঁর মন্টভিলের বাড়ির বেসমেন্টের বাইরে দেখা যায় কদাচিৎ। তাঁকে সেখান থেকে বের করে এনে জমিয়ে আড্ডা দেবার মতো অসাধ্যসাধন করলেন প্রবাসী সাহিত্যিক সংগ্রামী লাহিড়ী। সঙ্গে ছিল বাংলালাইভ।