যে কোনো দেখাই শেষ দেখা হতে পারে
যে কোনো চুমুই, শেষ চুমু—
শুধু এইটুকু বুঝলেই
ভালবাসাগুলো অকালে ফুরিয়ে যেত না, জোসেফিন
সে কথা যাক, ওই দ্যাখো
হেমন্তের সন্ধে কেমন ঝুপ করে নেমে আসছে শহরের কাঁধে
আর পুরনো পাড়ার দিকে কিছু ক্লান্ত ল্যাম্পপোস্ট
হেঁটে বেড়াচ্ছে একা একা, তাদের ছায়া
দীর্ঘ হতে হতে কেমন ঢেকে দিচ্ছে আমাদের মুখগুলো
আমাদের ভাঙাচোরা মুখগুলো–
ভুঁইফোড় বেঁচে থাকার বিরুদ্ধে আমাদের নীলচে প্রতিবাদ…
ছবি সৌজন্য: Stocksnap