প্রতিবন্ধকতা ও তার ভার্চুয়াল ভ্যালিডেশন

Social Media For Disabled
Social Media For Disabled

প্রতিবন্ধকতা ও তার ভার্চুয়াল ভ্যালিডেশন

(Social Media For Disabled)

ছোট থেকেই তিনি দৃষ্টিহীন, কিন্তু শিল্পচর্চার পথে অন্ধত্ব কখনও বাধা হয়নি। বাধা না হওয়ার কারণ অবশ্য তাঁর মনোবল। দৃঢ় মনোবলকে পাথেয় করেই বাংলার সাংস্কৃতিক জগতে নিজের জন্য একচিলতে জায়গা তৈরি করে নিয়েছেন রাতুল। দক্ষিণ ২৪ পরগনার বাটানগরের বাসিন্দা রাতুল বসাক পেশায় তবলা বাদক। এলাকাভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর ডাক পড়ে। আকাশবাণীতেও শোনা যায় তাঁর বাদ্যযন্ত্র পরিবেশন।


আরও পড়ুন: জালের নাম জীবন


হালে রাতুল সোশাল মিডিয়ার একজন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটরও। ফেসবুক-ইউটিউব-ইনস্টায় নিয়মিত নানা গান বা ছোটদের ছড়ার সঙ্গে তবলা বাজানোর ভিডিও আপলোড করেন। সম্প্রতি শিশুতোষ বাংলা ছড়া ‘হাট্টিমাটিম টিম’, ‘বাবুরাম সাপুড়ে’ ও ‘ইকির মিকির’-এর সঙ্গে তাঁর তবলা বাজানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। এছাড়াও আরেকটি ইউটিউব চ্যানেল মারফত দৃষ্টিহীনদের প্রযুক্তির প্রশিক্ষণ (যেমন কম্পিউটার, স্ক্রিন রিডার ইত্যাদি) দেন রাতুল। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে তাঁর কাছে।

Social Media For Disabled
হালে রাতুল সোশাল মিডিয়ার একজন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটরও

সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা যেমন ঢুকে পড়েছি ট্রোলিং আর রোস্টিং-এর ভার্চুয়াল সাম্রাজ্যে, তেমনই আবার এই মাধ্যম আমাদের জুড়ে দিয়েছে অজানা অচেনা বহু ভাল মানুষের সঙ্গে। নেতিবাচকের পাশাপাশি ইতিবাচক এক জগতকে এনে দিয়েছে মুঠোফোনের চৌখুপিতে। দরকারে-অদরকারে হাত বাড়িয়ে দেওয়ার মতো মানুষের সংখ্যা এই দুর্দিনেও নেহাত কম নয় — এ-কথা প্রমাণ করে দিয়েছে এই নতুন দুনিয়া।

শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে বহু মানুষ বহির্জগতের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে পারেন না। ভার্চুয়াল জগত তাঁদের অনেকের জন্য এক নিশ্চিন্ত করিডর। অনেকেই এই মাধ্যমকে হাতিয়ার করে নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটান। মেটা ও গুগল থেকে মাস গেলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জন করেন। হঠাৎ কোনও অর্থনৈতিক সংকট হলেও সোশ্যাল মিডিয়াই আবার ত্রাতার ভূমিকা নেয় তাঁদের জন্য। ‘ক্রাউড ফান্ডিং’-এর স্রোতে ভেসে আসে অজস্র ‘ফলোয়ার’ ও ‘ফ্রেন্ড’-দের ভালবাসা ও সাহায্য।

Social Media For Disabled
ভার্চুয়াল জগত তাঁদের অনেকের জন্য এক নিশ্চিন্ত করিডর

কৃষ্ণনগরের বাসিন্দা শিবানী ঘোষ রাতুলের মতোই দৃষ্টি প্রতিবন্ধী। এছাড়াও খানিকটা অটিজমের শিকার এই তরুণী আজ এক সফল সঙ্গীতশিল্পী। ২০১৪ সাল থেকে আকাশবাণী কলকাতার ‘যুববাণী’ বিভাগে নিয়মিত গান গাইতেন তিনি। বিভিন্ন টিভি এবং রেডিও চ্যানেলেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। হালে ইউটিউব চ্যানেলে নিয়মিত নিজের গানের ভিডিও আপলোড করে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন।

রোজকার জীবনযাপনে বিশেষভাবে সক্ষম মানুষদের নানা হেনস্থার সম্মুখীন হতে হয়। আর পাঁচজনের মতো চাকরি, ব্যবসা বা কোনও কাজ করতে গেলে তুলনামূলকভাবে বেশি সমস্যায় পড়তে হয়। সোশ্যাল মিডিয়া দশটা-পাঁচটার বাঁধাধরা চাকরি নয়। উপার্জনের ক্ষেত্রে এখানে শর্তাবলীর ফাঁস কম। পাশাপাশি এই জগত নিজস্ব সৃজনশীলতা বা দক্ষতা চর্চার এক মুক্তাঙ্গন।

সাংবাদিকতার প্রসঙ্গ আসায় বলতেই হয় উত্তরপ্রদেশের গাজ়িপুরের বাসিন্দা জিতেন্দ্র কুমার ওরফে জিতেন্দ্র দিব্যাঙ্গের কথা। সাংবাদিকতার নেশা তিনি ছাড়তে পারেননি দুটো হাত না-থাকা সত্ত্বেও। ইউটিউবে নিজস্ব চ্যানেলে নিয়মিত রাজনৈতিক পর্যালোচনা করেন জিতেন্দ্র।

রাতুল বা শিবানীর মতো যাঁরা সৃজনশীল নন, তাঁদের জন্যও উপার্জনের অবকাশ তৈরি করে দিয়েছে ভার্চুয়াল মাধ্যম। কলকাতার সাধারণ গৃহবধূ চুমকি মণ্ডল রান্নাবান্না, ঘরের কাজসহ নিজের দিনযাপনের আরও নানা দৃশ্য ফেসবুক, ইনস্টাগ্রামে তুলে ধরেন ভ্লগ, রিল ইত্যাদির মাধ্যমে। জন্মগতভাবে দুটি পা ও একটি হাত নেই মৌসুমী মণ্ডলের। পায়ের আঙুল দিয়ে রান্না করা, ঘর গোছানো, সেলাই করা এবং মোবাইল ফোন চালানোসহ সমস্ত কাজই করেন তিনি। সেসব দৃশ্য আজ সমাজমাধ্যমের দৌলতে বহু মানুষের ফিডের অংশ।

অ্যাঙ্কাইলোসিং স্পনডিলাইটিস-এ আক্রান্ত সুদীপ মান্না তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেন দৈনন্দিন পারিবারিক ভ্লগ। আবার উত্তরবঙ্গের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান সঞ্জয় বর্মন তাঁর চারপাশের নানা কাহিনি শোনান সমাজমাধ্যমের বিশ্বকে। ‘Carely’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সুকন্যা তুলে ধরেন নিজের বধিরতাজনিত নানা অভিজ্ঞতা ছাড়াও বিয়ে, পরিবার, বিশেষ শিক্ষা, কুকুর উদ্ধার সংক্রান্ত বিভিন্ন কাহিনি। ‘Tapu lifestyle’ থেকে ‘Wheelchair Bengali vlog’, ‘thisdeafgirl’ থেকে ‘My Life Sudip’ এভাবেই প্রতিনিয়ত চেষ্টা করে চলে স্বাবলম্বী হওয়ার, প্রতিবন্ধকতাকে জয় করে জীবনযাপনের সম্বল খুঁজে পাওয়ার।

Social Media For Disabled
রাতুল বা শিবানীর মতো যাঁরা সৃজনশীল নন, তাঁদের জন্যও উপার্জনের অবকাশ তৈরি করে দিয়েছে ভার্চুয়াল মাধ্যম

অনেক ক্ষেত্রে জীবনের কোনও এক সময় ঘটে যাওয়া দুর্ঘটনাও বিশেষভাবে সক্ষম করে তোলে কোনও কোনও মানুষকে। মুর্শিদাবাদের সুদীপ্ত দাস তেমনই দুর্ঘটনার স্মৃতি বয়ে চলেছেন। ২০২১ সালে মেরুদণ্ডে আঘাত লাগায় কোমরের নিচ থেকে প্যারালাইসিস হয়ে যায় তাঁর, তখন থেকেই সুদীপ্ত শয্যাশায়ী। এই অবস্থায় সোশ্যাল মিডিয়া তাঁকে উপার্জনের সুযোগ করে দিয়েছে। বর্তমানে সুদীপ্ত একজন নামজাদা কনটেন্ট ক্রিয়েটর। সংবাদ, আধ্যাত্মিকতা, ভূরাজনীতি, সিনেমা, ইতিহাস নিয়ে ইউটিউবে তাঁর একাধিক চ্যানেল। এছাড়াও গ্রামীণ যুবকদের চাকরির প্রশিক্ষণও দেন তিনি।

সাংবাদিকতার প্রসঙ্গ আসায় বলতেই হয় উত্তরপ্রদেশের গাজ়িপুরের বাসিন্দা জিতেন্দ্র কুমার ওরফে জিতেন্দ্র দিব্যাঙ্গের কথা। সাংবাদিকতার নেশা তিনি ছাড়তে পারেননি দুটো হাত না-থাকা সত্ত্বেও। ইউটিউবে নিজস্ব চ্যানেলে নিয়মিত রাজনৈতিক পর্যালোচনা করেন জিতেন্দ্র। বিভিন্ন রাজনীতিবিদদের সাক্ষাৎকার নেন। এছাড়াও দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত ভ্লগ, রিলও আপলোড করেন।

রাষ্ট্রসংঘের রৌপ্য পদকপ্রাপ্ত বছর পঁয়ত্রিশের পুলকিত শর্মা তেমনই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হলেও নিজের পরিচয় গড়ে তুলেছেন একজন আরজে, কমেডিয়ান ও নৃত্যশিল্পী হিসেবে। আবার ‘Sunrise Candles’-এর প্রতিষ্ঠাতা মহারাষ্ট্রের বাসিন্দা দৃষ্টিহীন ভবেশ ভাটিয়া তিনবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

বিশেষভাবে সক্ষমদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁদের কাছে এই জগত উপার্জনের একমাত্র পথ নয়। বাস্তব জীবনে তাঁরা কোনও না কোনও পেশায় যুক্ত। তবে সমাজমাধ্যম তাঁদের বাড়তি উপার্জনের পাশাপাশি দিয়েছে আন্তর্জাতিক স্তরে পরিচিতি। এই পরিচিতি আবার পরবর্তীকালে কাজ পেতে বা উপার্জন বাড়াতে সাহায্য করেছে।

Social Media For Disabled
রান্নাবান্না, ঘরের কাজসহ নিজেদের দিনযাপনের নানা দৃশ্য তাঁরা ফেসবুক, ইনস্টাগ্রামে তুলে ধরেন ভ্লগ, রিল ইত্যাদির মাধ্যমে

কেরলের জিলুমল মারিয়েট থমাস দু’টো হাত ছাড়াই শুধু পা দিয়ে ছবি আঁকেন। এর পাশাপাশি গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেশনের কাজ‌ও করেন। সোশ্যাল মিডিয়া এই মানুষটিকে হয়তো মাঝরাতে পরিচয় করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ বা আসামের কোনও শিল্পানুরাগীর সঙ্গে। অ্যাকন্ড্রোপ্লাসিয়ায় (Dwarf বা বামনত্বের লক্ষণ) আক্রান্ত মহারাষ্ট্রের জ্যোতি আমগে পৃথিবীর ক্ষুদ্রতম মহিলা হিসেবে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি ডেইলি ভ্লগ বানান জ্যোতি। সমাজমাধ্যমের সুবাদে তাঁর সুচারু অভিনয় হয়তো চোখে পড়ছে দক্ষিণের কোনও পরিচালকের। পরবর্তী সিনেমার এক চরিত্রকে বোধহয় এভাবেই খুঁজে নিচ্ছেন তিনি।

সোশ্যাল মিডিয়া এই মানুষদের উপার্জন বা জীবনধারণের পাশাপাশি কখনও কখনও এনে দিয়েছে সামাজিক স্বীকৃতি তথা সম্মান। বিরল রেনাল রিকেট রোগে আক্রান্ত মহারাষ্ট্রের ২২ বছর বয়সি আবোলি জারিত যেমন অবিরাম অধ্যাবসায়ের জোরে হয়ে উঠেছেন একজন গায়ক, মডেল তথা নৃত্যশিল্পী। নাগপুরের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী এই মডেল ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হয় এই প্রতিভাকে।

Social Media For Disabled
নাগপুরের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী এই মডেল ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন

রাষ্ট্রসংঘের রৌপ্য পদকপ্রাপ্ত বছর পঁয়ত্রিশের পুলকিত শর্মা তেমনই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হলেও নিজের পরিচয় গড়ে তুলেছেন একজন আরজে, কমেডিয়ান ও নৃত্যশিল্পী হিসেবে। আবার ‘Sunrise Candles’-এর প্রতিষ্ঠাতা মহারাষ্ট্রের বাসিন্দা দৃষ্টিহীন ভবেশ ভাটিয়া তিনবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। মহাবালেশ্বরে দৃষ্টিহীনদের সাহায্যে একটি Wax museum নির্মাণ করেছেন তিনি।

এঁদের মধ্যে বেশিরভাগই হয়তো খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষ। একটা স্মার্টফোনকে সম্বল করেই হয়তো ভ্লগ বা রিল বানানো শুরু করেছিলেন। আজ সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষের জীবনে সত্যিকারের ইনফ্লুয়েন্সার তাঁরা।

মামুলি স্ক্যাম থেকে নারীপাচারের ফন্দিফিকির— সবকিছুই যখন আজকাল সোশ্যাল মিডিয়ায় সহজলভ্য, তখন এই মাধ্যমে এক পশলা বসন্তের বাতাস বয়ে নিয়ে এসেছে বিশেষভাবে সক্ষম এই প্রতিভাবানরা। একদিকে তাঁরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন, তেমনই বহু মানুষকে জুগিয়ে চলেছেন জীবনযুদ্ধে লড়ে যাওয়ার অনুপ্রেরণা।

এঁদের মধ্যে বেশিরভাগই হয়তো খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষ। একটা স্মার্টফোনকে সম্বল করেই হয়তো ভ্লগ বা রিল বানানো শুরু করেছিলেন। আজ সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষের জীবনে সত্যিকারের ইনফ্লুয়েন্সার তাঁরা।

বাস্তব জগতে যা পরনিন্দা-পরচর্চা, ভার্চুয়াল জগতে তা ট্রোলিং-এর তকমা পেয়েছে। বহু মানুষ শুধু ‘ফ্রাস্ট্রেশন’ কমাতে রোজ সোশ্যাল মিডিয়াতে আসেন, ও বিভিন্ন পোস্টের কমেন্ট বক্স কুমন্তব্যে ভরিয়ে তোলেন। বিশেষভাবে সক্ষমদের দেখলেই আবার অশালীন মন্তব্য করা কারও কারও মুদ্রাদোষ। তাদের সৌজন্যেই কখনও কখনও কুমন্তব্যে ভরে ওঠে এই কনটেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সও। তবে সমাজমাধ্যম তো শুধু তাদের রাজত্ব নয়। বহু সহানুভূতিশীল মানুষও এই জগতের নাগরিক। তাঁদের ভালবাসার সামনে আজও সেসব অশ্লীলতা নিমেষে ম্লান হয়ে যায়।

শেষ করি বরং বুরুনকে দিয়ে— পরিচালক অনীক দত্তের শেষ সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর বুরুন স্কুলশিক্ষক অমৃতা মুখার্জির পুত্র। ছোট থেকেই সে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত। বুরুন জন্মানোর আগে পর্যন্ত ‘ডাউন সিন্ড্রোম’ সম্পর্কে তার মা বা পরিবারের সদস্যদের তেমন কোনও ধারণা ছিল না। কিন্তু ছেলের জন্য লড়াই করতে করতে তার মা অচিরেই বুঝতে পারেন যে, আমাদের আশেপাশে এইরকম অসংখ্য ‘বুরুন’ ছড়িয়ে রয়েছে— যাদের একটা সাহায্যের হাত দরকার। দরকার একটু ভালবাসা ও স্নেহের স্পর্শ।

সোশ্যাল মিডিয়ার সুবাদে হালে ‘জাগরী’-র মতো এমন নানা উদ্যোগের কথা প্রকাশ্যে আসছে। বাড়ি বসেই অনলাইনে অর্থসাহায্য করে বা বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে তৈরি জিনিস কিনে এসব উদ্যোগের পাশে থাকা আগের তুলনায় অনেকটা সহজ।

এই ভাবনা থেকেই তিনি বুরুন ও বুরুনের মতো গুটিকয়েক শিশুকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই শুরু করেন ‘জাগরী ফাউন্ডেশন’; চেষ্টা করেন ‘স্পেশাল চাইল্ড’দের নিয়মিত কাউন্সেলিং করিয়ে ও হস্তশিল্প শিখিয়ে স্বাবলম্বী করে তোলার।

Social Media For Disabled
আমাদের আশেপাশে এইরকম অসংখ্য ‘বুরুন’ ছড়িয়ে রয়েছে— যাদের একটা সাহায্যের হাত দরকার

সোশ্যাল মিডিয়ার সুবাদে হালে ‘জাগরী’-র মতো এমন নানা উদ্যোগের কথা প্রকাশ্যে আসছে। বাড়ি বসেই অনলাইনে অর্থসাহায্য করে বা বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে তৈরি জিনিস কিনে এসব উদ্যোগের পাশে থাকা আগের তুলনায় অনেকটা সহজ। প্রযুক্তি, চিকিৎসা ও যোগাযোগ এই একুশ শতকে সহজ হয়েছে অনেকটাই। তবে হাঁটতে হাঁটতে এখনও অনেক বুরুন হোঁচট খেয়ে পড়ে যায়। আমরা যেন সেই সময় তাদের হাতটুকু ধরতে পারি… হোক্ না সেই হাত ধরা সমাজমাধ্যম মারফত!

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of শ্রেয়া সরকার

শ্রেয়া সরকার

প্রাবন্ধিক ও স্বাধীন গবেষক; রচনার মূল উপজীব্য বিষয় : বাংলা সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, লোকসংস্কৃতি এবং সমসাময়িক সমাজ ও রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close
Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
২০২০ সালের অক্টোবরের এক বিষণ্ণ দুপুর। দক্ষিণ দিল্লির মালব্য নগরে একচিলতে টিনের চালার নিচে বসে অশীতিপর কান্তা প্রসাদ চোখের জল মুছছিলেন। সামনে রাখা হাঁড়িতে মটর-পনির প্রায় পুরোটাই অবিক্রীত। ঠিক এমন সময় গৌরব ওয়াসান নামের এক তরুণ সেই অসহায় দৃশ্য ফোনবন্দি করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। পরদিন সকালেই সেই গলিতে যে দৃশ্য দেখা গেল, তা সিনেমার ক্লাইম্যাক্সের চেয়ে কম কিছু নয়। লিখছেন অয়ন চট্টোপাধ্যায়...
Please login to bookmark Close
ছেলেটা প্রতিবার ইন্টারভিউ দেওয়ার আগে বটতলার মন্দিরে এগারো টাকা দিয়ে পুজো দিত। মাথা নিচু করে বারবার বলত, ‘একবার আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দাও ভগবান, প্লিজ একবার আমার সহায় হও।’ ভাগ্যের চাকা সত্যিই একদিন ঘুরল। তবে ইন্টারভিউ দিয়ে নয়, সমাজমাধ্যমে একটা কুড়ি সেকেন্ডের রিল বানিয়ে, যে রিলের মুখ্য বিষয় ছিল সারমেয়। লিখছেন আদিত্য ঘোষ...
Please login to bookmark Close
এভাবেই শারদীয়া 'দেশ' পত্রিকায় লেখা হয়েছিল সুবোধ ঘোষের অসামান্য 'মা হিংসী' গল্পটি। লেখকের সেই দ্বিধা-সংকট আজ আর আছে কি না আমরা জানি না। তখন শারদীয়ার পরিবেশ অন্য ছিল। পাঠকের মনমেজাজ ছিল আলাদা। লিখছেন পঙ্কজ চক্রবর্তী...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com