(Found On Social Media)
‘কী রে শম্পা, আজ কাজের বাড়ি গেলি না!’
‘শরীরটা ভাল না গো দাদা। পুজোর ক’দিন খুব খাটুনি গেল! একদিন রেস্ট নিচ্চি তায়।’
‘এই বয়সে আর কত সামলাবি! নিতাইটাও তো চলে গেল। মেয়েটাকে কোথাও কাজে লাগা এবার।’
‘সে কথা অনেকবার ভেবেচি। কিন্তু ও কি আমার মতো লোকের বাড়ি রান্না করবে, বাসন মাজবে?’
‘কেন ওসব করবে। কলকাতায় কত অফিসে রিসেপশনিস্টের লোক নেয়। তুই চাইলেই তেমন কোথাও ঢুকিয়ে দেব।’
আরও পড়ুন: চন্দ্রাবতীর রামায়ণ: নারীবাদের বিচ্ছেদলিপি
স্টেশনে চায়ের দোকানে বসে কথা বলছিল শম্পা আর কমল। দু’জনেই ক্যানিংয়ের হিঞ্চাখালির বাসিন্দা। কমল ইট, বালি, সিমেন্টের সাপ্লায়ার। ব্যবসার কাজে প্রায়ই দেশের নানা প্রান্তে যাতায়াত করে। গ্রামের লোকজনও তার কাছে কাজের খোঁজ করতে আসে। শম্পার মেয়ে রাণীর বয়স ১৪ বছর। মাধ্যমিকে পাশ করতে না পেরে বাড়িতেই বসে আছে। তবে মেয়েকে এখনই বিয়ে দিতে চায় না মা।
শম্পা কাজের ব্যাপারে সায় দিতেই রাণীকে নিয়ে কদিন পর ক্যানিং লোকালে কলকাতা গেল কমল। রাতে অবশ্য একাই ফিরে এল। রাণী কোথায় জিজ্ঞেস করতে জানা গেল, শিয়ালদাতে এক খাবারের দোকানে তাকে বসিয়ে বাজারে গিয়েছিল কমল। ফিরে এসে দেখে, রাণী বেপাত্তা। তক্ষুনি তক্ষুনি থানায় ডায়েরি হল। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করল। কিন্তু রাণীর খোঁজ মিলল না।

মাথায় আকাশ ভেঙে পড়ল শম্পার। কটা বেশি টাকা উপায় করার চক্করে পড়ে মেয়েকেই হারিয়ে ফেলল সে! ক্যানিং স্টেশনে মেয়ের পোস্টার পড়ল। শিয়ালদা জিআরপিতে খোঁজখবর চলল। কাজ বন্ধ গেল একটানা ৫ দিন।
ষষ্ঠ দিন কাজের বাড়ি ঢুকেই কান্নায় ভেঙে পড়ল শম্পা। সব শুনে মুখার্জিদি বললেন, “ফেসবুকে মেয়ের একটা ছবি পোস্ট কর না, কেউ দেখে থাকলে ঠিক খোঁজ দেবে!”
সোশাল মিডিয়ার দৌলতে কমলের খোঁজ পাওয়া গেল বাংলাদেশের সাতক্ষীরা থেকে। তবে ওই কানটি টানতেই গোটা তদন্তে জড়িয়ে গেল পুলিশের কিছু মাথা।
শম্পার ফোনটা টেপা ফোন। বড় ফোন মেয়েকেই কিনে দিয়েছিল শুধু। তাই সে ফেসবুক করতে পারে না। মুখার্জিদি রাণীর একটা ছবি চাইলেন। স্কুলের একটা ছবি পরদিন শম্পা এনে দিতেই ফেসবুকে পোস্ট হয়ে গেল সেই রাতে।
লাইক পড়ল, শেয়ার হল। শেয়ার হতে হতে পোস্টটা পৌঁছাল টলিউডের এক নায়কের ফিডে। তিনিও সেটি শেয়ার করলেন। এবার সেই পোস্টে নজর পড়ল লালবাজারের এক পুলিশ কর্তার। ঘটনাচক্রে তিনি ওই নায়কের অনুরাগী। অভিনেতার আর্জি দেখে ব্যক্তিগতভাবে কয়েকটা ফোন করলেন সেদিনই। ক’দিন পর নদীয়া সীমান্তে নানাগঞ্জের এক কারখানা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হল রাণী মণ্ডলকে।

শুধু রাণী নয়, উদ্ধার হল আরও বেশ কয়েকজন তরুণী। ধরা পড়ল এক বিরাট নারী পাচার চক্র। পুলিশের তৎপরতায় মায়ের কাছে মেয়ে ফিরে এল। ফেসবুকে এর পরের ‘সন্ধান চাই’ পোস্টটা করল কলকাতা পুলিশ। ফ্রেমে কমলের একটি ছবি।
সোশাল মিডিয়ার দৌলতে কমলের খোঁজ পাওয়া গেল বাংলাদেশের সাতক্ষীরা থেকে। তবে ওই কানটি টানতেই গোটা তদন্তে জড়িয়ে গেল পুলিশের কিছু মাথা।
ইউটিউবের একটি চ্যানেলে খবরটা দেখছিল তূর্য। খবর আর কিছু ট্রাভেলের চ্যানেলের একনিষ্ঠ ভিউয়ার সে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছে, তবে নেশা কলকাতার পুরনো বাড়ি। ছুটির দিন পেলেই বেরিয়ে পড়ে কলকাতার রাস্তায়। বিপজ্জনক সাইনবোর্ড লাগানো বাড়ি খুঁজে ঢুকে পড়ে ভিতরে। ছবি তোলে। বাড়িটার গল্প জোগাড় করে পাড়া প্রতিবেশীদের খুঁচিয়ে খুঁচিয়ে।
সাথী শ্যামবাজারে অ্যাডভোকেট বিজন রায়ের বাড়িতে থাকে। বিজন রায় আর সুরমা রায়ের একরকম মেয়ের মতো সে। ‘একরকম’, কারণ সাথীর আসল বাড়ি বাগদায়। বাবা মারা গেছে ছোটবেলায়। দাদাদের চাপে অল্প বয়সে বিয়ে।
পুরোনো বাড়ি নিয়ে নানা কথা লিখতে লিখতে ভরিয়ে ফেলেছে দুটো পার্সোনাল ডায়েরি। লেখাগুলো নিয়ে একটা বই করার ইচ্ছা ছিল। কিন্তু ৩-৪টে নামী প্রকাশনা সংস্থা ফিরিয়ে দিয়েছে। এক প্রকাশক দেড় লাখ টাকা চেয়েছেন। সেদিন রাণী মণ্ডলের খবরটা দেখতে দেখতেই তাঁর মনে হল একটা ইউটিউব চ্যানেল খোলার কথা। কয়েকদিনের মধ্যেই দোলাচল কাটিয়ে শুরু হয়ে গেল ভিডিও বানানো।
বছরখানেকের মধ্যে নামজাদা কন্টেন্ট ক্রিয়েটরের সারিতে নাম দেখা গেল তূর্যর। অ্যানুয়াল মিট আপে ডাক পড়ল। যে নামী প্রকাশনা তাঁকে ফিরিয়ে দিয়েছিল ঠিক আগের বছরের জুনে, সেই প্রকাশকের ফোন এল বইমেলার এক মাস আগে। প্রকাশকের সঙ্গে বইয়ের ডিজাইন নিয়ে একদিন মিটিং বসল। মিটিং-এর মাঝেই একটা ফোন। ফোনটা কাটতেই ইনবক্সে সাথী হাঁসদা নামে এক তরুণীর মেসেজ— ‘তমোনাশ চক্রবর্তী কি আপনার কেউ হন?’

সাথী শ্যামবাজারে অ্যাডভোকেট বিজন রায়ের বাড়িতে থাকে। বিজন রায় আর সুরমা রায়ের একরকম মেয়ের মতো সে। ‘একরকম’, কারণ সাথীর আসল বাড়ি বাগদায়। বাবা মারা গেছে ছোটবেলায়। দাদাদের চাপে অল্প বয়সে বিয়ে। মাতাল স্বামীর মারধরের ঠেলায় শ্বশুরবাড়ি থেকে পালাতে হয় বছর ঘোরার আগেই। ভাইদের সংসারে আর ঠাঁই হয়নি। এক এনজিও মারফত কেস ঠুকতে গিয়ে সুরমার স্বামী বিজনের সঙ্গে তখন সাথীর আলাপ হয়। নিঃসন্তান দম্পতি সাথীকে মেয়ের মতো আপন করে নেন।
সাথীকে আপন করার কারণ অবশ্য সুরমা। তাঁর জীবনের সঙ্গে সাথীর জীবনের অল্প মিল রয়েছে। বাড়ি থেকে পালিয়ে পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য সুরমা আর কখনও বাবার ঘরে ঢুকতে পারেননি। সুরমার দাদা তমোনাশই সেই রাতে বোনকে পালাতে সাহায্য করেছিলেন। একমাত্র দাদাটার সঙ্গেও আর কখনও যোগাযোগ হয়নি বাবার কারণে।
‘…নিজের মানুষকে খুঁজে পাওয়ার সুখ লিখে বোঝানো সম্ভব নয়। সোশাল মিডিয়া আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। আমার আত্মবিশ্বাস, স্বপ্ন, পরিবার, রোজগারের পথ…’
এর পর কেটে গিয়েছে কুড়িটা বছর। সাথীকে নিয়েই এখন দিন কাটে সুরমার। বিকেল হলে সাথী মশগুল থাকে ইউটিউবে পড়াশোনায়। বিজনের উদ্যোগে সে চাকরির জন্য পড়া শুরু করেছে।
সাথীর পড়ার ঘর থেকেই একদিন এক অতিপরিচিত গলা কানে এল সুরমার। বেশ খানিকক্ষণ থমকে থেকে দাদার কথা মনে পড়ল তাঁর। ছুটে গেল সাথীর ঘরে। সাথীকে বলতেই সে মোবাইলটা দেখাল সুরমাকে। তূর্যর ভিডিও। কলকাতার ব্রিটিশ আমলের বাড়ি নিয়ে সে নানা কথা বলছে। তমোনাশের মুখের আদল তূর্যর মুখে দেখেই চোখে জল এসে গেল সুরমার।
এরপরই তূর্যর ফোনে আসে সেই মেসেজ। মিটিং থেকে বেরিয়ে সে রিপ্লাই দেয়। তারপর ফোন। তারপর ভিডিয়ো কল। বিশ বছর পর সেই সালের ভাইফোঁটায় দেখা হল প্রায় বৃদ্ধ দুই ভাইবোনের। সোশাল মিডিয়ায় এই গল্প কদিন পর দেখা গেল তূর্যর এক পোস্টে।

‘…নিজের মানুষকে খুঁজে পাওয়ার সুখ লিখে বোঝানো সম্ভব নয়। সোশাল মিডিয়া আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। আমার আত্মবিশ্বাস, স্বপ্ন, পরিবার, রোজগারের পথ…’
তূর্যর পোস্টের এই কয়েকটি লাইন সেই রাতে অনেকক্ষণ ভাবিয়েছিল মেখলাকে। তূর্য সেন পেজের ফলোয়ার সে।
রাত তিনটে। সারাদিনের ব্যস্ততা শেষ। তূর্যের একটি সাজেশন মেখলা ফেলে দিতে পারল না। ফেসবুকের এক কনফেশন পেজে গিয়ে লিখেই ফেলল, ‘কখনও কখনও মনে হয়, এই হাজার হাজার মানুষের ভিড়ে আমি বড্ড একা। শুধু আমিই না, আরও অনেকেই এমনটা মনে করেন? এমন একজন খুঁজে পাওয়া কি সত্যিই কঠিন, যার সঙ্গে জীবনটা সুন্দরভাবে কাটানো যায়? জানি না, এখন সম্পর্কগুলো এত ভঙ্গুর কেন!’
মেঘলা শুধু মুচকি হেসেছিল। তবে মনে মনে সেও ধন্যবাদ জানিয়েছিল ফেসবুককে। কারণটা আর কিছুই নয়, তার পছন্দের একজনকে খুঁজে দেওয়ার জন্য।
পোস্টটি পাবলিশ হল কয়েকদিন পর। শয়ে শয়ে লাইক, কমেন্ট। কেউ ঠাট্টা করল, কেউ সহমত পোষণ করল। তবে মেখলার চোখ আটকে গেল একটি কমেন্টে।— “মানুষটা হয়তো আছে। শুধু আপনাদের দুজনের টাইমলাইন এখনও এক হয়নি।”
অর্ণব সাহা। আইটি ইঞ্জিনিয়ার। ট্রাভেল ফ্রিক, বাইক লাভার। পাহাড়ের কোলে প্রশান্ত প্রোফাইল পিকচার। ফ্রেন্ড রিকোয়েস্টে ভুল করে টাচ করে ফেলল। তবে ভুলটা আর শুধরাল না।
কমেন্টের সূত্র ধরে ইনবক্সে কথা শুরু হল। পরিচয়, বন্ধুত্ব, সকালে ‘গুড মর্নিং’ আর রাতে ঘুমানোর আগে দীর্ঘ চ্যাটে গড়াল দু’জনের যোগাযোগ। মেসেঞ্জারে গান শেয়ার, রিল শেয়ার করতে করতে একদিন ভিডিও কল। আর তার ছয় মাস পর কলেজ স্ট্রিটের একটি ছোট্ট কফিশপে মুখোমুখি দেখা হল দু’জনের।

অর্ণব সেদিন হেসে বলেছিল, ‘থ্যাংকস টু ফেসবুক। ভাগ্যিস তোমার ওই কনফেশন পোস্টটা আমার ফিডে এনে দিয়েছিল। নর্মালি এই ধরনের পেজ আমি আগে ফলো করতাম না। তোমার পোস্টটাই আমার পড়া প্রথম কনফেশন পোস্ট।’
মেঘলা শুধু মুচকি হেসেছিল। তবে মনে মনে সেও ধন্যবাদ জানিয়েছিল ফেসবুককে। কারণটা আর কিছুই নয়, তার পছন্দের একজনকে খুঁজে দেওয়ার জন্য।
ফেসবুকের কনফেশন পেজে আজও মেখলার সেই পোস্টটা রয়েছে। মাঝেমধ্যে দু’জনে একসঙ্গে বসে সেটি পড়ে। হাজার হাজার লাইক-কমেন্টের মধ্যে একটি মামুলি পোস্ট যে দু’জন অচেনা মানুষকে এতটা আপন করে তুলবে, তা কেউ ভাবেনি এর আগে। অথবা বাস্তবে হয়তো এমনটাই হয়। সোশাল মিডিয়ার অ্যালগো-টানে ফিড স্ক্রল করতে করতে এভাবেই হয়তো দেখা হয়ে যায় দু’জনের। দেখা হয়ে যায় ‘সন্ধান চাই’দের।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
