(On Hiralal Dadasaheb)
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেন ও দাদাসাহেব ফালকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। হীরালাল সেন ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রাথমিক পরীক্ষানিরীক্ষার অন্যতম পথিকৃৎ, যিনি মঞ্চনাটক, বিজ্ঞাপন ও সংবাদচিত্রের মাধ্যমে চলচ্চিত্রকে দর্শকের কাছে পৌঁছে দেন। অন্যদিকে দাদাসাহেব ফালকে চলচ্চিত্রকে একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম এবং টেকসই বাণিজ্যিক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করেন। তাই দুজনকেই ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ বলা যায়, যদিও তাঁদের কাজের ধরন, দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক অবদান এক নয়।
আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজো: বদলে যাওয়া এক উৎসবের গল্প
কলকাতার রঙ্গমঞ্চ ও বায়োস্কোপের আগমন
কলকাতার পেশাদার রঙ্গমঞ্চের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ১৮৭২ সালে ন্যাশনাল থিয়েটারের মাধ্যমে পেশাদার বাংলা মঞ্চের সূচনা হয়। উনিশ শতকের শেষে এই শহরে স্থায়ী রঙ্গমঞ্চ গড়ে উঠতে শুরু করলে গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফি ও অমরেন্দ্রনাথ দত্তের মতো দিকপালেরা বাংলা থিয়েটারকে ক্রমশ জনপ্রিয় করে তোলেন।
১৮৮৩ সালে স্টার থিয়েটার প্রতিষ্ঠার পর কলকাতার শিক্ষিত ভদ্রসমাজে নাটক দেখার আগ্রহ তৈরি হয়। সেকালের থিয়েটারে দর্শকদের বাড়তি বিনোদন দিতে বিরতির সময় বা নাটকের মাঝে নানা চমকপ্রদ আইটেম ও জাদুপ্রদর্শনীর আয়োজন করা হত। এই সূত্রেই পাশ্চাত্যের নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ‘বায়োস্কোপ’ বা চলমান ছবি কলকাতার থিয়েটারগুলোর সঙ্গে যুক্ত হয়।

১৮৯৭-৯৮ সালে মিনার্ভা ও স্টার থিয়েটারের মঞ্চেই বিদেশি কোম্পানির বায়োস্কোপ প্রদর্শনী শুরু হয়। তৎকালীন দর্শকদের কাছে পর্দায় চলমান ছবি ফুটিয়ে তোলার এই প্রযুক্তি ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা। ‘দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া’ নামক একটি মঞ্চনাটকের প্রদর্শনীকালে অধ্যাপক স্টিভেনসন নামে এক বিদেশি ভদ্রলোক তাঁর লেন্স ও ক্যামেরা নিয়ে এই প্রদর্শন শুরু করেন।
হীরালাল সেন: প্রথম বাঙালি ক্যামেরাম্যান
বিদেশি চলচ্চিত্রের আমদানি ও প্রদর্শনের ওপর নির্ভর না করে বাঙালিরাও যে নিজেরাই চলচ্চিত্র নির্মাণ করতে পারে, এই স্বপ্ন প্রথম দেখে তা বাস্তবায়ন করেছিলেন হীরালাল সেন। ১৮৯৮ সালে স্টিভেনসনের প্রদর্শনী দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। স্টিভেনসনের কাছ থেকে ক্যামেরা চালানোর কৌশল শিখে তিনি ‘দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া’র কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এটিই বাঙালির হাতে প্রথম চলচ্ছবি। ১৮৯৯ সালে তিনি ও তাঁর ভাই মতিলাল সেন মিলে তৈরি করেন ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘রয়াল বায়োস্কোপ কোম্পানি’।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, হীরালাল মূলত বিদেশি ক্যামেরা ও প্রযুক্তির সাহায্যে কলকাতার মঞ্চনাটকের অংশবিশেষ, সংবাদচিত্র ও বিজ্ঞাপন ধারণ করতেন। তাঁর ক্যামেরা প্রধানত এক জায়গায় স্থির থাকত, ঠিক যেমন দর্শকাসনে বসে একজন নাটক দেখেন।
হীরালাল মূলত কলকাতার বিখ্যাত ক্লাসিক থিয়েটারের জনপ্রিয় নাট্যদৃশ্য ও গান ক্যামেরাবন্দি করতেন। তাঁর ক্যামেরায় ধরা হয়েছিল ‘ভ্রমর’, ‘হরিরাজ’ ও ‘বুদ্ধদেব’-এর মতো নাটকের কিছু দৃশ্য। ১৯০৩ সালে ক্লাসিক থিয়েটারের মঞ্চায়ন অবলম্বনে তিনি তৈরি করেন ‘আলিবাবা অ্যান্ড দ্য ফর্টি থিভস’। অনেকে এটিকে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি বলে দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল ক্লাসিক থিয়েটারের মঞ্চাভিনয়ের ধারণ মাত্র, আধুনিক অর্থে কাহিনিচিত্র নয়। এর প্রদর্শনের কোনও নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায় না।
হীরালাল শুধু নাট্যদৃশ্যেই থেমে থাকেননি, বিজ্ঞাপনচিত্র ও সংবাদচিত্র নির্মাণেও অগ্রণী ভূমিকা নেন। তৎকালীন সময়ে ‘জবাকুসুম হেয়ার অয়েল’ ও ‘এডওয়ার্ডস টনিক’-এর বিজ্ঞাপন বানিয়ে তিনি ভারতে চলচ্চিত্রকে বিজ্ঞাপনের কাজে ব্যবহারের পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন ও স্বদেশি আন্দোলনের সভা-মিছিলের দৃশ্য ধারণ করে সম্ভবত ভারতের প্রথম রাজনৈতিক সংবাদচিত্র তৈরির কৃতিত্ব অর্জন করেন।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, হীরালাল মূলত বিদেশি ক্যামেরা ও প্রযুক্তির সাহায্যে কলকাতার মঞ্চনাটকের অংশবিশেষ, সংবাদচিত্র ও বিজ্ঞাপন ধারণ করতেন। তাঁর ক্যামেরা প্রধানত এক জায়গায় স্থির থাকত, ঠিক যেমন দর্শকাসনে বসে একজন নাটক দেখেন।
ফলে তাঁর কাজ ছিল থিয়েটারের সরাসরি দৃশ্যগত নথিবদ্ধকরণ, অনেকটা অ্যাকচুয়ালিটি ফিল্মের (Actuality Films) মতো। নিজের ফটোগ্রাফির জ্ঞান কাজে লাগিয়ে তিনি অত্যন্ত সীমিত প্রযুক্তির মধ্যেই ফিল্ম ডেভেলপ ও প্রিন্ট করতেন।
‘দ্য রেস্লার্স’ (The Wrestlers) নামের এই ছবিটি কোনও কাল্পনিক বা চিত্রনাট্যনির্ভর সিনেমা ছিল না, বরং ছিল একটি বাস্তব ঘটনার ধারণ। সাভে দাদা ইংল্যান্ড থেকে আনা একটি ক্যামেরা ও প্রোজেক্টর ব্যবহার করে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তোলেন।
১৯১৩ সালের দিকে নতুন চলচ্চিত্র নির্মাতা ও বিদেশি বায়োস্কোপ কোম্পানির দাপট বাড়তে থাকে। রয়্যাল বায়োস্কোপের ব্যবসায় মন্দা দেখা দেয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ১৯১৭ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর সারা জীবনের সংগৃহীত সমস্ত ফিল্ম পুড়ে ছাই হয়ে যায়। একই বছর, অগ্নিকাণ্ডের কয়েক দিন পরেই, চরম আর্থিক অনটনের মধ্যে এই পথিকৃৎ চিরবিদায় নেন। বলা হয়, তিনি ক্যানসারেও আক্রান্ত ছিলেন।
ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাণ নিয়ে বিতর্ক
হীরালালের বিজ্ঞাপন ও সংবাদচিত্রের ‘প্রথম’ হওয়ার দাবি যতই জোরালো হোক, ভারতীয়ের তোলা প্রথম চলচ্চিত্র নিয়ে বিতর্ক রয়েছে। ১৮৯৯ সালে হরিশচন্দ্র সখারাম ভাটওয়াডেকর (যিনি সাভে দাদা নামেও পরিচিত) বোম্বের হ্যাঙ্গিং গার্ডেনে একটি কুস্তি ম্যাচ ক্যামেরাবন্দি করেন।

‘দ্য রেস্লার্স’ (The Wrestlers) নামের এই ছবিটি কোনও কাল্পনিক বা চিত্রনাট্যনির্ভর সিনেমা ছিল না, বরং ছিল একটি বাস্তব ঘটনার ধারণ। সাভে দাদা ইংল্যান্ড থেকে আনা একটি ক্যামেরা ও প্রোজেক্টর ব্যবহার করে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তোলেন। তাই এটিকে ভারতের প্রথম তথ্যচিত্র বলা হয়, আর তাঁকে ভারতের প্রথম তথ্যচিত্রনির্মাতা বা চলচ্চিত্র পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।
ভারতের চলচ্চিত্র ইতিহাসের প্রথম ছবি কোনটি, তা নিয়ে তাই কিছুটা বিতর্ক রয়েছে। অনেকেই হীরালাল সেনের তোলা কিছু দৃশ্য বা সাভে দাদার এই ছবিটিকে প্রথম ভারতীয় ছবি বলেন। তবে সম্পূর্ণ ভারতীয় অর্থায়ন, অভিনয়শিল্পী এবং গল্প নিয়ে তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র হিসেবে ১৯১৩ সালে দাদাসাহেব ফালকের তৈরি ‘রাজা হরিশচন্দ্র’-কেই প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিকভাবে ভারতের প্রথম চলচ্চিত্রের স্বীকৃতি দেওয়া হয়। কিছু ইতিহাসবিদ অবশ্য দাদাসাহেব তোর্নের ‘শ্রী পুণ্ডলিক’ (১৮ মে ১৯১২)-কে প্রথম পূর্ণদৈর্ঘ্য ভারতীয় ছবি মনে করেন, যদিও ভারত সরকার ‘রাজা হরিশচন্দ্র’-কেই প্রথম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
১৯১৪ সালে তিনি আবার ইংল্যান্ডে যান। সেখানে হেপওয়ার্থ তাঁকে থেকে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সর্বাধুনিক সরঞ্জাম কিনে ভারতে ফিরে আসেন। এরপর ‘ফালকে ফিল্মস’ বন্ধ করে ১৯১৮ সালে নাসিক শহরে নতুন করে ‘হিন্দুস্তান সিনেমা ফিল্মস’ প্রতিষ্ঠা করেন।
ফালকে: ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’
ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে (দাদাসাহেব ফালকে) প্রথম থেকেই থিয়েটারের ওপর নির্ভরশীল না হয়ে চলচ্চিত্রকে একটি স্বাধীন গল্প বলার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। তিনি চলচ্চিত্রকে একাধারে ‘শিল্প’ ও ‘ব্যবসা’ হিসেবে প্রতিষ্ঠা করেন। চলচ্চিত্রের কলাকৌশল জানতে ১৯১২ সালে তিনি লন্ডনে যান। সেখানে প্রায় দুই মাস থেকে ওয়ালটন স্টুডিওর সেসিল হেপওয়ার্থের স্টুডিওর সব বিভাগ ঘুরে দেখেন এবং চিত্রগ্রহণ প্রত্যক্ষ করে কাজ শেখেন। পরে তিনি একটি উইলিয়ামসন ক্যামেরা কিনে ভারতে ফিরে এসে বোম্বের দাদারে ‘ফালকে ফিল্মস’ প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগের জন্য অর্থ আসে তাঁর বিমা পলিসির ভিত্তিতে নেওয়া ঋণ থেকে।
তাঁর পরিচালিত নির্বাক ছবি ‘রাজা হরিশচন্দ্র’ ১৯১৩ সালের ২১শে এপ্রিল অলিম্পিয়া থিয়েটারে প্রথম দেখানো হয়। ৩রা মে বোম্বের করোনেশন সিনেমায় তা নিয়মিত বাণিজ্যিক প্রদর্শনী শুরু হয়। এই ছবি ফালকেকে প্রচুর মুনাফা এনে দেয়। বিদেশি ছবির চেয়েও দর্শক বেশি রোমাঞ্চিত হয়েছিলেন ভারতীয়দের অভিনীত এক পরিচিত গল্প দেখে। বলা হয়, বারবার প্রদর্শনে প্রিন্ট নষ্ট হয়ে গেলে তিনি ১৯১৭ সালে ছবিটি পুনর্নির্মাণ করেছিলেন।

১৯১৪ সালে তিনি আবার ইংল্যান্ডে যান। সেখানে হেপওয়ার্থ তাঁকে থেকে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সর্বাধুনিক সরঞ্জাম কিনে ভারতে ফিরে আসেন। এরপর ‘ফালকে ফিল্মস’ বন্ধ করে ১৯১৮ সালে নাসিক শহরে নতুন করে ‘হিন্দুস্তান সিনেমা ফিল্মস’ প্রতিষ্ঠা করেন। তিনি প্রায় ৯৫টি পূর্ণদৈর্ঘ্য ও ২৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন বলে ধরা হয় (সূত্রভেদে সংখ্যায় সামান্য ভিন্নতা আছে)। তাঁর একমাত্র সবাক ছবি ‘গঙ্গাবতরণ’ (১৯৩৭)।
পৌরাণিক ধারা ও কারিগরি উদ্ভাবন
ফালকে বুঝেছিলেন, ভারতীয় দর্শকের গ্রহণযোগ্যতা পেতে হলে ছবির বিষয় হতে হবে দেশের নিজস্ব ঐতিহ্য ও পুরাণ। তাই তিনি ‘রাজা হরিশচন্দ্র’ (পুরাণকাহিনি), ‘লঙ্কা দহন’ (রামায়ণ) ও ‘শ্রীকৃষ্ণ জন্ম’ (ভাগবত) রুপালি পর্দায় ধরেছিলেন। তাঁর দেখানো পথ ধরেই পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র পুরাণ ও লোকগাথার ওপর ভিত্তি করে এক বিশাল শিল্পসাম্রাজ্য গড়ে তোলে, যা আজও বহমান।
ভারতীয় চলচ্চিত্রে দ্বৈত চরিত্রের ধারণাও তিনিই আনেন। ‘লঙ্কা দহন’ (১৯১৭) ছবিতে অভিনেতা আন্না সালুঙ্কে একই সঙ্গে রাম ও সীতা, দুটি বিপরীত চরিত্রে অভিনয় করেন। ক্যামেরার লেন্সের একটি অংশ ঢেকে (Masking) প্রথমে এক পাশের শট নিয়ে, পরে ফিল্ম রিওয়াইন্ড করে অন্য পাশের শট নিয়ে তিনি সেকালের দর্শকমনে এক বিভ্রম তৈরি করেছিলেন।
‘রাজা হরিশচন্দ্র’-এ তিনি পূর্ণাঙ্গ চিত্রনাট্য ও দৃশ্যনির্ভর গল্প বলার রীতি প্রয়োগ করেন। ট্রিক ফটোগ্রাফি, ডাবল এক্সপোজার ও স্টপ-মোশন কৌশলে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। দেবদেবীর আবির্ভাব, লঙ্কাদহনের আগুন কিংবা অলৌকিক দৃশ্য নির্মাণে তাঁর ক্যামেরা ছিল প্রযুক্তিগতভাবে অনেক বেশি উদ্ভাবনী ও সৃষ্টিশীল। দৃশ্য থেকে দৃশ্যে রূপান্তর ও গল্পের গতি নিয়ন্ত্রণে তিনি ছিলেন অগ্রণীদের একজন।
দেবদেবীর অলৌকিক আবির্ভাব, বা একই ফ্রেমে কোনও দেবতার দুই বা ততোধিক রূপ দেখাতে ফালকে একই নেগেটিভের ওপর একাধিকবার শট নিতেন। এভাবে তিনি সিনেমার মধ্যে এমন মায়াবী পরিবেশ রচনা করতেন, যেন সাধারণ মানুষের মাঝে হঠাৎ কোনও দেবতার আবির্ভাব ঘটেছে।
ভারতীয় চলচ্চিত্রে দ্বৈত চরিত্রের ধারণাও তিনিই আনেন। ‘লঙ্কা দহন’ (১৯১৭) ছবিতে অভিনেতা আন্না সালুঙ্কে একই সঙ্গে রাম ও সীতা, দুটি বিপরীত চরিত্রে অভিনয় করেন। ক্যামেরার লেন্সের একটি অংশ ঢেকে (Masking) প্রথমে এক পাশের শট নিয়ে, পরে ফিল্ম রিওয়াইন্ড করে অন্য পাশের শট নিয়ে তিনি সেকালের দর্শকমনে এক বিভ্রম তৈরি করেছিলেন। ক্যামেরার ফ্রেম থামিয়ে ছবি তোলার কৌশল (স্টপ-মোশন ও সাবস্টিটিউশন স্প্লাইস) কাজে লাগিয়ে তিনি কোনও চরিত্রকে হঠাৎ বাতাসে মিলিয়ে দেওয়া, কিংবা মানুষের রূপ থেকে দেবদূত বা অন্য কোনও অবয়বে রূপান্তরের দৃশ্য নিখুঁতভাবে তুলে ধরেছেন।
পৌরাণিক যুদ্ধ বা লঙ্কাদহনের মতো বিশাল ঘটনা পর্দায় ফুটিয়ে তুলতে তিনি বড় সেটের পাশাপাশি ক্ষুদ্রাকৃতির মডেল (Miniatures) ব্যবহার করতেন। লঙ্কা পুড়ে যাওয়ার দৃশ্যের জন্য ছোট আকারের মডেল ব্যবহার করেছিলেন, যা সেযুগের হিসেবে ছিল অভূতপূর্ব। এই স্বশিক্ষিত উদ্ভাবনী দক্ষতা ভারতীয় সিনেমাকে থিয়েটারের পরিসর থেকে মুক্ত করে দর্শকের সামনে জাদু ও অনন্ত কল্পনার এক নতুন দ্বার উদঘাটন করেন।
ফালকের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদারতা। ১৯১৭ সালেই তিনি চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া নিয়ে ‘হাউ ফিল্মস আর মেড’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। বলা হয়, অর্থলগ্নিকারীদের চলচ্চিত্র নির্মাণ বোঝানোর জন্যই ছবিটি করা হয়েছিল।
‘লঙ্কা দহন’ ও বাণিজ্যিক সাফল্য
ফালকের পরিচালনায় ১৯১৭ সালে মুক্তি পাওয়া ‘লঙ্কা দহন’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। এই ছবি বক্স অফিসে তুমুল সাফল্য পায় এবং ভারতীয় সিনেমায় বাণিজ্যিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দেয়। বলা হয়, সে যুগে বোম্বের ওয়েস্ট এন্ড সিনেমায় দশ দিনেই ছবিটি প্রায় ৩২,০০০ টাকা আয় করেছিল।
‘রাজা হরিশচন্দ্র’ সফল হলেও ‘লঙ্কা দহন’ সাফল্যে তাকেও ছাড়িয়ে যায়। রাম-রাবণের যুদ্ধ ও লঙ্কাদহনের মতো জনপ্রিয় মহাকাব্যিক ঘটনা সাধারণ মানুষকে নতুন করে আবেগপ্রবণ করে তোলে। জনশ্রুতি আছে, তাঁর সিনেমা দেখার জন্য দূরদূরান্তের গ্রামের মানুষ অপেক্ষায় থাকত, আর গরুর গাড়িতে ছবি প্রদর্শন করে তিনি বস্তাবন্দি মুদ্রা নিয়ে ফিরতেন। এই কাহিনিকে লোককথা হিসেবেই গ্রহণ করা ভাল। তবে এটুকু নিশ্চিত যে, তিনিই প্রথম প্রমাণ করেন, ভারতীয় চলচ্চিত্র শুধু শিল্পমাধ্যম নয়, একটি লাভজনক বাণিজ্যিক শিল্পও বটে।

ফালকের আরেকটি অনন্য বৈশিষ্ট্য ছিল তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদারতা। ১৯১৭ সালেই তিনি চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া নিয়ে ‘হাউ ফিল্মস আর মেড’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। বলা হয়, অর্থলগ্নিকারীদের চলচ্চিত্র নির্মাণ বোঝানোর জন্যই ছবিটি করা হয়েছিল।
দুই তুলনা ও উত্তরাধিকার
হীরালাল এবং ফালকে দু’জনেই ভারতীয় চলচ্চিত্রের অবিসংবাদিত পথিকৃৎ হলেও ঐতিহাসিক, কারিগরি ও কাঠামোগত দিক থেকে এবং চলচ্চিত্রকে শিল্প হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গিতে তাঁদের কাজে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। হীরালালের ক্যামেরা ছিল স্থির, তাঁর কাজ ছিল মঞ্চদৃশ্য, সংবাদ ও বিজ্ঞাপনের নথিবদ্ধকরণ। ফালকে চলচ্চিত্রকে গল্প বলার স্বতন্ত্র মাধ্যম হিসেবে গড়ে তুলেছিলেন।
হীরালাল সেনের ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ মূলত থিয়েটারের পরিপূরক হিসেবে কাজ করেছিল। সময়ের পরিবর্তনে তা টিকে থাকতে পারেনি এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। অন্যদিকে, ফালকে একাধিক সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেন, যা পরবর্তী প্রজন্মের নির্মাতাদের পথ দেখিয়েছে।
হীরালাল সেনের ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ মূলত থিয়েটারের পরিপূরক হিসেবে কাজ করেছিল। সময়ের পরিবর্তনে তা টিকে থাকতে পারেনি এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। অন্যদিকে, ফালকে একাধিক সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেন, যা পরবর্তী প্রজন্মের নির্মাতাদের পথ দেখিয়েছে।
বাংলায় এরপর চলচ্চিত্রের যাত্রা এগিয়ে চলে। ১৯১৯ সালে ‘বিল্বমঙ্গল’ প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা নির্বাক ছবি হিসেবে গণ্য হয়। ১৯৩১ সালে ‘জামাই ষষ্ঠী’ (১১ এপ্রিল) প্রথম বাংলা সবাক স্বল্পদৈর্ঘ্য ছবি এবং বছরের শেষে ‘দেনা পাওনা’ প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক ছবি হিসেবে মুক্তি পায়। এই সবাক ছবিগুলোর মাধ্যমেই বাংলা চলচ্চিত্রশিল্প পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ নিতে শুরু করে। তবে আজও কোনটি ‘প্রথম’, তা নিয়ে সূত্রভেদে কিছু মতভেদ আছে।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
