নিশি
নিশি-তে
ডেকে গেছে দিনে—
আমি যাব
লেনা-দেনা কিছু কিছু
বাকি রয়ে গেল
কটা শস্তাকথায় তবে আবারও বিলিয়ে নিজেকে
আমি যাব
যে নিশীথের নিশি
ডেকে গেছে দিনে
পায়েপায়ে আমি
তারই পিছু নেব
শান্ত লুব্ধক
আকাশের নীচে মেঘ
আর তারও নীচে আমি ভেসে আছি—
উতলা কুহু-রাতে
তার কাজল উচ্ছ্বাসে
শান্ত লুব্ধক যেন
আর তারও নীচে আমি ভেসে আছি—
উতলা কুহু-রাতে
তার কাজল উচ্ছ্বাসে
শান্ত লুব্ধক যেন