উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় নেপাল ও তিব্বত সীমান্তে দারমা ভ্যালিতে ডোকটু বা দোগটু গ্রাম। ধারচুলা থেকে গাড়িতে প্রথমে মানসরোবর যাত্রার রাস্তা ধরে তাওয়াঘাট গিয়ে উত্তর পূর্বমুখী রাস্তা ত্যাগ করে নদীর উপর সেতু পেরিয়ে ক্রমশ উত্তরদিকে দার ও সেরা গ্রাম ছাড়িয়ে ৭০ কিমি দূরে ডোকটু গ্রামে আসা যায়। ডোকটু তুলনামূলক বড় গ্রাম। চাষবাস আছে। এখান থেকে ১.৫ কিলোমিটার দূরে কুমায়ুন মন্ডলের তৈরি ইগলু হাট পর্যন্ত গাড়ি চলার রাস্তা আছে। সেখান থেকে আরও ২ কিলোমিটার পাইন, দেওদার, ভুজ গাছের জঙ্গল পেরিয়ে ৪২৬০ মিটার উচ্চতায় পঞ্চচুলি বেস ক্যাম্পে যাওয়া যায়। মূলত এপ্রিল থেকে জুন বা সেপ্টেম্বর-অক্টোবর মাসে অভিযান করাই ভালো। ভ্যালিতে নানাবিধ পাখি, ফুল ও রডোড্রেনডন ফুলের মেলা। ৬৩০০ মিটারের চেয়ে উঁচু পাঁচটি শৃঙ্গ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যাদের একসঙ্গে পঞ্চচুলি বলা হয়। সর্বোচ্চ শৃঙ্গটি ৬৯০৪ মিটার উঁচু।
Bookmark (0)
Please login to bookmark
Close
অপূর্ব বণিক
ভারতীয় জীবন বীমা কর্মী। দীর্ঘ ৩৪ বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ট্রেকিং, উপকূল বরাবর হাঁটা ও ফটোগ্রাফি মুখ্য নেশা। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত।
অপূর্ব বণিক
ভারতীয় জীবন বীমা কর্মী। দীর্ঘ ৩৪ বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ট্রেকিং, উপকূল বরাবর হাঁটা ও ফটোগ্রাফি মুখ্য নেশা। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত।
- Tags: Photo Story, photos, Travel, ভ্রমণ
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]










