উদাহরণ
কুড়িয়েছিলে। উদাহরণ।
অলস সেতু সলিল
চিরদিনের সুবর্ণটি
রঙিন জামা পরে
কাচের আয়ু পেরিয়ে লঘু
ডাকাত, বড় দয়া
লুপ্ত কড়ি–বরগা বাড়ি
হলুদ কৃশ দলিল
কুয়োর নিচে কঠিন ব্যাধি
প্রাচীন আধুলিতে
দোল করেছ ছ’খানা হাড়
অচলাচল হাঁড়ি
তরাস লাগে তরণী তার
স্রোতের ঠোঁটে বাঁশি
বাজিয়েছিলে। উদাহরণ।
নিকষ হিতাহিতে
[the_ad id=”266918″]
ডাক
বিনীত ডাক — বাইরে এলে,
লোচনসখা, দুয়ার
অনাথে হেম নৌকাশশী
লাজুক ললিতাটি
শঙ্খচূড়া রইল পড়ে
বাতাসে আমলকী
অধোবদন সলতে জ্বলে
চক্ষু লণ্ঠনে
তারিখহীনা সনে
পল্লবে সে ঝরেছে বিষপাত্রে বড় একা
সন্ধ্যাদুটি স্থাণু এবং
শস্য নয়নতারা—
ঢাকনামুখী সচরাচর
খরচ ভেঙে শোধন করে হাসি
বাইরে এলে বিনীত ডাক
মগ্ন, অবিশ্বাসী
*ছবি সৌজন্য: Pixabay
2 Responses
সুমন ঘোষ এর লেখার সাথে কিছু পরিচয়ের পর …
একথা বোধয় বলা যেতেই পারে, উনি আধুনা বাংলা কবিতার এক প্রবাহমান…অনন্য স্বর । 🙏🙂🙏
আপনি আমার কৃতজ্ঞতা গ্রহণ করবেন। ভাল থাকবেন।