অজান্তে গিলেছ শব্দ, রতিকাঁটা আর অন্তে মিল।
উজ্জ্বল পলায়ন যার, মজুত রেখেছে দিন
ফুটিফাটা কত হেঁটে যাওয়া। রাত তবু
জানলার পাশে পাশ ফেরে তার, ভাবে,
উদ্বৃত্ত আলোর মুখে যতটা
বেঁচেছে ঋণ অন্ধকার চোখে –
তারও রোপণ বাজে, উদাস, সে ফেলে যাওয়া দিকচিহ্নময়
কোঁচড়ে কুড়ানো থাক, দশ মাস নয় দিন, পরাজিত ভয়!
One Response
অভিনব।