Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাসের টিকিটে বাংলার ছবি

Bus Ticket
Bookmark (0)
Please login to bookmark Close
(Bus Ticket)

এমন একটা সময় গেছে, যখন কলকাতার বেসরকারি বাসমালিকদের আর্থিক অনটনের ছাপ পড়েছিল তাঁদের বাস টিকিটে। সম্প্রতি ইজরায়েল-ইরানের যুদ্ধ আবহে আন্তর্জাতিক স্তরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। বিশ্বের বহু দেশের মতো আমাদের দেশেও জ্বালানির মূল্যবৃদ্ধির মোকাবিলা নিয়ে বিস্তর চিন্তাভাবনা চলছে। জ্বালানির দাম ইতিমধ্যেই বেড়ে গেছে। বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। গৃহস্থের কপালে ভাঁজ পড়ার সঙ্গে সঙ্গেই চিন্তার ভাঁজ পড়েছে বেসরকারি বাসমালিকদের কপালেও। তাই, এবার ভাড়া না বাড়িয়ে উপায় নেই। 

এমন অবস্থা যে এই প্রথম, তা তো নয়। বিগত পঞ্চাশ-ষাট বছর কি তার আগের কথাই যদি ধরি, তাহলে দেখব, এমন অবস্থা আগেও একাধিকবার ঘটেছে। সমস্যার মোকাবিলা করতে বাসমালিকরা ভাড়া যতটা বাড়াতে চায়, সরকারপক্ষ ততটা বাড়াতে রাজি হয় না। সরকারের যুক্তি, ভাড়া বেশি বাড়ালে সাধারণ মধ্যবিত্ত ও গরিব মানুষের অসুবিধা হবে, আবার বাসমালিকদের যুক্তিও ফেলার নয়। বাসের রক্ষণাবেক্ষণের খরচ প্রতিদিন বেড়েই চলেছে। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যন্ত্রাংশ, টায়ার, মোবিল ইত্যাদি সবকিছুর দামই উর্ধ্বমুখী, ফাটা চাকায় তাপ্পি লাগিয়ে আর কতদিন চালানো যায়! মাঝে মধ্যেই অফিসটাইমে খানাখন্দে ভরা রাস্তায় হঠাৎ টায়ার ফেটে সে এক কেলেঙ্কারি। এর জেরে বাস ড্রাইভার, কন্ডাক্টরের সঙ্গে অফিসমুখী যাত্রীদের ভাড়া ফেরতের হিসাব নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।


আরও পড়ুন: অ্যটেনশন প্লিজ


ফলে বাসমালিকদেরও খরচ বাঁচানোর নানা উপায় খুঁজতে হয়। যেমন রোজকার বাসের নির্দিষ্ট ট্রিপ কমিয়ে আনা। অনেকক্ষণ পরপর বাস ছেড়ে, ঠাসাঠাসি করে, একই বাসে প্রায় দেড়খানা বাসের যাত্রী তুলে, বাসের ভিতরে যতগুলি লাইট জ্বলে তার অর্ধেক নিভিয়ে রেখে। আর একটা নতুন জিনিস তাঁরা চালু করেছিলেন, তা হল টিকিট ছাপানোর বিষয়ে। নতুন পরিষ্কার কাগজে টিকিট না ছাপিয়ে, সরকারি-বেসরকারি অফিসের ওজনদরে বিক্রি হওয়া পুরনো বাতিল কাগজে টিকিট ছাপিয়ে ছাপার খরচ কমানো।

যতদূর মনে পড়ে, ১৯৮০ থেকে ১৯৯০ সাল বা তার কিছু আগে-পরে এই টিকিট ছাপা শুরু হয়। এই ধরনের টিকিটগুলো যে কতরকমের হত, তার কোনও ঠিক ছিল না। দেখলে অবাক লাগত, হাসিও পেত। এমনই অবাক করা বহু টিকিট আজ আমার সংগ্রহে। তাদেরই কয়েকটি ভাগে ভাগে দেখে নেওয়া যাক। 

(১) খুবই কম দামের পাতলা কাগজ, যার দুই পিঠই সাদা (কখনও বা দুয়েকটি অন্য হালকা রং-এর)। তারই এক পিঠে ছাপানো হয়েছে। 

Bus Ticket

(২) পিছনদিকে লেখা টাইপ করা বা অন্য কিছু ছাপা আর সামনের দিকে টিকিট ছাপা।

Bus Ticket

(৩) এ ভারি অদ্ভুত টিকিট, যার দুপিঠেই কিছু না কিছু ছাপা আছে। তার উপরেই টিকিট ওভারপ্রিন্ট করা।

Bus Ticket

(৪) দেখে মনে হয়, এ যেন নানান বিজ্ঞাপনের টুকরো অংশ

Bus Ticket

সাধারণ আমজনতার কাছে ট্রাম-বাসের টিকিট হল ‘Use and Throw’ গোছের একটা জিনিস, যতক্ষণ গাড়িতে আছে, ততক্ষণই তার মূল্য। গাড়ি থেকে নামলে আর কোনও দাম নেই। কাজেই টিকিট কী কাগজে ছাপা হচ্ছে, বা তার মান কীরকম, তাতে কারওর কিছু যায় আসে না। অধিকাংশ যাত্রীই তাই মনে করেন। কিন্তু আমরা দেশে তো বটেই, বিদেশ ভ্রমণে গেলেও বিভিন্ন দর্শনীয় স্থানের সুন্দর সুন্দর এন্ট্রি টিকিটগুলি সঙ্গে রেখে দিই। আবার, সেইসব দেশের নানা পরিবহনের টিকিটগুলিও যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের দেখাবার জন্য। একইভাবে বিদেশিরাও ভারত ভ্রমণে এসে নানা দর্শনীয় স্থানের এন্ট্রি টিকিটের সঙ্গে সঙ্গে গণপরিবহনের টিকিটও সযত্নে রেখে দেন। 

একবার ভাবুন তো, দেশে ফিরে ভারত ভ্রমণের স্মৃতি হিসাবে তাঁরা যখন এমন সব বাসের টিকিট তাঁদের নিকটজনদের দেখাবে, তখন এই দেশ সম্পর্কে তাঁদের কেমন প্রতিক্রিয়া হবে! আমাদের পরিবহনের দৈন্যদশা কীভাবে তাদের মানসচক্ষে ফুটে উঠবে। এ আমাদের ভারি লজ্জার বিষয়। কিন্তু উপায়ও তো নেই!

টিকিট হাতে পেয়েই সেই বিদেশি পর্যটকদের ‘চক্ষু চড়কগাছ’। ভাবখানা এমন যে ‘এ আবার বাসের টিকিট নাকি’। বারবার ঘুরিয়ে ফিরিয়ে তারা কতবার যে দেখল, আর নিজেদের মধ্যে হাসতে হাসতে কত কী বলল, তা বুঝতে পারলাম না।

এমনই একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি নিজেই। একবার কলকাতার দক্ষিণে গড়িয়া থেকে একটি বেসরকারি বাসে উঠেছি। গন্তব্য ডালহৌসি পাড়ায় আমার অফিস। বাস কালীঘাট আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু যাত্রী বাসে উঠে পড়ল। তাদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটক, সঙ্গে এদেশের একজন গাইড। গাইডবাবুর কাছেই জানা গেল, তাঁরা চিড়িয়াখানা, জাদুঘর, মনুমেন্ট, ভিক্টোরিয়া ইত্যাদি ইতিমধ্যেই দেখে নিয়েছেন। এবার সকাল সকাল বেরিয়ে পরে দু-একটি জায়গা দেখে, সোজা কালীঘাট স্টপেজে নেমে, ট্রাম ডিপোর পাশেই গ্রিক চার্চ দেখে, উল্টোদিকে কালীঘাটের বিখ্যাত কালীমন্দির দর্শন করে যাবেন ধর্মতলার নিউ মার্কেটে। 

যথাসময়ে কন্ডাক্টর তাঁদের ভাড়া নিয়ে এমনই কয়েকটি টিকিট ধরিয়ে দিল গাইডবাবুর হাতে। তিনি আবার সেগুলি পর্যটকদের হাতে হাতে দিয়ে দিলেন। আমরা আশেপাশের যাত্রীরা যেমন ইতিমধ্যেই পেয়েছি, এবং এই ধরনের টিকিটে ততদিনে অভ্যস্ত হয়ে গেছি।

তাঁদের মধ্যে দু-একজন বেশ যত্ন করে তাদের টিকিটটি মানিব্যাগের ভিতরে রেখে দিল। বুঝতে অসুবিধা হল না, তাঁরা দেশে ফিরে এমন অদ্ভুত ও হাস্যকর বাস টিকিট সবাইকে দেখাবে, আর হাসিঠাট্টায় মাতবে। 

কিন্তু টিকিট হাতে পেয়েই সেই বিদেশি পর্যটকদের ‘চক্ষু চড়কগাছ’। ভাবখানা এমন যে ‘এ আবার বাসের টিকিট নাকি’। বারবার ঘুরিয়ে ফিরিয়ে তারা কতবার যে দেখল, আর নিজেদের মধ্যে হাসতে হাসতে কত কী বলল, তা বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝলাম, তাঁরা হয়তো বলতে চাইছেন— এমন বাসের টিকিট তাঁদের বাপের জন্মে দেখেনি। তাঁদের মধ্যে দু-একজন বেশ যত্ন করে তাদের টিকিটটি মানিব্যাগের ভিতরে রেখে দিল। বুঝতে অসুবিধা হল না, তাঁরা দেশে ফিরে এমন অদ্ভুত ও হাস্যকর বাস টিকিট সবাইকে দেখাবে, আর হাসিঠাট্টায় মাতবে। 

আমরা পড়লাম লজ্জায়। কিন্তু সংকটকালে এমন বিকল্প ব্যবস্থা আমরা তো সকলেই মেনে নিয়েছিলাম। এতে কারওর দোষ নেই। কারণ এমন ব্যবস্থা আমজনতার সুবিধার জন্যই। তবে এ কথা স্বীকার করতেই হয়, গত শতক থেকে এই শতক পর্যন্ত বাংলার পরিবহন ব্যবস্থার খণ্ডচিত্র টিকিটের চেহারাতেই স্পষ্টভাবে ফুটে ওঠে।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।
Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।

2 Responses

    1. খুবই ভালো লাগলো, এতগুলো তথ্য যত্ন সহকারে সংগ্রহ করা মুখের কথা নয়। আরো এমনি লেখা পাঠানোর জন্য অনুরোধ র‌ইল। আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন দাদা। অপেক্ষায় র‌ইলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

হেমেন্দ্রকুমার রায়
বিতস্তা ঘোষাল
নীলাঞ্জন দরিপা

সংস্কৃতি

আহার

অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস

বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com