শিশির লাফায় নিশির ডাকে
সজনে গাছের ডগায়
আকাশে ঢিল— ঝগড়া বাধে
অশ্লেষা আর মঘায়!
পাশেই কাদের কাঠের সেতু
ঝগড়া শুনে নাচে
উড়ুৎ-ফুড়ুৎ নাচের নদী
বইছে আতসকাচে!
বইতে বইতে দুপুররাতে
পুকুর থেকে পালক
কুড়োচ্ছে কে কী নাম যেন…
সেই ছেলেটা, নালক?
কোথায় থাকে বইয়ের তাকে
কী তুলতুলে ডানা
ইকিরমিকির ফন্দিফিকির
শিশিরে আস্তানা!
শিশির লাফায় নিশির ডাকে
সজনে গাছের ডগায়
সেই ছেলেটা চাঁদ ধরেছে
লম্বা বাঁশের লগায়!
*ছবি সৌজন্য: amazon.com

One Response
ওহ দারুণ ।