নিউ টাউন। কলকাতার নতুন উপনগর। ১৯৯০-এর দশকে নির্মিত হয়েছিল এই শহরের নীল নকশা। নতুন সহস্রাব্দর প্রথম দশকেই দশ লক্ষ মানুষের বসবাস যোগ্য এই সুপরিকল্পিত শহরে ইট-পাথর-কংক্রিটের অট্টালিকা-ইমারত গড়ে তোলার সময় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল প্রকৃতি-পরিবেশ। নিউ টাউনের গড়ে ওঠা এবং তার বর্তমান অবস্থা নিয়ে আজকের আলাপচারিতায় পরিকল্পনা বিশারদ অমিতাভ রায়ের সঙ্গে রয়েছেন নিউ টাউন ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান শ্রীদেবাশিস সেন ও শিবপুর আই আই ই এস টি-র আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. শৌভনিক রায়।