রতনলাল বিশ্বাস একজন অভিযাত্রী। তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন অসংখ্য গিরিপথ। হেঁটেছেন মরুভূমিতে, সমুদ্রতটে, বরফজমা পাহাড়ি হ্রদের বুকে। রাশিয়ার বিখ্যাত বরফে ডাকা বইকাল হ্রদ পেরিয়েছেন। ভ্রমণ লেখক হিসেবেও তিনি এক পরিচিত নাম। রতনলাল বিশ্বাসের ট্রেকিং জীবনের কথা বাংলালাইভ চরৈবেতি সিরিজের এই পর্বে। সাক্ষাৎকার নিলেন সাইকেল অভিযাত্রী সম্রাট মৌলিক।