সংগীতাচার্য অমিয়রঞ্জন আজ নিজেই এক প্রতিষ্ঠান, সংগীতচর্চা ও সংগীতচর্যার প্রতিভূ। সাধনায় ব্রতী এই প্রতীক পুরুষ সমগ্র জীবন অতিবাহিত করেছেন নিয়মঋদ্ধ অনুশীলনে ও গবেষণায়। সহস্রাধিক ছাত্রছাত্রীর সাংগীতিক ভবিষ্যৎ লালন করেছেন, এখনও করে চলছেন। একাধারে গুরু, লেখক, রসিক ব্যক্তিত্ব, ঐতিহ্যের ধারক ও বাহক, অন্যদিকে এক নিবেদিত সুরসাধক – ইনিই অমিয়রঞ্জন। বাংলালাইভ ডট কম-এর বিশেষ প্রতিবেদন এই প্রণম্য সংগীতসাধকের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তাঁরই সুযোগ্য ছাত্রী সংগ্রামী লাহিড়ী। Vocalist Amiya Ranjan Banerjee interview.