যদি কখনও গান বাঁধতে পারতাম
কলিজাগামী প্রতিটা রঙিন পথে পথে
তোমার, গেঁথে রাখতাম আমার নিষিদ্ধ শব্দলিপি!
যদি গল্প বলতে পারতাম গুছিয়ে
ঘটমান সত্যের কাছে অবশ্যই
নিয়ে যেতে পারতাম তোমায়।
যেখানে পাতার এক পৃষ্ঠায় থাকত
সহানুভূতির দুটো চোখ তোমার,
বিপরীত পৃষ্ঠায় তখন ছুঁয়ে যেত
অনুচ্চার সাক্ষর আমার।
যদি উড়তে পারতাম বেপরোয়া
মেঘের কাছ থেকে নিয়ে আসতাম
জমজমাট বৃষ্টির টিকিট,
না, তোমায় ডাকতাম না কিছুতেই,
এই বৃষ্টি শুধু আমাকেই
ভেজাতে পারে, মোছাতেও..
Bookmark (0)
Please login to bookmark
Close
মেখলা সেন
মেখলা সেন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন' এ এম.এস.সি পাঠরতা। মূলত বিভিন্ন ছোটো পত্রিকায় কবিতা প্রকাশিত।
মেখলা সেন
মেখলা সেন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন' এ এম.এস.সি পাঠরতা। মূলত বিভিন্ন ছোটো পত্রিকায় কবিতা প্রকাশিত।
- Tags: Bangla Poetry, Bengali Poetry, Love, monsoon, poetry, poetry of love, প্রেম, বাংলা কবিতা
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]