কোনও এক লিখিত অলৌকিক, বোঝা যায় তবুও অবুঝ
বাঁধভাঙা বন্যার শরীর, যৌবন ঠিক সবুজ পাতার গাছ,
কার লেখা ঔরসগান, কার দেহ এখনও অর্বাচীন
স্রোত আর বেহিসাবি অঙ্কের খাতা?
সব টানাপোড়েন কোঠাবাড়ি তুলে রাখা গোপন
বাহ্য ইতিহাস, এখন ভোরবেলা, অদূর ভবিষ্যত,
রঙ লাগা স্বপ্ন উঠান। কে খাচ্ছে ভাগচাষ এঁটো
কাটা বখরার চপ, তার মানে কি পাল্টে যাবে
শ্বাসের সংখ্যা ও সংজ্ঞা।এখন উল্টোদিক পথভোলা
বোঝা যায় নীল সুতো, জুতো খুলে রাখে।
জ্বলছে লাল চোখ, দাবানল, মাঝ রাস্তায় ঠোঁট,
সব জল বিন্দুর মাঝে শুধু বিন্দু বিন্দু বিড়ির আগুন।
*ছবি সৌজন্য: Pixabay