(Poetry)
১.
কাগজ ড্রপ খেতে খেতে উড়ে যাওয়ার শব্দের কাছে গেলে
কাগজই বলে দেবে সব হাওয়ায় কাগজ ওড়ে না
প্রতিবেশী বাড়ি, প্রতিবেশী রাষ্ট্রের মতন আচরণ করে তখন (Poetry)


২.
যাবতীয় রোগই, চিকিৎসা নির্ভর নয় বলে
চিকিৎসকরা হাসেন না চিকিৎসাকালীন
রোগের পাশে গুটিসুটি মেরে দেখেছি
শরণার্থীর বেশে আশ্রয় খুঁজে বেড়ায় (Poetry)
৩.
অতিথি আসার দিনে ঘরে ঢুকে পড়া
মাছ মাংস আনাজের মতন অট্টহাসি
ঋতু বদল হলে লক্ষ করি সুখী বেড়াল
আরও সুখ খুঁজে ফেরে (Poetry)

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়