কথাসাহিত্য

Dada Apple Boudi Apple

দাদা আপেল বৌদি আপেল

‘দাদা, আজ কিন্তু অনেকখানি দেরি করে ফেলেছেন।’ ভ্যানের প্যাডেলে পায়ের চাপ বাড়াতে বাড়াতে বলল জীবন। জীবন দলুই। ‘হ্যাঁ, আসলে অনেকটা দেরি হয়ে হয়ে গেল! তবু দ্যাখো যদি…।’ –ভ্যানের গায়ে আটকানো বাঁকা লোহার রডটা ধরে ঝাঁকুনি সামলাতে সামলাতে বলল সোমনাথ। আজকের ছোট গল্প 'দাদা আপেল বৌদি আপেল', লিখছেন সুপ্রিয় চৌধুরী...
Badalbabu Story

বাদলবাবু

‘মা, হয়ে গেছে, বেড়ে দাও।’ মাকে ভাত বেড়ে দেওয়ার নির্দেশ দিতে দিতেই দেখল রিকশা এসে থেমেছে, আর তারপর রিকশাওলা নিজের সিট থেকে নেমে এক বৃদ্ধকে ধরে নামাল। বৃদ্ধের যে হাঁটার ক্ষমতাও নেই, সেটা বোঝাই যাচ্ছে। রিকশাওলার কাঁধে ভর দিয়ে কোনওমতে নামল। ‘এখন আবার কে এল! উফফ!’ লিখছেন বিনোদ ঘোষাল...
Children Horror Story

উনি কে?

আচ্ছা নারাণ বসুর মতো একজন শিক্ষিত, সভ্য-ভদ্র মানুষকে কি এরকম একটা গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত? কে যে তাঁর এই সর্বনাশটি করল এখনও জানতে পারেননি। তবে লোক লাগিয়ে রেখেছেন। কানে একদিন নিশ্চয় আসবে। আর তিনিও তো এই ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরে বেশিদিন পড়ে থাকবেন না। তখন বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। লিখছেন দীপান্বিতা রায়...
Libido Theke Irsha

চারটি কবিতা

অতৃপ্ত ঢেঁকুর নিয়ে বাড়ি ফিরে যেতে হল তবে তারপর সমগ্র দুপুর একা একা ঘোরাঘুরি যেহেতু বৈশাখ মাস, শরীর গরম হবে খুব পড়ুন অর্ঘ্য়কমল পাত্রের কবিতাগুচ্ছ 'লিবিডো থেকে ঈর্ষা'...
Aloukik

অলৌকিক

অর্ধেক শাটার ফেলে বসে আছে রাত্রির কোমর তাকে যে দোলাতে পারে প্রতীক্ষিত সেই অনাচার এখনও ফোটেনি। মন, ঢাকা আছে অর্ধেক শাটারে। বহু-বর্ষা বাদে আজ রাত্রি যেন যথার্থ একাকী তাকে যে বিঘ্নিত করা আবশ্যক, মনে নেই সে কথা এখন... পড়ুন নীলাঞ্জন দরিপার কবিতাগুচ্ছ 'অলৌকিক'...
Poetry

পাঁচটি কবিতা

আমার আনন্দ আরও কিছুদিন কবিতা লেখায় ভুল ও ভ্রমের মধ্যে যে-ফারাক, তা মেনে কি বেঁচে থাকা যাবে দীর্ঘদিন সামান্য কয়েকটি লেখা অপেক্ষা শেখায় পুরোনো বন্ধুর মতো— দেখা হবে, আড্ডা হবে সময়ই হল না তালেগোলে হয়ে গেলে শেষ, তাই ভাল এই না-হওয়া পৃথিবী আমার না-পারা লেখা, আমারই আঙিনা দিয়া আনবাড়ি যায় বাংলালাইভে আজ তন্ময় ভট্টাচার্যের কলমে পাঁচটি কবিতা...
Jolke Chol 26

জলকে চল ষষ্ঠবিংশ পর্ব

এতক্ষণে স্নেহলতার শরীরটা একটু ভাল লাগছে। খোকা তার পেটের ছেলে হয়েও এত ভাবে না, এই মেয়েটা যেমন ভাবে। সে মনে মনে খোকার বাবার উদ্দেশ্যে বলল, তুমি ঠিকই বলেছিলে, বউমার মতো ভাল আমাদের কেউ বাসে না। ভাল রেখো এদের। আর আমাকে বেশিদিন একা রেখো না। লোভ বেড়ে যাচ্ছে এদের ভালবাসা সেবা পাওয়ার। পড়ুন জলকে চল ষষ্ঠবিংশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Jolke Chol 25

জলকে চল পঞ্চবিংশ পর্ব

গাড়ি থেকে নেমে মোহনা দেখল, এর মধ্যেই রোটারি ক্লাবের দু’জন সদস্য লেফট্যানেন্ট বিশ্বাস আর মিস্টার মিত্র পৌঁছে গেছে সেখানে। দুটো টেবিলের সামনে চেয়ার পেতে দু’জন ডাক্তার আর সিস্টারও চলে এসেছেন। এই ডাক্তারদের সঙ্গেও তার ভালই পরিচয় আছে। ডাক্তার সুদীপ্ত ও ডাক্তার অমরনাথ এই মুহূর্তে দু’জনেই খুব নাম করা এমডি। তার দিকে তাকিয়ে দু’জনেই হাসল। পড়ুন জলকে চল পঞ্চবিংশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Jolke Chol 24

জলকে চল চতুর্বিংশ পর্ব

মাসিমা একটা কথা বলব? এই কেষ্টদা লোকটা কিস্যু জানে না। আগে বাসে খালাসি ছিল। তারপর রাজনীতিতে এল। প্রথমে ইউনিয়নের সেক্রেটারি, তারপর কাউন্সিলর। আগে বস্তিতে থাকত। বাপ দিনরাত মদ খেত, বউ পেটাত, মা বাসন মেজে সংসার চালাত। আর এখন বিশাল বাড়ি, গাড়ি। মনে হয় কত শিক্ষিত। আসলে পেটে বোমা বেঁধে দিলেও একটা ঠিক লাইন বলতে পারবে না। মুখ্যু মানুষ। রবীন্দ্রনাথের জন্মদিনের দিন বলল, তিনি নাকি ‘বন্দেমাতরম’ স্লোগান লিখেছিলেন। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। পড়ুন জলকে চল চতুর্বিংশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Thamma Friends

ঠাম্মার বন্ধুরা

ঠাম্মা যখন হোয়াটসঅ্যাপ ভিডিওতে পুপুনের সঙ্গে গল্প করেন, বিশু তখন ঠাম্মার কোলের মধ্যে বসে চুপটি করে সব কথা শোনে। মাঝে মাঝে মিঁউ মিঁউ করে ওর ভাষায় কথাও বলে। মজা করে পুপুন মাছের ছবি দেখালে মাছটা ধরার জন্য থাবা বাড়ায়। পুপুন তো হেসে একেবারে গড়িয়ে পড়ে। বিশু বোকা বনে গিয়েছে বুঝতে পেরে মুখ নিচু করে বসে থাকে। কিশলয়ের পাতায় আজকের গল্প 'ঠাম্মার বন্ধুরা'। লিখছেন সবিতা রায় বিশ্বাস...
Lal Khorgosh

লাল খরগোশ

রাজা হয়েই বাঘের ইচ্ছে হল লাল খরগোশের মাংস খাওয়ার। বাপ-ঠাকুরদার মুখে সে শুনেছে, লাল খরগোশের মাংস অতি উপাদেয়। খেলে বল বৃদ্ধি পায়। অনেক অজানা রোগের আক্রমণের হাত থেকে বাঁচা যায়। কিন্তু, উপায় নেই। এই বনে লাল খরগোশ শিকার করা আইনত নিষিদ্ধ। কিশলয়ের পাতায় আজকের গল্প 'লাল খরগোশ'। লিখছেন অনিরুদ্ধ চক্রবর্তী...
Dhakir Chhele

ঢাকির ছেলে

সহদেব ঢাকির ছেলে মানিক ওদের পাড়ার ছেলেদের থেকে একটু আলাদা। পাঁচ বছর বয়সে ওদের পাড়ার ছেলেমেয়েরা খিচুড়ি স্কুলে যায় ঠিকই, কিন্তু ওই পর্যন্ত। বই-পত্তর খুললেও অক্ষরের বদলে চোখ থাকে গোটা গোটা ডিমের দিকে। মানিক ওদের থেকে একটু দূরে বসে স্লেট-পেন্সিল দিয়ে হাতের লেখা মকশো করে, নিজের নাম, ...
Pujar bhut

পূজার ভূত

দিদিমণিকে লইয়া আমি সেই স্থানে বাস করিতে লাগিলাম৷ একবার এই সময় ঘোরতর দুর্যোগ করিয়াছিল৷ বাহিরে বাতাস হুহু করিয়া বহিতেছিল৷ দিদিমণিকে লইয়া আমি শুইয়া আছি৷ সহসা বাহির-বাড়িতে বেহালার শব্দ হইল৷ রাত্রি তখন প্রায় দুই প্রহর হইয়াছিল৷ আমি মনে করিলাম যে, এত রাত্রিতে আমাদের বাহির-বাড়িতে বেহালা বাজায় কে? বাহির-বাড়িতে তো কেহ বাস করে না৷ ধ্রুপদীর পাতায় আজ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প 'পূজার ভূত'...
Olaitolar Baganabari

ওলাইতলার বাগানবাড়ি

‘উহুঁ। তবে তাঁর নাম শুনেছি। অল্পদিন হল এখানে এসে ওই পোড়ো বাগানবাড়িখানা কিনে তিনি বাস করছেন। তাঁর সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাঁকে দেখেনি। দিনের বেলায় ওই বাগানবাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে। কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ও-বাড়ির সবই অদ্ভুত!’ আজ ধ্রুপদীর পাতায় হেমেন্দ্রকুমার রায়ের লেখা 'ওলাইতলার বাগানবাড়ি'...
Parashuram Classic Story

যদু ডাক্তারের পেশেন্ট

সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজিচেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমুচ্ছিলেন। এঁর বয়স এখন নব্বই, শরীর ভালই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবোল-তাবোল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাই-এ কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে, ইনি সেকেলে ভি এল এম এস। কেউ বলে, ওসব কিছু নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার-ব্র্যান্ড, অথাৎ হাতুড়ে। নিন্দুকরা যাই বলুক, এককালে এঁর অসংখ্য পেশেন্ট ছিল, সাধারণ লোকে এঁকে খুব বড় সার্জেন মনে করত। প্রায় পঁচিশ বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ এঁকে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। ধ্রুপদীর পাতায় আজ সাহিত্যিক পরশুরামের গল্প 'যদু ডাক্তারের পেশেন্ট'...
Le Secret de Maitre Cornille

অনুবাদ: কর্নেই সাহেবের গুপ্তকথা

একসময় এখানে একটা মস্ত গমকলের কারবার চলত, আশপাশের দশ লীগের মধ্যে সব খামার থেকে এখানে গম ভাঙাতে আসত। চারদিকের পাহাড়গুলো হাওয়াকলে হাওয়াকলে ছেয়ে ছিল। ডাইনে বাঁয়ে যেদিকে তাকান দেখবেন, পাইন গাছের উপরে মিস্ত্রাল হাওয়ায় ডানাগুলো ঘুরছে, আর পিঠে বস্তা নিয়ে সার সার ছোট ছোট সব গাধা যাচ্ছে আর আসছে। পড়ুন আলফঁস দোদের লেখা 'ল্য সেক্রেৎ দ্য মায়ত্রহ্ কর্নেই'। ভাষান্তরে আলোকময় দত্ত...
Three Days To See

অনুবাদ: তিনদিনের দৃষ্টি

ফিরে আসি মূল প্রসঙ্গে। তিন দিনের জন্য দৃষ্টিশক্তি পেলে আমি কী কী দেখে নিতে চাই। প্রথম দিন নিশ্চয়ই কাটবে সাংঘাতিক ব্যস্ততা এবং উত্তেজনার মধ্যে। আমি সমস্ত প্রিয় বন্ধুদের কাছে ডাকব এবং বহুক্ষণ তাদের দিকে চেয়ে থাকব। মনের গভীরে গেঁথে নিতে চাইব তাদের প্রতিটি বাহ্যিক ভঙ্গিমা। একটি দুধের শিশুকেও দেখতে চাই আমি। বাস্তবের করাল প্রতিঘাতে চূর্ণ হওয়ার আগে মানুষের সরল জিজ্ঞাসু চেহারা কেমন থাকে, সেটাই দেখতে চাই। পড়ুন হেলেন কেলারের লেখা 'থ্রি ডেজ় টু সি'। ভাষান্তরে বন্দনা দাশগুপ্ত সেন...
Translation

জীবনের ডাক     

বুলেভার্ডের শেষ প্রান্তে গিয়ে, ঘুরলাম ও পিছনে হাঁটতে শুরু করলাম। সেই মহিলাও ঘুরলেন, এবং আমরা দু’জনে মুখোমুখি হলাম। ভদ্রমহিলা নিশ্চয়ই কারুর জন্য অপেক্ষা করছেন, মনে মনে ভাবলাম। অনুবাদ করেছেন হৈমন্তী দত্ত রায়...
The Odyssey

দ্য অডিসি: হোমার থেকে নোলান— একটি পর্যালোচনা

এক দেশের মাটিতে আমি জন্মেছি, আর আরেক দেশকে নিজের ইচ্ছায় দত্তক নিয়েছি। তাই  আমার প্রতিটি ফেরার মধ্যে লুকিয়ে থাকে একটা টান, এক আকুতি। এই কারণেই অডিসিউসের কাহিনি আমাকে ছেড়ে যায় না। তাঁর যাত্রা তো শুধু ঘরে ফেরা নয়; প্রতিটা দ্বীপ, প্রতিটা বাধা পেরিয়ে তিনিও প্রশ্ন করেন, তাঁর ঘর আসলে কোথায়, আর এই ফেরাটাই বা কার জন্য। লিখছেন মৌসুমী দত্ত রায়...
Rannabati

যে রাঁধে, সে চুলও বাঁধে

রান্নাঘর তাই হতে পারে কোনও মানুষের ক্রিয়েটিভিটির জায়গা। কেউ আনন্দে রান্না করতে পারেন, কেউ বা রান্না করতে পারেন দুঃখ ভুলতে। কেউ রান্না করতে পারেন নিজেদের জন্য, কেউ রান্নার স্কুল তৈরি করতে পারেন। বাহারি পদের সমন্বয়ে ডাইনিং টেবিল হয়ে উঠতে পারে কারও সমস্ত ডিপ্রেশন রিলিজের জায়গা। লিখছেন বিতান দে...
The Voice of Hindi Rajab

‘ভয়েস অফ হিন্দ রাজাব’ ও আমাদের নৈতিক অস্বস্তি

হিন্দ কোনও রাজনৈতিক বক্তৃতা দেয়নি, কোনও বড় কথা বলেনি। তার আর্তি ছিল মাত্র দুটি শব্দ— “আমি ভয় পাচ্ছি... আমাকে নিয়ে যাবেন?” এই ভয় কি শুধু হিন্দের? এই ভয় পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষের, যারা ক্ষমতার নির্মম খেলায় বারবার নিষ্পাপ বলি দেখে। লিখছেন অরূপ গঙ্গোপাধ্যায়...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com