পাড়ার ছেলে গুবলে। কখনও রকে আড্ডা, কখনও ক্লাবের ফুটবলম্যাচে গোলকিপিং, কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির…। কালীপুজোর চাঁদা তোলা হোক বা পাড়ায় ব্যান্ডের ফাংশান– গুবলে সদাই হাজির। এবার গুবলে পাড়ার টেকোদাকে নিয়ে চার্ট দেখাতে গিয়ে পড়ল বিষম বিপদে। আর তাই নিয়েই মজার ছবি আঁকলেন তমাল ভট্টাচার্য।