জ্বালানী ক্রমেই দুর্মূল্য হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই দাম চড়ছে লাফিয়ে লাফিয়ে। হাঁফিয়ে উঠছেন সাধারণ মানুষ। সবজি থেকে চালডাল, জ্বালানির অগ্নিমূল্যে বাঙালির ভাতের পাতেও টান ধরছে। পাইস হোটেলে রোজকার খরচ কুলিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ী। ফুচকা থেকে কচুরি, বাঙালির রসনাতৃপ্তির প্রধান প্রধান উপকরণেই আগুনের ঝাঁঝ লাগছে। সেই অবস্থাই মজার ছবিতে তুলে ধরলেন অভিষেক চৌধুরী।