পাড়ার ছেলে গুবলে। কখনও রকে আড্ডা, কখনও ক্লাবের ফুটবলম্যাচে গোলকিপিং, কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির…। কালীপুজোর চাঁদা তোলা হোক বা পাড়ায় ব্যান্ডের ফাংশান– গুবলে সদাই হাজির। এবার গুবলে হাজির বইমেলায়। পাড়ার দাদা বইমেলায় বইয়েক স্টল দিয়েছেন। তাঁর কার্যোদ্ধার করতে গুবলে প্রস্তুত। মজার ছবিতে ধরলেন তমাল ভট্টাচার্য।