পাড়ার ছেলে গুবলে। কখনও রকে আড্ডা, কখনও ক্লাবের ফুটবলম্যাচে গোলকিপিং, কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির। কলকাতা বইমেলাতেও গুবলেকে সর্বদাই দেখা যাচ্ছে এখানে সেখানে কার্যোদ্ধারে। কখনও ফিশফ্রাইয়ের লোভ দেখিয়ে পাঠক টেনে আনছে সে। আবার কখনও কিপটে পাঠকের পকেট থেকে বইয়ের দাম উশুল করে নিচ্ছে। মজার ছবি আঁকছেন তমাল ভট্টাচার্য।