(Jogen Chowdhury Obituary)
দূরের মানুষ হঠাৎ কাছে চলে এলে যেমন ভ্রম ও বিস্ময় জাগে, ঠিক তেমনই দহন হয় সেই কাছে আসা মানুষটি হঠাৎ দূরে চলে গেলে; বা একেবারে মিলিয়ে গেলে অনন্তে। কোনওই কারণ ছিল না তাঁর সঙ্গে আমার এই যোগাযোগ হওয়ার; কারণ ছিল না, এত নিবিড়ভাবে এবং এতরকমভাবে মানুষটিকে দেখার সুযোগ পাওয়ার। যত দেখেছি তত বুঝেছি যে, তিনি ছিলেন নিজেই নিজের সিলেবাস এবং শিক্ষক; আমর্ম এক মাস্টারমশাই; এবং আদতে সেই শহিদ নগরের জেদি ও লড়াকু ছেলেটাও।
মস্ত ক্যানভাস বা খুদে নোটবুক সবই তিনি ভরিয়ে তুলতেন পরম যত্নে; রেখা, রং, শব্দ এবং শূন্যতায়। তাঁর আয়ুধগুলি ছিল সরু-মোটা কলম, নানা মাপের তুলি, কাগজ ও ক্যানভাস এবং রং ও রং মোছার টুকরো কাপড়গুলি। আরাম বলতে ছিল— মধ্যরাত অবধি ছবি আঁকা এবং ধোঁয়া ওঠা সুগন্ধি লাল চা বা কালো কফি বারে বারে। মেদকে শাসনে রাখতেন কম খেয়ে; আর বয়সের ভারকে অগ্রাহ্য করতেন, মৃত্যুচিন্তাকে পরোয়া না করে।
কথা প্রসঙ্গে বলতেন, কোনও দেবদেবীকে কেন তিনি মানতেন না; কারণ এসব মাহাত্যের সত্যতা ধরা পড়েনি তাঁর বিচারে। কিন্তু তাঁর যুক্তিবাদী মনও আনত হত প্রকৃতির সমারোহের কাছে। আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পাহাড়, নদী, ঝর্না, সাগর, পোকামাকড়, পাখি এবং মানুষ— এই সব মিলিয়ে এক অখণ্ড প্রকৃতি; তাঁর মনে যা ছবির মতো, কবিতার মতোই ধরা দিত। হয়তো বা গল্পেরও মতো।
আত্মবিশ্বাস এবং তার পরিমিত প্রকাশ— দুটিরই এক অনায়াস সামঞ্জস্য ছিল তাঁর আচার ব্যবহারে। অর্থ, জৌলুস এবং একই সঙ্গে অনাড়ম্বর আয়োজন— এই দুইয়ের মাধ্যমেই এক নিজস্ব উৎসব করে গেলেন আজীবন। অসম্ভব ভালবাসতেন নিজের প্রতিটি মুহূর্তকে। অনাবশ্যক বলে দায়িত্ব এড়াননি কোনও কিছুর। এটাই ছিল তাঁর অসীম সক্ষমতার দ্যুতি। তিনি জানতেন যে, কোন-কোন কাজ তিনি ছাড়া হবে না। ফলে সর্ব ব্যাপারে একেবারে গোড়া থেকে জড়িয়ে রাখতেন নিজেকে। না, নিজস্ব কোনও সেক্রেটারিও ছিল না তাঁর।

২০২৫, আমার বাবার একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান। প্রথম দিন, একটা সাদা ক্যানভাস ভরে গেল, উপস্থিত চিত্রীদের আঁকা ছবিসহ সাক্ষরে; তার দিনতিনেক পর শান্তিনিকেতন থেকে কলকাতায় আসায়, যোগেনদার আঁকার জায়গা একেবারে নেই বললেই চলে; ক্যানভাসটি চোখের সামনে ধরে কিছুক্ষণ দেখলেন; এবং পরক্ষণেই ক্যানভাসটির মধ্যভাগে এঁকে ফেললেন, গলা নিচু করে দাঁড়ানো এক সিন্ধুসারস। সেটি আমার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, “দেখছ তো, আমাকেও এখনও কেমন জায়গা খুঁজে নিতে হয়!”
শান্তিনিকেতন কোওপরেটিভ-এ টুকটাক কেনাকাটা করতে গিয়ে দেখি, মোলায়েম তাঁতের একধরনের রুমাল পাওয়া যাচ্ছে; সাধারণত যা পাওয়া যায়, সেরকম বর্ডার দেওয়া নয়। কী মনে হতে, খানছয়েক কিনে তাঁকে উপহার দিতেই কী খুশি!
একে ওকে সমানেই অনুরোধ করে চলেছি, কিন্তু সুবিধা হচ্ছে না কিছুতেই; কী মনে হতে আমার পাড়ায় থাকা সেন্টারের এক ড্রাইভার পঙ্কজ সাহুকে ফোন করতেই জানলাম, সে নাকি কোনও এক শিল্পীকে নিয়ে তখন ওই চারুবাসনাতেই আজ ডিউটি করতে গেছে।
বললেন, “খুব দরকারি তো বটেই এবং একইসঙ্গে বেশ সুন্দর; মনে হবে যেন, কোরা তাঁতের থান থেকে কেটে বানানো, আর তা যেন শুধু রং মোছার জন্যই।” ওই সামান্য উপহারটুকু তাঁর সেই অনায়াস গ্রহণে, আমিই যেন লজ্জা পেয়েছিলাম বেশি।
গত প্রায় দেড়বছর তাঁকে একদিনও দেখিনি। আশাও করিনি যে, সুস্থ হয়ে আবার সকলের মধ্যে ফিরবেন। কিন্তু এও কি ভেবেছি, তাঁর জীবনাবসানের সময় আমি থাকব কলকাতা থেকে এত দূরে যে, প্রণামও করতে পারব না তাঁর পা দুটো ছুঁয়ে!
চূড়ান্ত মন খারাপেও চেষ্টা করতে লাগলাম, কাউকে দিয়ে অন্তত একটা মালা যদি তাঁর জন্য পাঠানো যায়! একে ওকে সমানেই অনুরোধ করে চলেছি, কিন্তু সুবিধা হচ্ছে না কিছুতেই; কী মনে হতে আমার পাড়ায় থাকা সেন্টারের এক ড্রাইভার পঙ্কজ সাহুকে ফোন করতেই জানলাম, সে নাকি কোনও এক শিল্পীকে নিয়ে তখন ওই চারুবাসনাতেই আজ ডিউটি করতে গেছে।

বিহ্বল হব না! একটি মালা তৎক্ষণাৎ কিনে নিয়ে পঙ্কজ দিয়ে এল, চারুবাসনার অন্যতম কর্মী সপ্তমের কাছে। কথামতো সেই মালা সপ্তমও পৌঁছে দিল, যোগেনদার ভগ্নীপতি, নমিতাদির স্বামী মিহিরদার কাছে। এই টালমাটাল মন খারাপের মধ্যেও মিহিরদা সেই মালাখানি যোগেনদার বুকের উপর রেখে, একখানি ফটোও পাঠিয়ে দিলেন, অন্য আর একজনের অ্যান্ড্রয়েড ফোন থেকে; স্মার্টফোন ব্যবহার করেন না মিহিরদা।
যোগেনদা এবার শুয়ে রয়েছেন, তাঁর প্রিয় চারুবাসনার ‘চিত্তপ্রসাদ’ কক্ষে; নতুন চাদরে মোড়া গদির বিছানায়; চলেছে, চেনা অচেনা সারিবদ্ধ মানুষের প্রণাম ও মালা দেওয়া। আর তাঁর বুকের উপর ওই মালার স্তূপের মধ্যেই মিশে আছে আমার পাঠানো মালাখানিও।
২
ফেসবুক খুলতেই দেখতে পেলাম, তাঁর শেষ যাত্রার এক স্নিগ্ধ ছবি; যে গলিতে গাড়ি পার্কিং-এর ভিড়ে অন্য সময় হাঁটা দায়, আজ সেখানে পাঁচিলের দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে মানুষ; ফুল সাজানো কাচের গাড়ি যখন ঢুকল, সকলেই তখন গলা মিলিয়ে গাইছেন ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’…
যোগেনদা এবার শুয়ে রয়েছেন, তাঁর প্রিয় চারুবাসনার ‘চিত্তপ্রসাদ’ কক্ষে; নতুন চাদরে মোড়া গদির বিছানায়; চলেছে, চেনা অচেনা সারিবদ্ধ মানুষের প্রণাম ও মালা দেওয়া। আর তাঁর বুকের উপর ওই মালার স্তূপের মধ্যেই মিশে আছে আমার পাঠানো মালাখানিও।
নিকট বা দূর তাঁর কোনও বৃত্তেই আমি পড়ি না; পড়ি না দূরতর বা দূরতমদের মধ্যেও; তবু সেই সুদূর থেকে পাঠানো আমার এই প্রণামটুকু পৌঁছে গেল যোগেনদার পায়ে, তাঁর নিকটজন সপ্তম এবং একান্ত আত্মজন মিহিরদার মাধ্যমে।
যোগেনদাকে নিয়ে যাওয়া হল, গগনেন্দ্র প্রদর্শশালায়; মাথার কাছে একটি ইজেলে রাখা, যোগেনদারই একটি প্রসন্নমুখের এনলার্জড ফটো; তার পাশেই শান্ত হয়ে চেয়ারে বসে আছেন, শিপ্রা বৌদি, নমিতাদি ও আরও অনেকে; একপাশে দাঁড়িয়ে আছে তাঁর ছেলে সৌম্য; সকলে মিলে এক হয়ে শিল্পীরা এবার গাইছেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…। ভিড় হালকা হতে-হতে ক্রমে কেওড়াতলা মহাশ্মশান — শেষ কৃত্য।
প্রতিষ্ঠানস্বরূপ কোনও মানুষ যে কখনও দেখিনি তা নয়; কিন্তু যোগেনদাকে কাছ থেকে দেখাটি একেবারে অন্যরকম, কারণ এর কোনও ধারাবাহিকতা বা পূর্বজ্ঞান ছিল না। জানতাম তাঁর দেশ জোড়া খ্যাতি, অর্থ, প্রতিপত্তি এবং চিনতাম তাঁর ছবি আঁকার ধরনটি।
সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন যিনি, এবার তিনি মিলিয়ে যাবেন জল, স্থল ও অন্তরীক্ষে।
কী সুন্দর এক জীবনাবসান; রোগ-শোক-শ্রদ্ধা-ভালবাসা সব যেন ঠাঁই পেল, এক ভিন্ন প্রদর্শনীর আয়োজনে। গগনেন্দ্র প্রদর্শশালায় কোনও শিল্পীর শেষশয্যায় ওই অন্তিম শয়ান এবং অগণিত মানুষের শ্রদ্ধা নিবেদন— এও মনে হয় প্রথম দেখলাম। দেখলাম কলকাতার শিল্পীমহলের এক বিপুল জমায়েত। সেও তো এক নতুন অভিজ্ঞান।

৩
‘মাধ্যম’— আমার এই সংস্থার নাম পছন্দ হওয়ায় তিনি এটির লোগোতে এঁকে দিয়েছিলেন এক পাপড়ির একটি মন্দার ফুল। সারাজীবনে যা আমার শ্রেষ্ঠ অর্জন ও প্রাপ্তি। বাবার আঁকা ছবিগুলির বিষয়ে পরামর্শ চাওয়া ছাড়া আর কোনও দাবি বা প্রার্থনা নিয়ে যাইনি তাঁর কাছে; আসলে তাঁর সংস্পর্শে আসাটাই আমার কাছে ছিল, সদ্য হাতে পাওয়া একটি নতুন বইয়ের মতো।
প্রতিষ্ঠানস্বরূপ কোনও মানুষ যে কখনও দেখিনি তা নয়; কিন্তু যোগেনদাকে কাছ থেকে দেখাটি একেবারে অন্যরকম, কারণ এর কোনও ধারাবাহিকতা বা পূর্বজ্ঞান ছিল না। জানতাম তাঁর দেশ জোড়া খ্যাতি, অর্থ, প্রতিপত্তি এবং চিনতাম তাঁর ছবি আঁকার ধরনটি।
দ্বিতীয় আকর্ষণ ছিল, সপ্তমের বানানো, অনায়াসে দফায় দফায় পাওয়া সুগন্ধি লিকার চা। স্বচ্ছ কাচের কাপগুলি দেখে জানতে চেয়েছিলাম, কোথায় পাওয়া যায়? একগাল হেসে বলেছিলেন, “ব্যাম্বিনোর সামনে হকারদের কাছ থেকে টুল চেয়ে নিয়ে বসে, বেছে বেছে কেনা।”
আলাপ হওয়ার পর দুটি জিনিস খুব পছন্দের হয়েছিল। এক— জীবনের শেষ পর্বে এসে তাঁর বাড়ির কাছেই ‘চারুবাসনা’ গ্যালারিটি গড়ে তোলা; প্রায় প্রতি সন্ধ্যায় সেখানে এসে দেখতে পাওয়া, নানারকম মানুষদের সঙ্গে যোগেনদার দেখাসাক্ষাৎ, গল্প, আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা চালিয়ে যাওয়ার আনন্দ।
আর দ্বিতীয় আকর্ষণ ছিল, সপ্তমের বানানো, অনায়াসে দফায় দফায় পাওয়া সুগন্ধি লিকার চা। স্বচ্ছ কাচের কাপগুলি দেখে জানতে চেয়েছিলাম, কোথায় পাওয়া যায়? একগাল হেসে বলেছিলেন, “ব্যাম্বিনোর সামনে হকারদের কাছ থেকে টুল চেয়ে নিয়ে বসে, বেছে বেছে কেনা।”
বুঝতাম যে, কেন এই পরিসরের প্রতিটি আসবাব এবং ব্যবহার্য এত ঠিকঠাক, মাপ মতো এবং দৃষ্টিনন্দন। বাড়ির ঝড়তি-পড়তি বা সস্তা দামে কেনা এলোমেলো দামি আসবাব দিয়ে সাজানো নয়। ভালবাসায় মোড়া এখানকার এই আয়োজনেও ছিল, তাঁর দ্বিতীয় আবাসের স্বাচ্ছন্দ্য। কাজ না থাকলেও তাই হয়তো আমারও ভাল লাগত, বাড়ি থেকে হাঁটা পথে, গুটি গুটি ‘চারুবাসনা’য় গিয়ে অন্যান্যদের সঙ্গে যোগেনদার গল্প করা দেখতে; আঁচ পেতে তাঁর পরিকল্পনার।
যোগেনদার মেলামেশার ধরনটি ছিল সহজ কিন্তু সজাগ। নিজের জীবদ্দশায় নিজের নামে গ্যালারি করে ফেলা দেখে একটু উদ্ভটই লেগেছিল। ক্রমে বুঝেছিলাম যে, তাঁর জীবনের পরিপ্রেক্ষিতে কতখানি জরুরি ছিল এইরকম একটি সংগঠিত প্রয়াস গড়ে তোলা। তিনি নিজে ছাড়া তাঁর পাশে, ওই মানের মানুষ আর তো কেউ ছিল না।
‘চারুবাসনা’র প্রশাসনটি চালাতেন চারটি কি পাঁচটি লোকের সাহায্যে। তাঁর নির্দেশে কোনও জটিলতা বা ধমক ছিল না; যা ছিল তা হল শৃঙ্খলা। যাকে যে দায়িত্বটি দিতেন, সম্পূর্ণ ভরসা করতেন তার উপর; বারবার সুযোগ দিতেন, কাজগুলি শিখে নেওয়ার ব্যাপারেও।
যৌথ পরিবারে বড় হওয়া এবং উদ্বাস্তু জীবনে সকলে মিলে একসঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়াতে শেখার ফলে, তাঁর শিকড়ে চারিয়ে গিয়েছিল যৌথতার এক অমলিন আদর্শ। পরে বিদেশ এবং স্বদেশেরও নানা জায়গায় ঘুরে ঘুরে থিতু হওয়ার ফলে, তিনি চাইতেন দলবদ্ধ হয়ে থাকার মতো এমন এক পরিসর যেখানে থাকা, খাওয়া, আঁকা এবং ভাবনার সহবাস— সবটাই বেশ একসঙ্গে চালানো যাবে।
নিজের সক্ষমতার জোরেই, বিশ্বভারতীর নিগড়ের বাইরে এসে, শান্তিনিকেতনে গড়ে তুললেন এমনই এক কমিউন ‘স্বাদ’ (SSVAD-২০০৮), এবং তার বছর দশেক পরে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কলকাতায়, তাঁর ওই আদরের ‘চারুবাসনা’ (Jogen Chowdhury Centre for Arts-২০১৯)। ‘উপেন্দ্রকিশোর’ প্রেক্ষাগৃহ বা ছবির প্রদর্শশালা হিসেবে— ‘সুনয়নী’ ও ‘চিত্তপ্রসাদ’ কক্ষ দুটি ভাড়া দিয়ে উপার্জন নয়; বরং সমস্ত সুবিধাসমেত ওই প্রেক্ষাগৃহ এবং ছবির প্রদর্শশালাদুটি নামমাত্র ভাড়ায় পাওয়ার সুবিধাজনক ব্যবস্থা করলেন, এই শহরের বুকে।

কী ধরনের প্রদর্শনী ও অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে সে বিষয়েও তীক্ষ্ণ নজরদারি ছিল তাঁর; একই সঙ্গে ব্যবস্থা করেছিলেন, শিল্পকলা বিষয়ক বইয়ের সম্ভারে একটি রিডিং লাইব্রেরিরও। সম্পূর্ণ অব্যবসায়িক মনোভাবে চলত এই চারুবাসনা। এমনকি ছবি বিক্রি হলে, তার লভ্যাংশও দিতে হত না এই গ্যালারিকে। বরঞ্চ, উদীয়মান বা অনামা শিল্পীদের যোগেনদা উৎসাহ দিতেন নানাভাবে। এখানে চলা প্রায় সমস্ত প্রদর্শনীতে এসে, ছবি দেখে এক বা একাধিক ছবি তিনি নিজেই কিনে নিতেন, সাগ্রহে।
আর এই ‘চারুবাসনা’র প্রশাসনটি চালাতেন চারটি কি পাঁচটি লোকের সাহায্যে। তাঁর নির্দেশে কোনও জটিলতা বা ধমক ছিল না; যা ছিল তা হল শৃঙ্খলা। যাকে যে দায়িত্বটি দিতেন, সম্পূর্ণ ভরসা করতেন তার উপর; বারবার সুযোগ দিতেন, কাজগুলি শিখে নেওয়ার ব্যাপারেও।
ওই খাতায় একবার উঠে গেলে আর নড়চড় হবে না তাঁর সেদিনের সেই সম্ভাব্য উপস্থিতি; যোগেনদার নথিবদ্ধ ওই ডায়েরিটি দেখলেই বোঝা যেত, তাঁর দিনযাপনের ভার এবং পরিসর। প্রথমদিকে দিল্লি, শান্তিনিকেতন ও অন্যান্য প্রদেশের সভাসমিতিতে যোগদান এবং প্রদর্শনী উদ্বোধনের উল্লেখ থাকত।
ফলে ওই প্রেক্ষাগৃহ এবং প্রদর্শশালা ভাড়া নিয়ে অনুষ্ঠান করতে এসে, মুগ্ধ হয়েছি এঁদের পরিষেবা এবং ব্যবস্থাপনায়; নামমাত্র বাড়তি মূল্যে সমস্ত ধরনের সাহায্যকারীরও ব্যবস্থা দেখেছি; এমনকি দুটি প্রদর্শশালায় ঠায় বসে থাকার জন্য দুটি সহযোগীও। আর পেয়েছি একদল অল্পবয়সী এবং আত্মবিশ্বাসী শিল্পীদের, যারা পাশে থাকতে আগ্রহী।
৪
চারুবাসনা থেকে যেমন Art East পত্রিকা বেরোত, তেমনই ছাপানো হত ক্যালেন্ডারসহ বাৎসরিক ডায়েরি। বছরের শুরুতে সেটি হাতে পেয়ে খুব খুশি হতেন; তার আগে দেখেছি নিখুঁতভাবে প্রুফ দেখে দিতে; প্রতি বছর বদলে দিতে, প্রচ্ছদের রং; হাতে পেয়েই তাই বারো মাসের প্রতিটি দিন মিলিয়ে দেখে নিতেন গভীর মনোযোগে। প্রথম কয়েক মাস আগের বছর এবং নতুন বছর— দুটো ডায়েরিই একসঙ্গে থাকত তাঁর ঝোলাতে; ধীরে ধীরে পুরনোটি সরে গিয়ে শুধুই নতুনটি।
পরে বুঝেছি কেন এটা করতেন। ওই ডায়েরিতেই লেখা থাকত তাঁর সম্ভাব্য কর্মসূচী। ডিসেম্বর থেকেই প্রায় এপ্রিল মাস অবধি যা ভরে যেতে সময় লাগত না একেবারেই। পাতাগুলি যেন একেকটি সম্পূর্ণ ছবি; কাটাকাটিগুলিও এতই নিখুঁত যে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
ওই খাতায় একবার উঠে গেলে আর নড়চড় হবে না তাঁর সেদিনের সেই সম্ভাব্য উপস্থিতি; যোগেনদার নথিবদ্ধ ওই ডায়েরিটি দেখলেই বোঝা যেত, তাঁর দিনযাপনের ভার এবং পরিসর। প্রথমদিকে দিল্লি, শান্তিনিকেতন ও অন্যান্য প্রদেশের সভাসমিতিতে যোগদান এবং প্রদর্শনী উদ্বোধনের উল্লেখ থাকত।
আরও একটি নোটবুক দেখতাম; পাঞ্জাবির পকেট থেকে বের করে, মাঝে মাঝে কী সব মেলাতেন। হয়তো মনে রাখতেন, কে কোন ছবি তাদের ব্যক্তিগত আবদারে নিয়ে গেল। সাধারণত বড় গ্যালারি এবং বিদেশেই চলে যেত তাঁর ছবি।
ক্রমে শরীর বেজুত হতে শুরু করায়, শুধু শান্তিনিকেতন ও কলকাতা; পরে শুধু কলকাতা; আরও পরে সব উপস্থিতি শুধু ‘চারুবাসনা’য় এবং বিকেলের দিকে; শেষে বাড়িতেই দেখা করা এবং অবশেষে তাও নিশ্চিহ্ন। সময়ের সঙ্গে কী সুন্দর তাল মিলিয়ে গেলেন; সম্মান করে গেলেন, তাঁকে ঘিরে অন্যদের চাহিদাকেও।
আরও একটি নোটবুক দেখতাম; পাঞ্জাবির পকেট থেকে বের করে, মাঝে মাঝে কী সব মেলাতেন। হয়তো মনে রাখতেন, কে কোন ছবি তাদের ব্যক্তিগত আবদারে নিয়ে গেল। সাধারণত বড় গ্যালারি এবং বিদেশেই চলে যেত তাঁর ছবি। বড় বড় লেখকরা যেমন ছোট প্রকাশকদের কিছু বই দেন ছাপাবার জন্য, যোগেনদাও তেমন দিতেন তাঁর কিছু আঁকা বা ‘কাজ’; যেগুলি বিক্রি করে তারা যাতে পা রাখতে পারে, ছবি ব্যবসার জগতে।

এই নোটবুকটি দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। দশ টাকার একটা পাতি নোটবুকের মলাটও কেমন বদলে যায় মোটা নিবে আঁকা কয়েকটা আঁচড়ে। স্বভাবেও তিনি ছিলেন আদ্যন্ত শিল্পী; তাই অনাড়ম্বরকেও বিশিষ্ট করে তুলতেন তাঁর শিল্পবোধ ও ক্ষমতা দিয়ে; বা বলা ভাল, না করে পারতেন না। যে একটিমাত্র জিনিস আমার কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন, তা হল লাল শালুতে মোড়া খেরোর খাতা। ওই লম্বা খাতাখানি আমার হাত থেকে নিয়ে, নেড়েচেড়ে দেখে বলেছিলেন, এত ভাল কাগজ কালীঘাটে পাওয়া যায়?
বহুতল আবাসনে তাঁর দামী ফ্ল্যাটে বারদুয়েক গিয়েও অবাক লেগেছিল। চারিদিকে বই আর ছবি। অত বড় ফ্ল্যাটের মধ্যে একটি কোনের ঘরে বসে কাজ করতেন, স্ল্যান্টিং ডেস্কের উপর কাগজ রেখে। বড় বড় কাজ ফেলে তখন তাঁর আঁকা চলছে, ছোট মাপে এবং স্বল্প পরিসরে।
বলেছিলেন, “একটু বেলা করে ঘুম থেকে উঠি; কিন্তু উঠেই এই টেবিলে এসে বসে যাই। কাজ করতেই সবচেয়ে ভাল লাগে। বিকেলের আগে স্নান করে খেয়ে, একটু ঘুমিয়ে নিয়ে ‘চারুবাসনা’য় যাই। ফিরে এসে পড়াশোনা করি।”
ছড়ানো ছিটনো কয়েকটি মোড়ার একটিতে বসে, আমি দেখতে লাগলাম, থাকে থাকে গুছিয়ে রাখা তাঁর ডায়েরি, চারুবাসনার ডায়েরি, নানা মাপের কলম এবং আঁকা ও লেখার কাগজ। এক কোণ থেকে বার করে নিয়ে এসে দেখালেন, সেই প্রথম দিন থেকে গুছিয়ে রাখা তাঁর সমস্ত প্রদর্শনীর রিভিউ।
বলেছিলেন, “একটু বেলা করে ঘুম থেকে উঠি; কিন্তু উঠেই এই টেবিলে এসে বসে যাই। কাজ করতেই সবচেয়ে ভাল লাগে। বিকেলের আগে স্নান করে খেয়ে, একটু ঘুমিয়ে নিয়ে ‘চারুবাসনা’য় যাই। ফিরে এসে পড়াশোনা করি।”
এই শৃঙ্খলার এক চরম রূপ দেখার সৌভাগ্য হয়েছিল। তাঁর পছন্দের এক গ্যালারিকে কথা দিয়েছিলেন যে, পঞ্চাশটি ফ্রেমে ছবি এঁকে দেবেন; সাদাকালো ড্রয়িং। মনে আছে, কোনও এক সময় বলেছিলেন, “আমি একটু ধীরে এবং চেপে ধরে আঁকি; সময়টা তাই বেশি লাগে।” তাই ভাবলাম যে, এত অল্প সময়ে পঞ্চাশটি ছবি! কিন্তু করে দিলেন এবং সময়মতোই। শেষ ছবিটি হল প্রদর্শনীর দিন তিনেক আগে— একটি পদ্ম।
তাঁর ওই শেষবেলায় আঁকা ছবিগুলি দেখতে দেখতে ভাবছিলাম যে, সঙ্গীত, সাহিত্য, সিনেমা, নাটক, সমাজ, সম্পর্ক এবং প্রকৃতি তাঁকে যতটা প্রভাবিত করে, নাচ বোধহয় তেমন দোলা দেয় না। ভাবতে লাগলাম, তাঁর আঁকা কোনও নাচের ছবি দেখেছি কি! লিখতে বসে মনে পড়ল, বাবার আঁকা ছবির সেই প্রদর্শনীর নামকরণ করেছিলেন, ‘Rhythms of Life’।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
