Meena Kumari
মাত্র চার বছর বয়সে ক্যামেরার সামনে প্রথম অভিনয়। একদিন এই মেয়েই হয়ে উঠবে ভারতীয় সিনেমার অন্যতম অভিনেত্রী। তিনি মাহজাবিন বানো, সারা পৃথিবী যাঁকে চেনে মীনা কুমারী নামে।
ক্রমে শিশু শিল্পী থেকে নায়িকা হিসাবে নিজের জায়গা তৈরি করেন। ১৯৫২ সালে ‘বৈজু বাওরা’ ছবি জীবনের মোড় ঘুরিয়ে দেয়, পান সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার সম্মান।
ভিডিও: শশী হে – জন্মদিনে শশী কাপুর
এরপর ‘পরিণীতা’, ‘আজাদ’, ‘শারদা’, ‘দিল এক মন্দির’ একের পর এক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে।
১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাকিজা’ ভারতীয় সিনেমার ইতিহাসে কাল্ট ক্লাসিকের স্বীকৃতি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি ‘নাজ়’ ছদ্মনামে কবিতাও লিখতেন তিনি।
একাধিকবার ফিল্মফেয়ার সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর অভিনয়ের আবেদন আজও একই রয়ে গিয়েছে সকল প্রজন্মের কাছে। তাই তিনিই ভারতীয় সিনেমার চিরকালীন ট্র্যাজেডি কুইন!