প্রতিটি চুম্বনের শব্দে গেঁথে দিয়েছ
বিচ্ছেদের নীল পেরেক
ক্ষতমুখে রক্ত-পুঁজ ঝরে অনিবার
নিশ্ছিদ্র সন্ধের ঊর্ণাময় বুনোটে
ছটফট করেছি একবুক শ্বাস নেব বলে
তখন তোমার ইচ্ছেঘরে এক্কাদোক্কা খেলেছে
চঞ্চল পায়ের পাতা
অন্যমনে ছিটকে গেছে ঘুঁটি
তুমি খেলার মদে বুঁদ হয়ে থেকেছ
শক্ত মলাটের মতো জীবনের ভেতর
প্রতিটি হলদেটে পাতা পোকা-কাটা
তবু অ্যান্টিক বলে
সোনার জলে বাঁধানো চামড়া
চেপে বসে মাঝরাতে
আমি অনঙ্গ সঙ্গম সেরে নিই
শব্দবন্ধে, শব্দহীনতার আরও গভীরে।
ছবি সৌজন্যে Pixabay

One Response
Asadharan lekhoni apnper ,antaratma ke chunye gelo