বাংলালাইভ প্রবাস আলাপচারিতার এই পর্বের অতিথি মুনিরা নাকি। মুনিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মেন স্টেটের ইয়ারমাউথ নামের লেক পাহাড়ে ঘেরা এক ছোট্ট শহরের বাসিন্দা। পেশায় একজন অত্যন্ত সফল ভিস্যুয়াল আর্টিস্ট, যার কাজ ইউরোপের বেশ কিছু দেশের এক্সিবিশনে নিয়মিত দেখানো হয়। চট্টগ্রাম, বাংলাদেশে জন্ম আর বেড়ে ওঠা; খুব ছোট বয়সে স্কলারশিপ নিয়ে রাশিয়া পাড়ি দেন। মস্কো স্টেট্ ইউনিভার্সিটিতে পড়াশোনা। ১৯৮২ থেকে আমেরিকায়। পেশাগত ভাবে আঁকার জগতে এসেছেন বাচ্চারা বড় হয়ে যাবার পর। প্রথম ছবি এক্সিবিশনে যাবার পর থেকেই তার সাফল্য শুরু। তাঁর আঁকার ফর্ম-‘নন-অবজেকটিভ’ ; জ্যামিতিক আকারও তার আঁকার গুরুত্বপূর্ণ অংশ। তাঁকে রিপ্রেজেন্ট করে, আমস্টারডামের গ্যালারি নাইন।
মুনিরা নাকি তাঁর নিজের চার দশকের প্রবাসজীবনের কথা বললেন বাংলালাইভের কাছে। কথোপকথনে মহুয়া সেন মুখোপাধ্যায়