(Sonali Gupta Basu) সিনেমার স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী সোনালী গুপ্তা বসু। বাবা দীনেন গুপ্ত’র হাত ধরে সিনেমার রুপোলি জগতে পা রাখেন। মা কাজল গুপ্ত ছিলেন নামকরা অভিনেত্রী। অভিনয় করেছেন তপন সিংহ সহ অন্যান্য বিশিষ্ট পরিচালকের ছবিতে। অভিনয় দুনিয়া থেকে সরেও গিয়েছিলেন হঠাৎ করে। আজও বেশ কিছু সিনেমায় ফুটে ওঠে তাঁর অভিনয় দক্ষতা। অন্যদিকে, সামাজিক এবং সাস্কৃতিক নানান কর্মকান্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।
বাংলালাইভ আড্ডাস্কোপে অরিজিৎ মৈত্র’র সঙ্গে একান্ত আলাপচারিতায় সোনালী দিনগুলোর গল্প বললেন সোনালী গুপ্তা বসু…