গ্রাম-বাংলার ঘরে ঘরে জ্বলে উঠছে প্রদীপ-
আমি ছেড়ে চলে যাচ্ছি সম্পর্ক… খোলস…
তখনও জন্মের মতো ইতিহাস বাকি
বাঁক নিয়ে দূরের বৃষ্টির দিকে ভেঙে যাচ্ছো
শেষবার দেখে নিই গৃহদেবতার মুখ,
আবছা সন্ধ্যাতারায় উপচে পড়ছে স্বর্গের কাহিনি
#
প্রেম মানে এটুকুই শ্বাস ছিল…
হে বিচ্ছেদ, তোমাকেও এভাবে দেখছি