Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

রঙ্গোলি আর্ট

অলোক ভঞ্জ

আগস্ট ২৬, ২০২৬

Rangoli Art
Bookmark (0)
Please login to bookmark Close
(Rangoli Art)

আলপনার সঙ্গে আমাদের সকলেরই পরিচয় বহু দিনের, সেই ছোটবেলায় মা-বোনেদের দেওয়া বাড়ির আলপনার দৌলতে, যা প্রধানত পুজোপার্বণেই দেওয়া হত। আসলে রঙ্গোলি মানে তো আলপনাই, শুধু এক এক জায়গার এক এক নাম। আগেকার কালে আলপনা প্রধানত দেওয়া হত চালবাটা দিয়ে, তাই তার রং হত সাদা, আর সেটি দেওয়া হত আঙুল দিয়ে, পরে তাতে রঙের ছোঁয়া লাগে এবং নানা ধরনের পেইন্ট এবং ব্রাশের ব্যবহার শুরু হয়।


আরও পড়ুন: আন্ডার ক্রিয়েটিভ কনস্ট্রাকশন: পর্ব ২


আসলে তাই হয়, সবকিছুই প্রথমে শুরু হয় একভাবে, পরে তাতে আর্ট আসে, সাড়ে আর্ট (ব্যবসা) আসে, তখন তা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। একসময় যে সুতোর কাজ বাচ্চার কাঁথাতে করা হত, সেই সুতোর কাজ কাঁথাস্টিচ হয়ে এখন শাড়ি-ব্লাউজ, পাজামা-পাঞ্জাবি থেকে সবরকম ড্রেস-মেটিরিয়েলেই শোভাবর্ধন করছে। মজার ব্যাপার, এই কাজ যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ বাচ্চার কাঁথা, সেই কাঁথাই আজ প্রায় লুপ্তপ্রায়, কিন্তু কাঁথা-স্টিচ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক তেমনভাবেই এই আলপনা বা রঙ্গোলি যা একসময় শুধু পূজা-পার্বণের মধ্যেই সীমিত থাকত, তা আজ শিল্প হয়ে নানাদিকে ছড়িয়ে পড়ছে।

Rangoli Art
রঙ্গোলি যা একসময় শুধু পূজা-পার্বণের মধ্যেই সীমিত থাকত, তা আজ শিল্প হয়ে নানাদিকে ছড়িয়ে পড়ছে

বাংলার আলপনা বা বাংলার বাইরের রঙ্গোলির উদ্দেশ্য এক হলেও বানাবার পদ্ধতি বা উপাদান কিন্তু এক ছিল না। বাংলাতে যা প্রধানত চালবাটা, রঙ্গোলিতে তা চালের গুঁড়ো, আটার গুঁড়ো আর নানান রঙের মিহি বালি-পাউডার, যা বানানো হত খুব মিহি বালি ও পাথরের মিশ্রণ দিয়ে। বাংলাতে এই গুঁড়ো রঙের প্রচলন তেমন ছিল না বা এখনও নেই, তবে সেই চালবাটায় দেওয়া সাদা আলপনার চলও আর নেই, তার পরিবর্তে এসেছে নানা ধরনের তরল রঙের ব্যবহার, যার বাহার ও বৈচিত্র্যে তাক লেগে যায়।

Rangoli Art
রঙ্গোলিতে জওরলাল নেহরু ও গান্ধীজি

বাংলার বাইরে বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাটে ওই শুকনো বালি-পাউডার দিয়ে লতাপাতার ডিজাইনের বদলে উঠে এসেছে ফিগার বা পোর্ট্রেট আঁকার ঝোঁক এবং তা অদ্ভুতভাবে সফলও হয়েছে, তাই এখন ওই রঙ্গোলি আর শুধু রঙ্গোলি নয়, রঙ্গোলি আর্ট হিসেবেই পরিগণিত।

Rangoli Art
ওয়াটার রঙ্গোলি

হঠাৎ এই রঙ্গোলি আর্ট নিয়ে লিখতে বসেছি বলে ভাববেন না যে আমি এই শিল্প সম্বন্ধে অনেক কিছু জানি। আসলে চাকরির সুবাদে এই জিনিস প্রথম দেখার সৌভাগ্য হয় ১৯৯২ সালে। আমি তখন বরোদাতে পোস্টেড। গুজরাটের দিওয়ালি এবং নতুন বছর যা দিওয়ালির ঠিক পরের দিনেই আসে, দুয়ে মিলিয়ে এক মহোৎসবের পরিবেশ সৃষ্টি হয়। বরোদাতে ওই সময় রঙ্গোলি আর্টের এক্সিবিশন হয়, প্রায় ৭-১০ দিন ধরে চলে, আগে মাত্র এক জায়গায় অর্থাৎ কীর্তি মন্দিরেই হত, এখন আরও অনেক জায়গায় হয়, তবে ওই কীর্তি মন্দিরেরটাই প্রধান।

প্রায় ২৫ বছর আগে প্রথম যেদিন ওই রঙ্গোলি আর্ট আমি দেখেছিলাম, সেদিন নিজের চোখকেও বিশ্বাস করে উঠতে পারিনি, এটা কী করে সম্ভব, শুধুমাত্র নানা ধরনের রঙিন মিহি বালি দিয়ে এমন ছবি কী করে আঁকা যায়, এই প্রশ্নগুলোই বারবার মাথার মধ্যে ঘুরপাক খেত।

কীর্তি মন্দির কোনও মন্দির নয়, এক স্মারক সৌধ, বরোদার রাজা সায়াজীরাও গায়কোয়াড় তার পূর্বপুরুষদের স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মন্দিরের ধাঁচে একটি চূড়াবিশিষ্ট দোতলা হলঘর ও তার সঙ্গে যুক্ত একটি অ্যানেক্স ঘর তৈরি করেছিলেন, যেখানে তাঁদের পূর্বপুরুষদের মূর্তি রাখা আছে।

Rangoli Art
সাদা কালো রঙ্গোলি

কীর্তি মন্দিরের নিচের তলার বড় হলঘরেই ওই রঙ্গোলি আর্টের এক্সিবিশন হয়। এই কীর্তি মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য আছে বিশেষত বাঙালিদের কাছে। এই কীর্তি মন্দিরের হলঘরের দোতলায় চার দেওয়ালেই আছে নন্দলাল বসুর আঁকা তাঁর জীবনের সবচেয়ে বড় দেওয়াল চিত্র (ফ্রেস্কো)। বরোদার রাজার অনুরোধে রবীন্দ্রনাথ নন্দলালবাবুকেই পাঠিয়েছিলেন ওই দেওয়াল চিত্র আঁকার জন্য, সালটা সম্ভবত ১৯৩৬-৩৭।

Rangoli Art
শচিন তেন্ডুলকর

প্রায় ২৫ বছর আগে প্রথম যেদিন ওই রঙ্গোলি আর্ট আমি দেখেছিলাম, সেদিন নিজের চোখকেও বিশ্বাস করে উঠতে পারিনি, এটা কী করে সম্ভব, শুধুমাত্র নানা ধরনের রঙিন মিহি বালি দিয়ে এমন ছবি কী করে আঁকা যায়, এই প্রশ্নগুলোই বারবার মাথার মধ্যে ঘুরপাক খেত। সেই তখন থেকে আমি এই রঙ্গোলি আর্ট এক্সিবিশন প্রায় প্রতি বছর দেখে আসছি, তবে মজার ব্যাপার, আজ ২৫ বছর পরও ওই একই বিস্ময়ে ছবিগুলো দেখি আর ভাবি কী করে এই ধরনের আঁকা সম্ভব।

Rangoli Art

প্রথম দিকে অর্থাৎ সেই বছর পঁচিশ আগে ছবিগুলি হলঘরের মেঝেতেই আঁকা হত, এবং তাদের সাইজও ছিল বিশাল, প্রায় ১০x৮ ফুট, ৮x৬ ফুট বা ৬x৪ ফুটের মতো। সেইসব আঁকা বানাতে একটানা দু থেকে তিনদিন লাগত অর্থাৎ একটি ছবির জন্য একনাগাড়ে প্রায় ৭০-৮০ ঘণ্টা কাজ করতে হত, যা খুবই সময়সাপেক্ষ ব্যাপার। রঙ্গোলি আর্ট প্রধানত মহারাষ্ট্রেই বেশি প্রচলিত, তবে গুজরাট যেহেতু পার্শ্ববর্তী রাজ্য তাই এখানেও এর বহুল প্রচলন রয়েছে এবং অনেক সংস্থাও মাথা চাড়া দিয়ে উঠেছে এই আর্ট শেখাবার জন্য।

Rangoli Art

রঙ্গোলি আর্ট দেখার জন্য উঁচু মাচা অর্থাৎ ব্রিজের মতো বানানো হয়, তার দুটো কারণ থাকে প্রথম কারণ- দর্শকের হাত থেকে আঁকাকে বাঁচানো, একটু হাওয়াতেও যা নষ্ট হয়ে যেতে পারে, আর দ্বিতীয় কারণ- দর্শক যাতে বড় আঁকাগুলির টপ-ভিউ পেতে পারে। তবে এখন সাইজ অনেক ছোট করে দেওয়া হয়েছে, বেশিরভাগই চার ফুট বাই তিন ফুট ফ্রেমেই বানানো হয়।

এই রঙ্গোলি আঁকার পদ্ধতি একটু অদ্ভুত, চক বা পেনসিল দিয়ে আগে এঁকে নেওয়ার তেমন কোনও সুযোগ নেই। মেঝের এক প্রান্ত থেকে আঁকা শুরু করে নীচের দিকে নামতে হয়, অনেকটা কার্পেট খোলার মতো করে

শুধু তাই নয় এখন আর মেঝেতে বানানো হয় না, প্লাইউডের বোর্ডের উপরই করা হয়, যাতে সামান্য এদিক ওদিক করার স্কোপ থাকে। আগে এই প্রদর্শনী চলাকালীন কোনও ফ্যান চালান যেত না, কারণ ফ্যানের হাওয়াতে আঁকা ঘেঁটে যেত, এখন আঁকা হয়ে যাওয়ার পর একধরনের লিকুইড গ্লু স্প্রে করে দেওয়া হয়, তাই আঁকাগুলি সাময়িকভাবে নষ্ট হয় না। গত তিন-চার বছর আবার নতুন এক আর্টের সংযোজন হয়েছে, যার নাম ‘ওয়াটার রঙ্গোলি’, যা করা হয় জলের উপর পাউডার ভাসিয়ে।

Rangoli Art

এই রঙ্গোলি আঁকার পদ্ধতি একটু অদ্ভুত, চক বা পেনসিল দিয়ে আগে এঁকে নেওয়ার তেমন কোনও সুযোগ নেই। মেঝের এক প্রান্ত থেকে আঁকা শুরু করে নীচের দিকে নামতে হয়, অনেকটা কার্পেট খোলার মতো করে, আর পুরো আঁকাই করতে হয় আঙুলের ফাঁকে ধরা গুঁড়ো রং মাটিতে ফেলে, ভুল হলে মোছার তেমন কোনও স্কোপ থাকে না। এইভাবে কী করে যে এত রিয়েল লাইফের রং এবং শেডিং করা যায়, তা আজও আমার বোঝা হল না।

Rangoli Art

এই আঁকার আবার দুটি ভাগ আছে, ১) রঙ্গোলি ডিজাইন বা আলপনা ড্রয়িং, ২) ফিগার ড্রয়িং। এর মধ্যে ফিগার ড্রয়িংটাই সবচেয়ে কঠিন আমার মনে হয়। তাই বলে ডিজাইন ড্রয়িংও সোজা নয়, কারণ পুরো ব্যাপারটাই শুধু হাত আর আঙুলের কারসাজি।

ওই ডিজাইন ড্রয়িং এর আবার দু-একটি আলাদা ঘরানা আছে, তার একটিকে বলে পুনাবালি রঙ্গোলি, ওই রঙ্গোলিতে একটু থ্রি-ডি এফেক্ট থাকে, পাউডারগুলো একটু উপরদিকে উঁচু করে দেওয়া হয় আর সাধারণ ড্রয়িংয়ে ফ্ল্যাটভাবে রং ভরা। ওই পুনাবালি রঙ্গোলি বানাতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নইলে আঁকার সিমেট্রিও থাকে না বা থ্রি-ডি এফেক্টটা ঠিক বোঝা যায় না। এই রঙ্গোলি আর্টের বেশিরভাগ আঁকাই ফ্রি হ্যান্ডে করতে হয়, মোছার স্কোপ কম থাকে, তাই খুবই কঠিন কাজ।

Rangoli Art

পরিশেষে বলি, রঙ্গোলি আর্ট দেখতে যতই সুন্দর হোক না কেনো, এর একটি ড্র-ব্যাক অর্থাৎ খামতি আছে। এই আর্ট কোনওভাবেই সংরক্ষণ করা যায় না। তাই এই আর্ট বিশেষ প্রচার পায়নি বা দেশ বিদেশে ছড়িয়েও পড়তে পারেনি। কলকাতা তথা বাংলায় এই ধরনের রঙ্গোলি আর্টের কোনও প্রদর্শনী হয়েছে কি না আমার জানা নেই। তাই পাঠকদের অনুরোধ, যদি কখনও এই আর্ট দেখার সুযোগ আসে, সেই সুযোগ হাতছাড়া করবেন না।

বি: দ্র: লেখাটি লেখকের চোখে দেখা অভিজ্ঞতার মধ্যে সীমিত, বই কিম্বা নেট-বই এর সঙ্গে মিল না-ও থাকতে পারে!

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Picture of অলোক ভঞ্জ

অলোক ভঞ্জ

ভূপদার্থবিদ, ২০১৩ সালে রাষ্ট্রীয় তেল কোম্পানী (ওএনজিসি) থেকে জেনারেল ম্যানেজার পদে অবসর গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি অনুরক্ত। কাঠ, কাচ, মাটি এবং ডিমের খোলা দিয়ে নানান রকমের জিনিস বানাতে ভালবাসেন। বিগত প্রায় ১০/১১ বছর "এগ শেল আর্ট" নিয়ে কাজ করছেন, বাংলা তথা ভারতে যার চল নেই বললেই চলে। কলকাতার অ্যাকাডেমিতে কয়েকবার এক্সিবিশনও হয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজির ফটোগ্রাফি প্রতিযোগিতায় দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন। লেখালেখিও করেন, মূলত রম্যরচনা। দেশ প্রত্রিকা এবং সংবাদ প্রতিদিনের পূজাসংখ্যায় তাঁর রচিত রম্যরচনা প্রকাশিত। রম্যরচনা সংকলনের দুটি বইও আছে।
Picture of অলোক ভঞ্জ

অলোক ভঞ্জ

ভূপদার্থবিদ, ২০১৩ সালে রাষ্ট্রীয় তেল কোম্পানী (ওএনজিসি) থেকে জেনারেল ম্যানেজার পদে অবসর গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি অনুরক্ত। কাঠ, কাচ, মাটি এবং ডিমের খোলা দিয়ে নানান রকমের জিনিস বানাতে ভালবাসেন। বিগত প্রায় ১০/১১ বছর "এগ শেল আর্ট" নিয়ে কাজ করছেন, বাংলা তথা ভারতে যার চল নেই বললেই চলে। কলকাতার অ্যাকাডেমিতে কয়েকবার এক্সিবিশনও হয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজির ফটোগ্রাফি প্রতিযোগিতায় দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন। লেখালেখিও করেন, মূলত রম্যরচনা। দেশ প্রত্রিকা এবং সংবাদ প্রতিদিনের পূজাসংখ্যায় তাঁর রচিত রম্যরচনা প্রকাশিত। রম্যরচনা সংকলনের দুটি বইও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সুপ্রিয় চৌধুরী
বিতস্তা ঘোষাল

সংস্কৃতি

আহার

অমৃতা ভট্টাচার্য
অমৃতা ভট্টাচার্য

বিহার

ইন্দিরা মুখোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায়

কলমকারী

প্রেমেন্দু বিকাশ চাকী

ফোটো স্টোরি

নির্মাল্য চ্যাটার্জি
দেবার্চন চ্যাটার্জি

উপন্যাস

[adning id="384325"]
[adning id="384325"]

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com