Coin Controversy
(Coin Controversy)

মানচিত্রে আফ্রিকার মাপ আর জম্মু-কাশ্মীরের ব্যাপারে ভারতের আপত্তি। দীর্ঘদিন না-শোনা শব্দ ‘কার্টোগ্রাফি’ ফের আলোচনায়। আসলে মানচিত্র নিয়ে বিশেষভাবে চর্চা করার তেমন একটা দরকার হচ্ছিল না বলেই হয়তো অভিধানের বাইরে বেরিয়ে বাস্তবে তেমন ব্যবহার হচ্ছিল না এই শব্দের, যদিও দক্ষিণ আমেরিকার ব্রাজিলে ফি বছর ৬ই মে জাতীয় কার্টোগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। 

বলে রাখা দরকার, কার্টোগ্রাফি নিয়ে আন্তর্জাতিক জার্নালও রয়েছে। আর এখন মানচিত্র বিতর্কে পুরো দুনিয়া সরগরম। ভারতে মানচিত্রের দায়িত্বে রয়েছে ‘সার্ভে অব ইন্ডিয়া’। কোনও প্রয়োজনে তারাই মাপজোক করে। আর কৃত্রিম উপগ্রহ তো আছেই।


আরও পড়ুন: জালের নাম জীবন


আমাদের আলোচ্য অবশ্য আফ্রিকা নয়। বেশ কিছুদিন গরম ও তারপর ধীরে ধীরে নরম অবস্থান নেওয়ার পরে মাসখানেক আগে নেপালের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের যে অংশ তারা কয়েক বছর ধরে নিজেদের বলে দাবি করে ১ টাকার কয়েনে ছাপা শুরু করেছিল, সেই নকশা বাতিল করে দিচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই নেপাল রাষ্ট্রব্যাঙ্কের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। 

২০২০ সালে ভারতের তিনটি অংশ লিপুলেক, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নেপাল নিজেদের অংশ হিসেবে দাবি করে। এমনকি সেই মানচিত্র টাকায় ছাপাবে বলেও জানিয়ে দেয়। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ১০০০ রুপি মুদ্রায় তারা নিজেদের দাবি করা অংশসহ মানচিত্র ছাপবে, যদিও পরে ১ রুপি কয়েনে সেই মানচিত্র ছাপা শুরু করে। ২ রুপি কয়েনেও এই ছবি ছাপা শুরু হয়। 

Coin Controversy
সামনে নেপালের নতুন মুদ্রায় ছাপা মানচিত্রে অতিরিক্ত অংশ যোগ করা হয়েছে

প্রথম থেকেই এই ব্যাপারে ভারত নিজের আপত্তির কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিল। কিন্তু, নেপাল কোনও উত্তর না দিলেও নিজেদের অবস্থানে অনড় ছিল। সেই সময় নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ টালমাটাল অবস্থা। পরে তাদের দেশে নতুন সরকার তৈরি হয় এবং মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়, বিতর্কিত অংশ তারা আর নিজেদের মানচিত্রে দেখাবে না। 

এমনও হতে পারে, দেশের নাগরিকদের নজর ঘোরাতে অস্থিরতার সময়ে যে পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার প্রয়োজন ফুরিয়ে যেতেই ভারতের মতো প্রতিবেশীর সঙ্গে অকারণ দ্বন্দ্বের পথ থেকে সরে যাওয়াই সমীচীন মনে করেছিল নতুন সরকার।

নেপালের নতুন সরকার আগেই জানিয়েছিল, ভারতের সঙ্গে নিজেদের সীমান্ত-সমস্যা সমাধানে তারা আগ্রহী। এর কয়েকদিন পর থেকে তারা ইতিবাচক মনোভাব নিয়ে সমস্যা মেটানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে। তারই ফল, মুদ্রার নকশা পরিবর্তনের ঘোষণা। 

২০২০ সালের আগে তৈরি নেপালের মুদ্রা দেখলে বোঝা যাবে, এই তিনটি অংশ তারা আগে কখনও নিজেদের বলে দাবি করেনি, তাই মুদ্রায় ছাপার প্রশ্নও ছিল না। দাবিটি একেবারেই সাম্প্রতিক। ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনার কিছুদিন আগেই একতরফা বিবাদ থেকে সরে আসে নেপালের নতুন সরকার। পরে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, মুদ্রার নকশাও পরিবর্তন করবে নেপাল।

নেপালের নতুন সরকার আগেই জানিয়েছিল, ভারতের সঙ্গে নিজেদের সীমান্ত-সমস্যা সমাধানে তারা আগ্রহী। এর কয়েকদিন পর থেকে তারা ইতিবাচক মনোভাব নিয়ে সমস্যা মেটানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে। তারই ফল, মুদ্রার নকশা পরিবর্তনের ঘোষণা। 

Coin Controversy
ব্রাজিলের অ্যামাজন উপত্যকা, ভূমিরূপের ছাপ মুদ্রাতেও

মোটামুটি একই সময় আরও একটি দেশ তাদের মুদ্রায় এমন মানচিত্র ব্যবহার করেছে, যাতে ভারতের আপত্তি রয়েছে। এক্ষেত্রেও স্পষ্টভাবে ভারত আপত্তির কথা জানিয়ে দেয়। বলে রাখা ভাল, অনেক ক্ষেত্রেই একটি ভূখণ্ডকে একাধিক দেশ নিজের অংশ বলে দাবি করে। যেমন, পূর্ব ইউরোপে রাশিয়া লাগোয়া ট্রান্সনিস্ট্রিয়া নিজেকে আলাদা দেশ বলে দাবি করে নিজস্ব মুদ্রা পর্যন্ত চালু করেছে, কিন্তু এখনও সেই ভূখণ্ডকে নিজের দেশের অংশ বলে দাবি করে মলডোভা। 

ভারতের ক্ষেত্রেও তাই। পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান তাদের নিজেদের মানচিত্রে দেখায়। কাশ্মীরের একাংশ দখল করে সেটিকে চিনও নিজেদের মানচিত্রে দেখায়। অনেক সময়ই এইসব অংশকে আন্তর্জাতিক মানচিত্রে পৃথকভাবে দেখানোর পন্থা বেছে নেয় তৃতীয় কোনও দেশ। সৌদি আরবও সেই পন্থাই অবলম্বন করেছিল।

ভারতের আপত্তি জেনে সৌদি আরব জানায় যে, তারা নতুন করে ওই নোট আর ছাপবে না, চালু নোটও বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হবে। যদিও সরকারিভাবে এখনও নোটটির বিমুদ্রাকরণ হয়নি, অর্থাৎ এখনও সেটি লিগ্যাল টেন্ডার হিসাবে চালু রয়েছে।

করোনার সময় সৌদি আরবে জি-২০ অধিবেশন হয়, মূলত ভার্চুয়াল। সেই উপলক্ষ্যে ২০২০ সালে সৌদি আরব ২০ রিয়াল মূল্যের স্মারক ব্যাংকনোট প্রকাশ করে, যেখানে ছাপা মানচিত্রে জি-২০ সদস্য দেশগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। স্মারক মুদ্রাটি নজরে আসতেই, ২০২০ সালের ১৮ অক্টোবর আপত্তির কথা জানায় ভারত। অভিযোগ জানান, রিয়াধে ভারতের তৎকালীন রাষ্ট্রদূত অসফ সঈদ। আপত্তির কারণ, জম্মু-কাশ্মীরকে ভারতের বাইরে দেখানো হয়েছিল আলাদা অঞ্চল হিসাবে। এছাড়াও জম্মু-কাশ্মীরের উত্তর-পূর্ব কোণের একাংশ চিনের অংশ হিসাবে দেখানো হয়েছিল সেই স্মারক ব্যাংকনোটে।

ভারতের আপত্তি জেনে সৌদি আরব জানায় যে, তারা নতুন করে ওই নোট আর ছাপবে না, চালু নোটও বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হবে। যদিও সরকারিভাবে এখনও নোটটির বিমুদ্রাকরণ হয়নি, অর্থাৎ এখনও সেটি লিগ্যাল টেন্ডার হিসাবে চালু রয়েছে।

Coin Controversy
স্পেনের নোটে জুয়ান দে অলিভার আঁকা মানচিত্রে ফ্লোরিডার দক্ষিণে ইন্ডিয়া

মুদ্রায় মানচিত্র ছাপা অবশ্য নতুন কিছু নয়। ১৯৮২, ১৯৯০ এবং ১৯৯২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের ২ টাকার কয়েনে এবং মাঝে বেশ কিছুদিন ৫০ পয়সার কয়েনে ভারতের মানচিত্র ছাপা হত। ইউরো কয়েন এবং ইউরো নোটেও ইউরোপের একাংশের মানচিত্র ছাপা হয়। এক্ষেত্রে বলে রাখা দরকার, ইউরোর সব সদস্য-দেশে যেমন ইউরো মুদ্রা চালু ছিল না, তেমনই ইউরোর সদস্য নয় এমন দেশেও ইউরো মুদ্রাকে লিগ্যাল টেন্ডার হিসেবে মেনে নেওয়ার নজির রয়েছে।

স্পেনের ১৯৪৫ সালের ১ পেসিতা মুদ্রাটিতে ছাপা প্রাচীন মানচিত্রে ‘ইন্ডিয়া’র অবস্থান বেশ আকর্ষণীয়। জুয়ান দে অলিভা (১৫৯২-১৬৪০) নামে বিখ্যাত কার্টোগ্রাফারের আঁকা মানচিত্রে ফ্লোরিডার দক্ষিণে ইন্ডিয়াকে দেখানো হয়েছে। মানে, ভারতে আসতে গিয়ে ইউরোপের লোকজন যে দেশে পৌঁছে গিয়েছিলেন, সেটিকেই তাঁরা ইন্ডিয়া বলে ধরে নিয়েছিলেন। 

২০১৫ সালে তৃতীয় ভারত-আফ্রিকা ফোরাম সামিট উপলক্ষ্যে ১০ টাকা ও ৫০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশিত হয়। এই মুদ্রায় আফ্রিকা মহাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে ভারতের মানচিত্র ছাপা হয়। এ নিয়ে কোনও বিতর্ক হয়নি, কারণ কোনও মানচিত্র নিয়েই কোনও দেশ আপত্তি করেনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ছাপা এই নোটটিতে ইন্ডিয়া বলতে আটলান্টিকের ওপারের একটি ভূখণ্ডকে দেখানো হয়েছে। নোটে একজন ব্যক্তির ছবি ছাপা হয়েছে, তিনি ইন্ডিয়ান, মানে রেড ইন্ডিয়ান। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, আমেরিকান ইন্ডিয়ান।

২০১৫ সালে তৃতীয় ভারত-আফ্রিকা ফোরাম সামিট উপলক্ষ্যে ১০ টাকা ও ৫০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশিত হয়। এই মুদ্রায় আফ্রিকা মহাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে ভারতের মানচিত্র ছাপা হয়। এ নিয়ে কোনও বিতর্ক হয়নি, কারণ কোনও মানচিত্র নিয়েই কোনও দেশ আপত্তি করেনি।

Coin Controversy
ভারতের বিতর্কিত মানচিত্রসহ সৌদি আরবের মুদ্রা

ফকল্যান্ড এবং সাউথ জর্জিয়া অ্যান্ড সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড নিয়ে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার দ্বন্দ্ব নতুন নয়। এই তিনটি অংশের ছবি ২০১৫ সালের ৫০ পেসো ব্যাঙ্কনোটে ছাপে আর্জেন্টিনা। এইসব দ্বীপ নিজেদের অংশ বলে দাবি করে তারা যে সেনা অভিযান করেছিল, তার ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে। 

ফকল্যান্ডের বিষয়টি বহুল প্রচারিত এবং ফুটবল বিশ্বকাপের আসরে ইংল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হলেই এ নিয়ে আলোচনা হয়। বাকি দ্বীপগুলির নাম আলোচনার বাইরে থেকে যায়। শুধুমাত্র বিতর্কিত অংশটুকু কোনও মুদ্রায় ফলাও করে ছাপার ঘটনা একেবারেই বিরল।

বিতর্ক না থাকলেও, আরও দু-একটি প্রসঙ্গ এখানে উল্লেখ করতেই হয়। ১৯৪৬ সালে ব্রাজিল যে ২ ক্রুজেইরো মূল্যের কয়েন চালু করেছিল তাতে অ্যামাজন উপত্যকার মানচিত্র ছিল। যে অংশ উঁচু, সেই অংশ তেমন উঁচু করেই মুদ্রাটি তৈরি করা হয়েছিল। সেই বিচারে এই মুদ্রাটি অনন্য।

বিতর্ক না থাকলেও, আরও দু-একটি প্রসঙ্গ এখানে উল্লেখ করতেই হয়। ১৯৪৬ সালে ব্রাজিল যে ২ ক্রুজেইরো মূল্যের কয়েন চালু করেছিল তাতে অ্যামাজন উপত্যকার মানচিত্র ছিল। যে অংশ উঁচু, সেই অংশ তেমন উঁচু করেই মুদ্রাটি তৈরি করা হয়েছিল। সেই বিচারে এই মুদ্রাটি অনন্য।

অস্ট্রেলিয়ার কথাও উল্লেখ না করলেই নয়। ১৯৯৩ সালের ১ ডলার কয়েনে হাতের আঙুলের বিন্যাস এমনভাবে করা হয়েছে, যাতে সেটির আদল অস্ট্রেলিয়ার মানচিত্রের মতো দেখায়। একটিমাত্র ‘রাফ’ টান দিয়ে ম্যাপ আঁকা হয়েছে ২০০১ সালের ১ ডলার কয়েনে। সেটিতে এমনভাবে ছোট্ট প্যাঁচ দেওয়া হয়েছে, যাতে দক্ষিণ-পূর্ব দিকে থাকা তাসমানিয়াও বোঝা যায়। সেই হিসাবে এটিও অনন্য। আফ্রিকার বুরুণ্ডির মুদ্রায় মানচিত্রের মধ্যে কোথাও কৃষি, কোথাও সমাজজীবনের ছবি ছাপা হয়, এখনও। এটি বেশ আকর্ষণীয় দেখতে।

ভারতের ২ টাকার কয়েন ও ৫০ পয়সার কয়েনে একসময় দেশের মানচিত্র ছাপা হত। ৫০ পয়সার কয়েনটি অবশ্য খুব বেশি দিন চালু ছিল না, পরে মানচিত্রের উপরে সংসদ ভবনের ছবিও জুড়ে দেওয়া হয়। সেটি অবশ্য দীর্ঘসময় চালু ছিল। ২ টাকার স্টিলের কয়েন চালু হওয়ার আগে পর্যন্ত ন্যাশনাল ইন্টিগ্রেশন লেখা সব কয়েনেই দেশের মানচিত্র ছিল। এই মানচিত্রেও ভূমিরূপ কিছুটা উঁচুনিচু করেই ছাপা হত, অনেকটা ব্রাজিলের মুদ্রার মতো।

বিশ্বের বহু দেশের প্রতিটি মুদ্রায় (যেমন বসনিয়া হারজেগোভিনা), কখনও বা বিশেষ কারণে প্রকাশিত স্মারক মুদ্রায় (আর্জেন্টিনা) নিজের দেশের সাধারণ মানচিত্র ছাপার চল রয়েছে। নোটের ক্ষেত্রে ছিটমহলসহ মানচিত্রও খুবই স্পষ্টভাবে ছাপার উদাহরণ রয়েছে। তবে সবই যে অনন্য হবে এমন নয়। এক্ষেত্রে অনন্য কয়েকটি মুদ্রার কথাই উল্লেখ করা হয়েছে।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of সুমিত্র বন্দ্যোপাধ্যায়

সুমিত্র বন্দ্যোপাধ্যায়

মুদ্রা সংগ্রহের সাধ রয়েছে, সঙ্গে টুকটাক আরও কিছু, সাধ্যে কুলোলে তবেই। মুদ্রার গঠনগত খুঁটিনাটির চেয়ে সাংস্কৃতিক দিকে আকর্ষণ বেশি, আগ্রহ রয়েছে ঐতিহ্যের প্রতিও। জাদুঘরে যাওয়ার উপায় যাদের নেই, তাদের কাছে গিয়ে ইতিহাস বইয়ের বিভিন্ন অধ্যায়ে পড়া মুদ্রা দেখানো অন্যতম পছন্দের কাজ। মুদ্রা ও ঐতিহ্য নিয়ে কয়েকশো লেখা প্রকাশিত, প্রচারিত হয়েছে দৈনিক খবরের কাগজসহ বিভিন্ন মাধ্যমে। দৈনিক খবরের কাগজের প্রতি আকর্ষণ রয়েছে, সংগ্রহে থাকা কাগজে সময়ের সঙ্গে লে-আউটের পরিবর্তন দেখতে ভালো লাগে। এখনও পর্যন্ত প্রকাশিত একমাত্র বই: বহির্ভারতের মুদ্রায় হিন্দু ও বৌদ্ধ প্রভাব। পরের বই 'অসেচনক মহাকুম্ভ' প্রকাশের অপেক্ষায়। মুদ্রা নিয়ে দ্বিতীয় বইয়ের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close
Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
লেখালেখি ছিল তাঁর যাপনের আরও একটি দিক। কত কী যে লিখতে হত তাঁকে; চিঠি, সুপারিশপত্র, নানা বিষয়ের বয়ান; সেই সঙ্গে চলত তাঁর নিজের লেখালেখিও। নিয়মিত লিখতেন বলেই দুটি পর্বে রয়ে গেল, তাঁর আত্মসমীক্ষা ও নিজস্ব ভুবনের হদিশ। স্মরণে মন্দার মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব...
Please login to bookmark Close
দূরের মানুষ হঠাৎ কাছে চলে এলে যেমন ভ্রম ও বিস্ময় জাগে, ঠিক তেমনই দহন হয় সেই কাছে আসা মানুষটি হঠাৎ দূরে চলে গেলে; বা একেবারে মিলিয়ে গেলে অনন্তে। যোগেনদাকে যত দেখেছি তত বুঝেছি যে, তিনি ছিলেন নিজেই নিজের সিলেবাস এবং শিক্ষক; আমর্ম এক মাস্টারমশাই। স্মরণে মন্দার মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব...
Please login to bookmark Close
রুগ্ন, শুষ্ক আঙুলটি যেন কিছু একটা নির্দেশ দিচ্ছে আকাশের দিকে দেখিয়ে, অথবা ওই আঙুল হয়তো দেখাতে চাইছে সেই মহাবিশ্বকেই, যার প্রকৃত চেহারা দেখাবার জন্য আঙুলটি যাঁর, সেই মানুষটিকে একদিন কঠোর মূল্য দিতে হয়েছিল। লিখছেন অর্পণ পাল...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com