যদি উন্মুক্ত হও,
হালকা ফাঁক থেকে ম ম বেরিয়ে আসে জান্তব রশ্মি–
এখনও এই আশ্চর্য ইচ্ছে কথা বলার? অস্থির ক্ষমা,
লেলিহান স্নেহ তাকিয়ে থাক শব্দহীন–
যখন উন্মুক্ত হও,
গোলাকার, বেরঙ আঘাত ঘোরে
আঙুলের শীর্ণ জালিকা, আঁশরঙ অহরহ
উন্মত্ত ঘুরে যায় ডাকনাম পিছু পিছু–
*ছবি সৌজন্য: Pinterest