পাশ ফিরি, স্পর্শে বিদ্যুৎ!
কে ছুঁয়েছে শরীর আমার
দিবাস্বপ্ন! রঙের গোপন!
পাশে তো কেউ নেই!
তোমার আমার মধ্যে ফাঁকটুকু
ভরেছে বাতাস!
তবে কি আমাকে ছোঁয় শূন্যের সংগীত?
বিপদরেখার দিকে পাখি উড়ে গেলে
তার ছায়াখানি ফেলে যায় আমার শরীরে! (Poetry)
শ্রুতি ও স্মৃতির মাঝে উঠে বসি, ধীরে
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
One Response
amon kobita rr kau parbe na ja hridoye dag kete gelo