বিশিষ্ট বেহালাবাদক তথা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শিশিরকণা ধর চৌধুরী প্রয়াত হলেন ৯ মার্চ ২০২১। বাংলালাইভের তরফ থেকে তাঁকে স্মরণ করতে যোগাযোগ করা হয়েছিল তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে। শোকবিহ্বল হলেও তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁদের গুরুকে, বাংলালাইভের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তাঁদের শেষ প্রণাম।