এল কটাক্ষ বনপথে
কেতু দেবতার জয় হোক
ছাই লিখি আর যাই গৃহে
ঠাট শিখে আসি অপমানের
পাঠ ভণ্ডুল তক্ষুনি
নিজেই নিজের মাথা ভেঙে
আকাশে উপুড় করে রাখি
ঘাটে স্নান করে সূর্যোদয়
হাওয়ার শব্দ মাঠে গড়ায়
রোদ্দুরে রোদ জল মাপে
শোনো কটাক্ষ, মন বলে:
তোমার প্রতাপে থরহরি
মন্দিরে সাঁঝ প্রাণ ঢালো
ছাত্রীকে লেখো, ‘ঘনচিঠি
বাগানের পায়ে রঙ দেব?’
মাটি ধুয়ে শুধু দেহটুকু…
নীলজল, তুমি চোখ খোলো
ধৃতিযোগ ধরি নিশি ঘুরে
ফলাফলে ডোবে ধ্রুবতারা
স্রোতের উঠোনে মাধুকরী!
*ছবি সৌজন্য: Pinterest