Jogen Chowdhury Obituary 2
(Jogen Chowdhury Obituary 2)

৫

আরও এক ধরনের আঁকিবুঁকি কাটতেন যোগেনদা; যেগুলি ঠিক স্কেচ বা নকশা নয়; সরু-মোটা লম্বা লম্বা রেখার কোনওটি খাড়া, কোনওটি বা শোয়ানো; তার মাঝে মাঝে চৌখুপ্পি, ফুটকি এবং গোল; এও এক অপূর্ব নকশাই বটে; ‘উপেন্দ্রকিশোর’ প্রেক্ষাগৃহে বসে সেই খাতাটি খুলে কী সব দেখতে দেখতে বললেন, “ছবি না আঁকলে আর্কিটেক্ট হতাম; বাড়ি-ঘর-দেওয়াল-পাঁচিল-ছাদ সবই আমাকে টানে; একটা ঘরকে কতরকমভাবে যে ভেঙে ভেঙে নতুন করে গড়া যায়!”

বলেছিলেন, “পুরনো-নতুন, ফাঁকা জায়গা বা ইমারত— দেখামাত্রই কথা বলতে শুরু করে আমার সঙ্গে। এত নির্মাণ তো বাস্তবে করা যায় না, তাই এঁকে এঁকে করতেই থাকি।” বুঝেছিলাম যে, ক্রমাগত নির্মাণ এবং বিনির্মাণের খেলায় মেতে থাকেন তিনি। তাঁর মনের মধ্যে সাজানো রাজত্বে, একাধারে তিনিই রাজা এবং কারিগর।


আরও পড়ুন: যোগেনদা… প্রথম পর্ব


লেখালেখি ছিল তাঁর যাপনের আরও একটি দিক। কত কী যে লিখতে হত তাঁকে; চিঠি, সুপারিশপত্র, নানা বিষয়ের বয়ান; সেই সঙ্গে চলত তাঁর নিজের লেখালেখিও। নিয়মিত লিখতেন বলেই দুটি পর্বে রয়ে গেল, তাঁর আত্মসমীক্ষা ও নিজস্ব ভুবনের হদিশ।

প্রকাশিত নতুন বইটি হাতে পেয়ে, তাঁর সেই খুশি একেবারে একজন লেখকের মতোই। ঝোলায় করে বয়ে এনে দফায় দফায় উপহার দিতেন অনেককে; এমন দস্তুরে অভ্যস্ত না হওয়াতে বইটি হাতে পেয়েই দাম জিজ্ঞেস করাতে বলেছিলেন, “আমার কাছ থেকে কিনতে পাওয়া যায় না; সবটাই নিতে হয় উপহার হিসেবে।”

Jogen Chowdhury Obituary 2
চারুবাসনা এবং Centre for Arts

আমার সৌভাগ্য হয়নি তাঁর সেই বইগুলির পান্ডুলিপি হাতে নিয়ে দেখার। তবে যে কোনও কার্ড, চিঠি, বা বয়ান লেখা পর্বে তাঁর সেই কাটাকুটি এবং পরিমার্জনার বহর দেখেই আন্দাজ করেছিলাম, সে ব্যাপারে তাঁর অভিনিবেশ কেমন হতে পারে। যাকে বলে একেবারে বাগিয়ে ধরে হেস্তনেস্ত করা আর কী।

মাঝে মাঝে কবিতাও লিখতেন তাঁর খসড়া খাতায়; তবে সেগুলি প্রকাশ্যে আনতে দেখিনি। কিন্তু শব্দ ব্যবহারে বিশেষ ধ্যান ছিল তাঁর। বাংলা কবিতা ছিল তাঁর প্রিয় পাঠ। ‘চারুবাসনা’র নামকরণ প্রসঙ্গে বলেছিলেন, জীবনানন্দের ‘কারুবাসনা’ শব্দবন্ধের প্রভাবেই তাঁর মনে আসে ‘চারুবাসনা’ নামটি।

বছর দেড়েক আগে, আমন্ত্রণ জানান তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে। কার্ডটি হাতে পেয়ে বুঝতে পারি, কোনও একটি নতুন গ্যালারি তাঁর আঁকা বহু ছবি নিয়ে একটি Retrospective Exhibition-এর আয়োজন করেছে। এভাবেই উদ্বোধন হবে সেই গ্যালারিটির।

শব্দের অর্থ এবং প্রয়োগ উদ্দেশ্য ছাড়াও তিনি ভাবতে ভালবাসতেন, তার ব্যাপ্তি, ভর এবং চলন নিয়ে; ধ্রুপদী এবং লোকজের মিশ্রণে, নির্মাণ করতে চাইতেন এমন কিছু শব্দ যা চূড়ান্তভাবেই দেশজ। The Centre for Art— এই ইংরেজিয়ানার সঙ্গে অনায়াসে মিশিয়ে দিয়েছিলেন ‘চারুবাসনা’ নামটিও। ‘উপেন্দ্রকিশোর’, ‘সুনয়নী’ এবং ‘চিত্তপ্রসাদ’— এই নামগুলির নির্বাচনে ছিল এক অভিনব বৈপরীত্যের সমাবেশ। কারণ, একদিকে তাঁর শিকড়টি যেমন দেশজ, অন্যদিকে তার ডালপালার বিস্তার আবার আন্তর্জাতিক।

চারুবাসনা এবং Centre for Arts— দুটির মিলিত উল্লেখে বোঝা যাবে, যোধপুর গার্ডেনস-এর এক ঘিঞ্জি গলির মুখে যোগেন চৌধুরী স্থাপিত সেই একমাত্র সাংস্কৃতিক পরিসরটি; বাসনা শব্দটি চারু শব্দের পরে বসে যেন হয়ে ওঠে ক্রমাগত এক স্বপ্ন বুনে চলার পরিসর; যোগেন চৌধুরী নামটি তাঁর নিজের কাছেও কি এক স্বপ্নের আভাস হয়ে দেখা দিত! যাকে তিল তিল সংগ্রহে তিনি গড়ে তুলতেন নিজস্ব শৃঙ্খলায়!

বছর দেড়েক আগে, আমন্ত্রণ জানান তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে। কার্ডটি হাতে পেয়ে বুঝতে পারি, কোনও একটি নতুন গ্যালারি তাঁর আঁকা বহু ছবি নিয়ে একটি Retrospective Exhibition-এর আয়োজন করেছে। এভাবেই উদ্বোধন হবে সেই গ্যালারিটির।

দুটি-তলা জুড়ে রাশিরাশি ছবি, যা আমার স্বপ্নের অতীত। Art Fraternity-র প্রায় সকলেই উপস্থিত; ছড়ানো বড়সড় চত্বর হওয়ায়, ভিড়ের চাপ নেই তেমন। দু-একজন ছাড়া বেশির ভাগ মানুষই অচেনা। একা একাই ঘুরছি, দাঁড়াচ্ছি, ছবি দেখছি বা ফিরে ফিরে আসছি একই ছবির কাছে। যেসব ছবি কখনও দেখিনি যেমন, একদিকে প্যারিস পর্ব এবং অন্যদিকে শহিদনগরের কলোনি জীবন, তাঁর বাবা-মা, বেড়ার ঘরে শিউলি গাছ এবং অসংখ্য আত্মপ্রতিকৃতি; দেখতে দেখতে মনে হচ্ছিল যেন একখানি উপন্যাস; যোগেন্দ্রনাথ থেকে ‘যো’ এমনই যার অনিবার্য গতি।

মনে হল, আমি যেন উপলক্ষ্য মাত্র; এগুলি সবই স্বগতোক্তি; পরিণত ‘যো’ যেন আলাপচারিতায় ব্যস্ত, এককালের সেই যুবক যোগেন্দ্রনাথের সঙ্গে; কী মমতা! আর কী অপরিসীম আস্থা তাঁর ওই চলার পথটির প্রতি; এক বিশাল সমুদ্র সাঁতরে ওঠার আনন্দ তখন তাঁর সমস্ত অবয়বে।

হঠাৎ দেখি, ভিড় হালকা হয়ে গেছে এবং যোগেনদাও মন দিয়ে দেখছেন তাঁর আঁকা ছবিগুলি; উল্টো দিক দিয়ে দেখতে দেখতে, কিছুটা এগিয়ে এসে তাঁর কাছে দাঁড়াতেই বলতে লাগলেন, ‘এটা ওই সময়’, ‘ওটা সেই সময়’, ‘ইনি হচ্ছেন একজন সাহেব গায়ক’, ‘ইনি একজন বয়স্ক মেম’ যার বাড়ি আমি কিছুদিন ছিলাম”— এমন অসংখ্য অনুষঙ্গ; বুঝতে পারলাম যে, নিজের ছবিগুলিই ওঁকে টেনে নিয়ে যাচ্ছে তাঁরই জীবনের নানা পর্বে।

মনে হল, আমি যেন উপলক্ষ্য মাত্র; এগুলি সবই স্বগতোক্তি; পরিণত ‘যো’ যেন আলাপচারিতায় ব্যস্ত, এককালের সেই যুবক যোগেন্দ্রনাথের সঙ্গে; কী মমতা! আর কী অপরিসীম আস্থা তাঁর ওই চলার পথটির প্রতি; এক বিশাল সমুদ্র সাঁতরে ওঠার আনন্দ তখন তাঁর সমস্ত অবয়বে। আমন্ত্রিত অতিথিরা যখন সুখাদ্য এবং মহার্ঘ পানীয় সহযোগে পরস্পরের সান্নিধ্যলাভে আমোদিত, যোগেনদা তখন যেন বহু জনতার মাঝে সেই ‘অপূর্ব একা’ হয়ে গিয়ে, নিজেরই সান্নিধ্যসুখ অনুভব করছেন, তাঁর আঁকা ছবিগুলির সামনে দাঁড়িয়ে। কতকালের এবং কত দিনরাতের সঙ্গী তারা! এও তো এক বিরল সৌভাগ্য, অমন এক পূর্ণতার মুহূর্তে তাঁকে দেখা!

Jogen Chowdhury Obituary 2
এও নিশ্চিত বুঝেছিলেন যে, তাঁর কোনও বন্ধু ছিল না; ছিল না সত্যি অর্থে শুভানুধ্যায়ী

৬

বাবার ছবির প্রদর্শনী শেষ হলে ইচ্ছা প্রকাশ করেছিলাম, ওই প্রদর্শনীর দুই তরুণ কিউরেটর দেবজ্যোতি রায় এবং শ্রেয়ান ব্যানার্জীসহ তাঁকে একদিন খাওয়াব; হয় আমার বাড়ি, না হয়তো তাঁর মনমতো অন্য কোনও জায়গায়। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, “খুবই ভাল প্রস্তাব; কিন্তু আমরা তো আরও অনেকে আছি; এখানেই ব্যবস্থা করা গেলে কেমন হয়!”

ভাবলাম এর থেকে ভাল প্রস্তাব আর কীই বা হতে পারে! পরক্ষণেই বললেন, “তাতে তোমার খরচ অবশ্য একটু বেশি হবে, কারণ জনাকুড়ি মাথা তো হবেই।” আমি সম্মতি জানাতেই, তাঁর সঙ্গীদের নিয়ে বসে গেলেন, দিন ঠিক করে, হেড কাউন্ট করতে; সে যে কী ছেলেমানুষের মতো খুশি! ঠিক যেন শীতের চড়ুইভাতির আয়োজন!

তাঁর এই দল বেঁধে থাকাটাকে সঠিক আলোয় দেখতে পেয়েছিলাম। স্তাবক পরিবৃত বলে মনে হয়নি, তাঁকে। তিনি চেয়েছিলেন বন্ধুত্ব, সমমনস্কতা এবং সকলে মিলে ক্রমাগত এগিয়ে যাওয়ার এক পথ এবং পরিক্রমা।

সকলের সঙ্গে বসে সেই সামান্য আয়োজন খুব তৃপ্তি দিয়েছিল তাঁকে। পছন্দ হয়েছিল, খাবারগুলিও। মজা করে বলেছিলেন, “এমন আয়োজন মাঝে মধ্যে তো করা যায়!” আবার দেখেছিলাম তাঁর যৌথতাবোধ এবং ভালবাসা সম্পর্কে সজাগ দায়িত্বজ্ঞান।

তাঁর এই দল বেঁধে থাকাটাকে সঠিক আলোয় দেখতে পেয়েছিলাম। স্তাবক পরিবৃত বলে মনে হয়নি, তাঁকে। তিনি চেয়েছিলেন বন্ধুত্ব, সমমনস্কতা এবং সকলে মিলে ক্রমাগত এগিয়ে যাওয়ার এক পথ এবং পরিক্রমা।

ছবির প্রদর্শনীর কিউরেটর হিসেবে তাঁর নামের পাশে আরও দুটি অপরিচিত নাম বসায়, আমি যখন মৃদু আপত্তি করেছিলাম অপ্রয়োজনীয় বোধে, তিনি বলেছিলেন, “আমরা তো সব কাজ একসঙ্গেই করি।” একধরনের স্বজন এবং আত্মজন এভাবেই নির্বাচন করে যেতেন তাঁর সব কাজে এবং ভাবনায়।

তাঁর কর্মপ্রবণতায় প্রেরণা হিসেবে সবসময় যা কাজ করেছে, তা হল উত্তরণ। কিন্তু বোহেমিয়ান ভাবটিকে প্রশ্রয় দিয়েছেন, তা নয়। প্রোফেশানাল ডিগ্রি এবং রীতিমতো পরীক্ষা দিয়ে যে সরকারি চাকরি এবং পরে অধ্যাপনা, সেখানেও প্রতিষ্ঠান বিরোধিতার দিকে না হেঁটে, সেটিকেই গড়ে তুলতে চেয়েছেন সমস্ত সুযোগ সুবিধা সমেত; ফলে সরকারি পৃষ্ঠপোষকতা, প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিকতা তাঁর জীবনে একটা বড় দিক।

ভারতীয় পার্লামেন্টে রাজ্যসভায়, অনির্বাচিত যে বারোজনকে অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয় তার উদ্দেশ্যই হল অরাজনৈতিক ক্ষমতার রাজনীতিকরণ। সেই ১৯৫১ সাল থেকে কত অগ্রগণ্য মানুষই তো এভাবে সেখানে গিয়েছেন। কিন্তু মুশকিল হয় তাঁদের নিয়ে, জনমানসে যাঁদের একটা আলাদা স্থান আছে।

তাঁর প্রায় সমসাময়িক আরও দুই কলকাতাবাসী দিকপাল শিল্পী হলেন গণেশ পাইন এবং বিকাশ ভট্টাচার্য। একই কলেজের সতীর্থও তাঁরা। গণেশ পাইন কোনও প্রতিষ্ঠানের নিয়োগেই চাকরি করেননি; শুধুই ছবি এঁকেছেন; অন্যদিকে বিকাশ ভট্টাচার্য গভর্নমেন্ট আর্ট কলেজে কিছুদিন অধ্যাপনা করে, ছেড়েও দিয়েছেন সে চাকরি, স্বাধীনভাবে ছবি আঁকবেন বলে। আবার একইসঙ্গে এঁদের দু’জনের কেউই বিদেশ বা ভারতের অন্যত্র গিয়ে বসবাস করেননি পড়াশোনা বা চাকরির সূত্রে।

সেদিক থেকে দেখলে, যোগেনদা একটু ব্যতিক্রমী; কারণ চাকরি জীবনেও তিনি, একধরনের ধারাবাহিকতা বহন করে গেছেন; চাকরিতে বদল এনেছেন, কিন্তু ছাড়েননি; শেষে এসে থেমেছেন কলাভবনের শিক্ষকতায়। সেখানে থাকতে থাকতেই নির্মাণ করতে চেয়েছেন SSVAD নামে এক সংগঠন বা পরিসর। তাঁর ভাবনায় কাজ করেছে Artists in Residence নামে এমন এক প্রকল্প, যা মূলত কলাভবনের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ঘিরেই।

Jogen Chowdhury Obituary 2
যোগেনদা একটু ব্যতিক্রমী; কারণ চাকরি জীবনেও তিনি, একধরনের ধারাবাহিকতা বহন করে গেছেন

উচ্চপর্যায়ের প্রাতিষ্ঠানিক পদগুলি প্রায়শই উচ্চপদস্থ সরকারি আমলাদের সমপর্যায়ের হয়ে থাকে। ফলে এইসব পদাধিকারীরা রাজনৈতিক ক্ষমতার খুব কাছে চলে আসেন। কেন্দ্র বা রাজ্য ক্যাবিনেট যা-ই হোক না কেন, ভোট ব্যাঙ্কের সহায়তায় আদতে যেগুলি ভোটে জেতা এক একটি রাজনৈতিক দলের ক্ষমতার কেন্দ্র; সেগুলিও প্রভাবিত করতে থাকে অরাজনৈতিক ক্ষমতাধারীদের।

ভারতীয় পার্লামেন্টে রাজ্যসভায়, অনির্বাচিত যে বারোজনকে অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয় তার উদ্দেশ্যই হল অরাজনৈতিক ক্ষমতার রাজনীতিকরণ। সেই ১৯৫১ সাল থেকে কত অগ্রগণ্য মানুষই তো এভাবে সেখানে গিয়েছেন। কিন্তু মুশকিল হয় তাঁদের নিয়ে, জনমানসে যাঁদের একটা আলাদা স্থান আছে।

এখানেও তিনি শুধু জানতে চেয়েছেন, অনুদানপ্রাপ্ত ওই লক্ষ লক্ষ টাকার সদ্ব্যাবহার হয়েছে কি না! এরকমই তাঁর আরও কিছু সিদ্ধান্তের গর্হিত উদাহরণ তুলে তাঁর দিকে আঙুল তোলা যায়, যেখানে নিজেই তিনি তাঁর সক্ষমতা ও সাফল্যের বিপ্রতীপে গিয়ে, প্রতারণা করছেন নিজেকেই।

যোগেনদার রাজ্যসভায় পদ গ্রহণ নিয়ে আমাদের মতো সাধারণ মানুষের মনেও তিক্ততা জেগেছে। এমনই খারাপ লেগেছে তাঁর ‘মমতাপন্থী’ হওয়ায়। আড়ালে তাঁর সমালোচনা করলেও সামনাসামনি জানতে চেয়েছি কি! বা বলতে পেরেছি কেন এই সংযোগ! হয় সাহস হয়নি, নয় ধরেই নিয়েছি যে ক্ষমতাশালী হতে চাওয়াই এর কারণ।

কিন্তু যখন দেখেছি বা জেনেছি যে, কঠিন সমালোচকরাও তাঁর কাছে এসে দান নিয়ে গেছেন তাঁর সাংসদ কোটার বরাদ্দ তহবিল থেকে, তখন মনে হয়েছে তিনি তো একা নন! আরও অসংখ্য মানুষ লুকিয়ে আছেন, মুখোশের আড়ালে বা ঝোপেঝাড়ে।

এখানেও তিনি শুধু জানতে চেয়েছেন, অনুদানপ্রাপ্ত ওই লক্ষ লক্ষ টাকার সদ্ব্যাবহার হয়েছে কি না! এরকমই তাঁর আরও কিছু সিদ্ধান্তের গর্হিত উদাহরণ তুলে তাঁর দিকে আঙুল তোলা যায়, যেখানে নিজেই তিনি তাঁর সক্ষমতা ও সাফল্যের বিপ্রতীপে গিয়ে, প্রতারণা করছেন নিজেকেই।

মনে হয় তিনি বুঝেছিলেন, তাঁর এই এক জীবনে অর্জিত চূড়ান্ত সাফল্য ও খ্যাতির সঙ্গেই, কীভাবে তা সমানেই তাল মিলিয়েছে ‘দুর্নাম’ হিসেবে। তবে এও নিশ্চিত বুঝেছিলেন যে, তাঁর কোনও বন্ধু ছিল না; ছিল না সত্যি অর্থে শুভানুধ্যায়ী। এজন্যই তাঁর জীবনের দায় তিনি নিজেই সামলেছেন।

তাঁর শেষ যাত্রার না লেখা সাদা পাতাগুলি উড়ে যাক মহাশূন্যে; আর যোগেনদা বেঁচে থাকুন তাঁর নিরলস শিল্পচর্চায়; অসংখ্য মানুষের মনে এক নিবিড় আশ্রয় হয়ে।

যৌথতার আকাঙ্ক্ষাই কি তাঁকে টেনে এনেছিল, রাজনীতির এই পরিসরে! না কি, সচেতনভাবেই চেয়েছিলেন এই রাষ্ট্রনৈতিক সুরক্ষা, যার প্রভাব অনেকদূর অবধি বিস্তারিত এবং তার বাইরে গিয়ে যা গড়ে তোলা প্রায় অসম্ভব। কোনওরকম রাজনৈতিক মেরুকরণ কি কাজ করেছিল তাঁর ভাবনায়! পৃথিবীর প্রতিটি দেশেই, রাজনীতি এভাবেই বিষাক্ত করে সমাজ ও সক্ষমতাকে।

সাফল্যের সব থেকে বড় গ্রাসটা ছিনিয়ে নিয়ে যা কুক্ষিগত করে ফেলে, তা হল রাজনীতিকরণ; তাঁর মতো সচেতন বুদ্ধিমান মানুষের এই দিকগুলি নিয়ে আলোচনা করবার আগে তাই বোঝা দরকার, তাঁর জীবনে আসা প্রত্যাখ্যান এবং রাজনৈতিক প্রেক্ষাপটটিও। যে জটিল মনস্তত্ত্বের ভার তিনি তাঁর ছবিগুলিতে এঁকে গেছেন, তার মধ্যেই কোথাও হয়তো লুকিয়ে আছে তাঁর নিজের সত্তাটিও; নিশ্চিতভাবেই তারা তলিয়ে আছে নির্জন কোনও নিমজ্জনে।

আমি শুধু এটুকুই বুঝেছি যে, টুকরো টুকরো পদক্ষেপ বা সিদ্ধান্তের নিরিখে তাঁর বিচার হয় না। তিনি নিজেই এমন এক সামগ্রিকতার সমন্বয়ে আঁকা ক্যানভাস, যে সেখানে লাগু হয়ে আছে সমুদ্রসম এক উত্তাল জীবন। এসব সত্ত্বেও তাই যোগেনদা হয়ে রইলেন নিজেই এক প্রতিষ্ঠান এবং এইসব কিছুর উর্ধে এক সাক্ষর ‘যো’।

Jogen Chowdhury Obituary 2
ছবি: মন্দার মুখোপাধ্যায়, ২০২৫, চারুবাসনা

৭

প্রেমাঙ্কুর আতর্থীর লেখা ‘মহাস্থবির জাতক’-এর কোনও একখানে যেন পড়েছিলাম, মৃতের অবকাশ থাকে না, তার নিজের শবযাত্রার বর্ণনা দেওয়ার। তা যদি থাকত যোগেনদা বোধহয় সেটিরও ‘লে-আউট’ করে যেতেন; বলে যেতেন আমার কপালে অতগুলি এলোমেলো চন্দনের ছোপ না লাগিয়ে একটিমাত্র টিপ দিও; শবদেহের পাশে, কালো পোশাকের বাউন্সারদের দেখে হাসতে হাসতে জানতে চাইতেন এরা কেন! সব শেষে, নিশ্চয় বদলে দিতেন ‘গঙ্গা’ লেখা তাঁর শ্রাদ্ধের ওই সাদাকালো কার্ডটিও। মৃত্যুর কোনও লোগো কি এঁকেছিলেন তিনি!

তাঁর শেষ যাত্রার না লেখা সাদা পাতাগুলি উড়ে যাক মহাশূন্যে; আর যোগেনদা বেঁচে থাকুন তাঁর নিরলস শিল্পচর্চায়; অসংখ্য মানুষের মনে এক নিবিড় আশ্রয় হয়ে। অপূর্ব সুষমায় সাজানো ফুল-পাতার আলপনা আঁকা বিভিন্ন প্রতিষ্ঠানের স্মরণাঞ্জলিতে। আর থাকুন তাঁর ‘চারুবাসনা’র নিবিড় কর্মব্যস্ততা ও আত্মজন সংরাগে।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of মন্দার মুখোপাধ্যায়

মন্দার মুখোপাধ্যায়

আড্ডা আর একা থাকা,দুটোই খুব ভাল লাগে। লিখতে লিখতে শেখা আর ভাবতে ভাবতেই খেই হারানো।ভালোবাসি পদ্য গান আর পিছুটান। ও হ্যাঁ আর মনের মতো সাজ,অবশ্যই খোঁপায় একটা সতেজ ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close
Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
দূরের মানুষ হঠাৎ কাছে চলে এলে যেমন ভ্রম ও বিস্ময় জাগে, ঠিক তেমনই দহন হয় সেই কাছে আসা মানুষটি হঠাৎ দূরে চলে গেলে; বা একেবারে মিলিয়ে গেলে অনন্তে। যোগেনদাকে যত দেখেছি তত বুঝেছি যে, তিনি ছিলেন নিজেই নিজের সিলেবাস এবং শিক্ষক; আমর্ম এক মাস্টারমশাই। স্মরণে মন্দার মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব...
Please login to bookmark Close
রুগ্ন, শুষ্ক আঙুলটি যেন কিছু একটা নির্দেশ দিচ্ছে আকাশের দিকে দেখিয়ে, অথবা ওই আঙুল হয়তো দেখাতে চাইছে সেই মহাবিশ্বকেই, যার প্রকৃত চেহারা দেখাবার জন্য আঙুলটি যাঁর, সেই মানুষটিকে একদিন কঠোর মূল্য দিতে হয়েছিল। লিখছেন অর্পণ পাল...
Please login to bookmark Close
বাংলায় মারাঠা হাঙ্গামা রুখতে চিত্রসেন খনন করান পরিখা। রাজার দুই রানি ভাগীরথীর তীরে কালনায় নির্মাণ করেন টেরাকোটার জোড়া আটচালা শিব মন্দির। সঙ্গে আরও একটি মন্দির। ভাগীরথীর মানচিত্র বদলে যাওয়ায় নদী ক্রমশ এগিয়ে আসছে ভগ্ন মন্দিরগুলির দিকে। লিখছেন মুকুট তপাদার...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com