তীর্থযাত্রার সেকাল একাল ও তার অনুষঙ্গ ধর্মীয় টোকেন – ২য় পর্ব

Religious Token 2
Religious Token 2

তীর্থযাত্রার সেকাল একাল ও তার অনুষঙ্গ ধর্মীয় টোকেন – ২য় পর্ব

(Religious Token 2)

তীর্থযাত্রীদের নৌকা যাওয়া কালীগঙ্গা বা আদিগঙ্গার অতীত ও বর্তমান চেহারা – আজ আমরা কালীঘাটের আদিগঙ্গার যে শীর্ণকায় জলধারা দেখি, দেড়-দুশো বছর আগে কিন্তু তার চেহারা এমন ছিল না। তখন গঙ্গা ছিল অনেক চওড়া আর গভীর। জোয়ারের সময় দুই কূল ছাপিয়ে আশেপাশের এলাকায় জল ঢুকে পড়ত। এই জলপথ দিয়ে বড় বড় বাণিজ্য নৌকা ও স্টিমারও যাতায়াত করত।

কাটা খাল মারফৎ পূর্ববঙ্গের সঙ্গে আদিগঙ্গা হয়ে নৌবাণিজ্যর যোগ – একসময় পূর্ববঙ্গ থেকে ছোট বড় অসংখ্য নৌকা যাত্রী বা ব্যবসায়ীদের পণ্য বোঝাই করে বঙ্গের নানা স্থানে পৌঁছে দেওয়ার জন্য জলপথ ব্যবহার করত। ততদিনে কর্নেল টলির তত্ত্বাবধানে গড়িয়ার মোড় থেকে পূর্বমুখী নতুন খাল কেটে আদিগঙ্গাকে বিদ্যাধরী নদীর সঙ্গে সংযুক্ত করা হয়ে গেছে।


আরও পড়ুন: তীর্থযাত্রার সেকাল একাল ও তার অনুষঙ্গ ধর্মীয় টোকেন


ছোটবেলায় দেখা গঙ্গানদী – আমাদের ছোটবেলায় এই নদী অত চওড়া না থাকলেও তা যথেষ্ট বহমান ছিল। আদিগঙ্গার ধারে ধারে তখন ছিল অসংখ্য খড়, মাটি, চুন, বালি, ইট, টালি, সুরকির গোলা। আর নদীর পাড় ধরে বিভিন্ন অঞ্চলে বাজার। জোয়ারের সময় নৌকা বোঝাই এমনই সব ইমারত তৈরির মালমশলা গোলায় গোলায় পৌঁছে দেওয়ার জন্য এবং বাজারে বাজারে আনাজপাতি নামিয়ে দেওয়ার জন্য পণ্যবোঝাই নৌকা চলাচল করত।

Religious Token 2

আদিগঙ্গা ধরে নানা তীর্থ ছুঁয়ে বিদেশে বাণিজ্য করতে বের হতেন নানা সওদাগরেরা- জনশ্রুতি এই যে, অতীতে এক সময় চাঁদ সদাগর (সওদাগর), ধনপতি সওদাগর, সুমন্ত সওদাগরের মতো বাংলার নামকরা বণিকেরা এই পথ ধরেই নানা তীর্থে পুজো দিয়ে অবশেষে বঙ্গপোসাগরে পড়তেন। তারপর আরও এগিয়ে তখনকার সিংহল (শ্রীলংকা), জবদ্বীপ (জাভা), বলিদ্বীপ (বালি), শ্যামদেশ (থাইল্যান্ড) প্রভৃতি নানা দ্বীপরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যেতেন।

শ্রীমন্ত সওদাগরের প্রতিষ্ঠিত মন্দির- এখনও কলকাতার দক্ষিণে বোড়াল শ্মশান সংলগ্ন আদিগঙ্গার মজাখাতের ধারেই সুমন্ত সওদাগরের প্রতিষ্ঠিত শিব ও কালী মায়ের পাশাপাশি দুটি বহু প্রাচীন মন্দির দেখা যায়। মন্দিরের গায়ে লাগানো ফলকে প্রতিষ্ঠাতার নাম হিসাবে সুমন্ত সওদাগরের নাম খোদাই করা আছে। সেখানেও বাণিজ্য করতে যাওয়ার পথে তাঁরা পুজো দিয়ে যেতেন।

কালীতীর্থে রাসমণি প্রতিষ্ঠিত স্নানবাড়ি ও ঘাট- করুণাময়ী রানি রাসমণি নানা পার্বণে ও তিথিতে কালীঘাটে স্নান করতে আসতেন। স্নান সেরে একটু বিশ্রাম নেওয়ার মতো তাঁর কোনও ঘরবাড়ি এখানে ছিল না। জানবাজার থেকে এতটা পথ ঘোড়ার গাড়িতে করে আসা-যাওয়া করতেও তাঁর কষ্ট হত। এই কারণে তাঁর স্বামী রাজচন্দ্র দাস মহাশয় দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আদিগঙ্গা সংলগ্ন এক খণ্ড জমি কিনে তাঁর জন্য একটি বাড়ি ও একটি ঘাট তৈরি করিয়ে দিয়েছিলেন। এখনও এখানে এলে রাসমণি স্মৃতিবিজড়িত স্নানবাড়ির ভগ্ন রূপ দেখতে পাওয়া যায়।

যেহেতু স্নান করতে আসা উপলক্ষ্যে এটি নির্মিত, তাই লোকমুখে তা রাসমণির স্নানবাড়ি নামেই পরিচিত। এখানেই এই পুণ্যবতী নারী তাঁর জীবনের শেষ কয়েক বছর কাটিয়েছেন এবং দেহ রেখেছেন। শোনা যায়, প্রতিদিন জোয়ারের জল এসে এই পুণ্যভূমির উঠোন ধুইয়ে দিয়ে যেত।

Religious Token 2

তীর্থযাত্রী নিয়ে নৌকা ভীড়ল ঘাটে- শতবর্ষ আগে বিদেশে ছাপা উপরের এই Picture Post Card-এ দেখা যাচ্ছে পুণ্যার্থী বোঝাই এমন সব নৌকাগুলিতে করে কখনও বা গঙ্গাসাগর, কখনও বা অন্য কোনও তীর্থস্থানে যাওয়ার পথে যাত্রীরা কালীঘাটে কালী মায়ের মন্দিরে পুজো দিতে নেমেছেন।

Religious Token 2

পুজোআচ্চা ও সাধুসঙ্গ- এখানে গঙ্গায় পুণ্যস্নান করে, কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে, দু-একদিন সাধুসঙ্গ করে বিশ্রাম নিয়ে আবার হয়তো পরবর্তী গন্তব্যে রওনা দেবেন, বা কোনও কোনও নৌকার যাত্রীরা পুজো দিয়ে এখান থেকেই বাড়ি ফিরে যাবেন।

দুর্গম স্থলপথে ব্যবসাবাণিজ্য ও ধর্মকর্ম- ঠিক একইভাবে ভারতের অন্যান্য অঞ্চলে, যেখানে নদীনালার আধিক্য নেই সেখানে স্থলপথেই বন-জঙ্গল, খানা-ডোবা পেরিয়ে বা পাহাড়-পর্বতের গিরিপথ বা মরু অঞ্চলের নির্দিষ্ট পথ ধরেই তীর্থযাত্রী বা বণিক সম্প্রদায়কে যাতায়াত করতে হত। কখনও গরু বা ঘোড়ার গাড়ি, কখনও উটে টানা গাড়ি, কখনও বা গাধা বা খচ্ছরের পিঠে মালপত্র চাপিয়ে আত্মরক্ষার জন্য ঢাল-তরোয়াল, লাঠি-বল্লম, সড়কিচালনায় ওস্তাদ কিছু মানুষও সঙ্গে যেত।

নিচে দেশলাই লেবেলে এমনই কিছু যান বাহনের ছবি দেখানো হল।

দানধ্যান- এ শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নয়। হিন্দু, মুসলমান ইত্যাদি সব ধর্মের লোকেরাই এইভাবে যাতায়াত করতেন। আর যাত্রাপথের দুর্যোগ বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অপেক্ষাকৃত ধনী ব্যক্তিরা তাঁদের ধর্ম অনুযায়ী মন্দির, মসজিদ, দরগা, মঠ ইত্যাদি স্থানে নানা উপাচারের সঙ্গে এমন সব ধর্মীয় চাকতিগুলো দান করে যেতেন।

Religious Token 2

ধর্মীয় টোকেনের পুনর্বিতরণ- এখন মনে প্রশ্ন জাগতেই পারে, এমন সব টোকেনগুলি নিয়ে দেবালয় বা মসজিদগুলি কী করত? জানা যায়, মাইলের পর মাইল পাড়ি দিয়ে এত কষ্ট করে যে সব তীর্থযাত্রীরা ভারতের নানা তীর্থস্থানে এসে পুজো দিতেন, সেখানকার পূজারী ব্রাহ্মণ বা মসজিদের ইমামরা তাঁরা নিজ নিজ ধর্মের তীর্থযাত্রীদের একটা করে ওই সব জমা হওয়া টোকেন হাতে তুলে দিতেন।

নানারকম প্রতীক চিহ্ন- তখনকার দিনে ওই রকম একটি ধর্মীয় প্রতীক বা টোকেনগুলি সব ধর্মের মানুষের কাছে অতি পবিত্র জিনিস বলে গণ্য করা হত। এখানে আর একটি কথা বলা দরকার। হিন্দুদের এই টোকেনগুলিতে শুধু যে নানা দেবদেবী বা ধর্মগুরুদের ছবিই খোদাই করা থাকত, তা কিন্তু নয়। বরং পাশাপাশি বেশ কিছু টোকেনে ত্রিশুল, স্বস্তিকা, ওঁ, সুদর্শন চক্র বা নানারকম ধর্মীয় নকশার ছবিও পাওয়া গেছে।

Religious Token 2

তীর্থ ফেরৎ মানুষরা হতেন পুণ্যবান ব্যক্তি- দীর্ঘ তীর্থযাত্রার শেষে নানা বাধাবিপত্তি পেরিয়ে যাঁরা শেষ পর্যন্ত বেঁচে গ্রামের বাড়িতে ফিরে আসতে পারতেন, তাঁরা নিজেদের ভাগ্যবান বলে মনে করতেন। তাঁদের আগমনের খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা গ্রামের লোক তাঁদের ভিটেতে এসে ভিড় করত। এমন পুণ্যবান মানুষের পাদস্পর্শ করে, তাঁদের আশীর্বাদ নিয়ে তারা নিজেদের ধন্য মনে করত।

এর পর থেকে মাসাধিক কাল ধরে গ্রামের লোকেরা চন্ডীমণ্ডপ বা অন্য কোনও দেবালয়ে বা বড় কোনও বট, অস্বত্থ গাছের তলায় বসে তাঁদের তীর্থযাত্রার সুখ-দুঃখের বা ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা শুনতেন। আবার সঙ্গে নিয়ে আসা নানা ধাতুর তৈরি এমন সব ধর্মীয় প্রতীক (Religious Token) গুলি দেখে একই সঙ্গে তীর্থযাত্রার দুধের স্বাদ ঘোলে মেটাতেন।

Religious Token 2

আজ থেকে প্রায় শতবর্ষ আগে পূর্ববঙ্গে নিজের গ্রামে আমার পিতৃদেব তাঁর যৌবনকালে এমন ঘটনার সাক্ষী ছিলেন। বাল্যকালেও তিনি তাঁর পিতা ও ঠাকুরদা বা অন্য সমবয়সী বৃদ্ধদের কাছে এমন নানা ঘটনার কথা শুনেছিলেন। এসব তাঁর কাছ থেকেই শোনা।

যুগে যুগে পরিবর্তন- যুগ আসে যুগ যায়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান, রীতিনীতি সব কিছুতেই ক্রমপরিবর্তন আসে। এখন যাতায়াতের পথ অনেক সুগম হয়েছে। উন্নত যানবাহনের দৌলতে দেশের এক স্থান থেকে অন্য স্থানে অল্প সময়ে অনেক আরামে পৌঁছে যাওয়া যায়।

মন্দির-মসজিদে নয়, টোকেন পাওয়া যায় বাইরের দোকানে- এখন আর আগের মতো মন্দির বা মসজিদ থেকে ঐরকম ধর্মীয় টোকেন যাত্রীদের মধ্যে বিতরণ করা হয় না। কিন্তু তা যে একেবারেই পাওয়া যায় না, তা কিন্তু নয়। অনেক স্থানে মন্দির কমিটির নিজস্ব দোকান অথবা বাইরের আশেপাশের দোকানে খোঁজ করলেই টাকার বিনিময়ে তা পাওয়া যেতে পারে। তবে তা আর আগের দিনের শোনা, রুপো, তামার মতো দামি ধাতুতে নয়। বরং কম দামের ধাতুতে তৈরি নানা দেবদেবীর ছবি সম্বলিত টোকেন বিক্রি হয়, যা পুণ্য লাভের আশায় ভ্রমণার্থীরা কেউ কেউ কিনে আনেন।

Religious Token 2

বড় শহরে ধর্মীয় টোকেন- এখন কলকাতার মতো বড় বড় শহরে সোনা, রুপোর দোকানে গণেশ চতুর্থী, দুর্গপুজো, দেওয়ালি, ধনতেরাস, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া বা অন্য কোনও বড় পার্বণে সোনা, রুপোর তৈরি অপূর্ব কারুকার্যমন্ডিত নানা দেবদেবীর মূর্তি বা প্রতীক চিহ্ন দেওয়া ধর্মীয় টোকেন বিক্রি হয়।

Religious Token 2

পুরনো ও নতুন টোকেনের মধ্যে কারিগরি ও শৈল্পিক নকশার তফাৎ- প্রযুক্তির উন্নতি হওয়ার জন্য মেশিনে তৈরি এই ধরনের টোকেনগুলি দেখতে এতই সুন্দর হয় যে, তা দেখলে একেবারে মনে ভরে যায়। পুরনো দিনের টোকেনগুলি এদের ধারেকাছেও আসে না। তবে একথা মানতেই হবে, তখনকার দিনে যখন প্রযুক্তি এত উন্নত হয়নি, তখন পুরনো পদ্ধতি মেনেই কারিগরেরা বংশ পরম্পরায় পূর্বপুরুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরনো যন্ত্রপাতি নিয়ে ছাঁচ কেটে কেটে নিপুণ দক্ষতায় এক একটি ঠাকুরের অবয়ব ফুটিয়ে তুলতেন।

এ ব্যাপারে একজন দক্ষ কারিগরের নাম শোনা যায়। তিনি হলেন পুরনো কলকাতার কাঁসারীপাড়ার বাসিন্দা প্রিয়নাথ দাস। তাঁর তৈরি ছাঁচের ঠাকুর দেবতাদের ছবিগুলি হত অতি সুন্দর। তাঁর তৈরি টোকেনের ভিতর খুব ছোট করে তিনি তাঁর নামটাও খোদাই করে দিতেন।

নিচে পাশাপাশি পুরনো দিনের আর এখনকার একটি করে টোকেনের ছবি দিলাম। এখান থেকেই স্পষ্ট হয়ে যাবে দুই ভিন্ন যুগে তৈরি টোকেনের তফাৎগুলি।

Religious Token 2

টোকেনের আসল-নকল- এই ধর্মীয় টোকেনের আসল-নকল বলে কিছু হয় না। এগুলি অতীতেও তৈরি হয়েছে, বর্তমানেও তৈরি হচ্ছে আর ভবিষ্যতেও তৈরি হবে। এগুলি কোনও সরকারি বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে তৈরি হয় না। এগুলি ব্যক্তিগত উদ্যোগে কোনও ধনী ব্যক্তি বা কোনও ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির কমিটি অথবা কোনও ব্যবসায়ীরা তৈরি করে থাকে।

ধর্মীয় টোকেনের বৈশিষ্ট্য- যেখানেই তৈরি হোক না কেন, ধর্মীয় টোকেনের কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়। এগুলি নানা ধাতুর তৈরি গোলাকার চাকতি। এগুলিতে ধর্মীয় কোনও দেবদেবীর ছবি থাকে অথবা কোনও ধৰ্মগুরুর ছবি তার সঙ্গে থাকে বাংলা বা দেবনাগরী বা অন্যান্য ভারতীয় ভাষায় কিছু লেখা আর সালের উল্লেখ। কখনও বা দেখা যায়, ধর্মীয় কিছু প্রতীক  অথবা নানা রকম চিহ্ন।

Religious Token 2

অসাধু ব্যবসায়ীদের কাজ- এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কিছুদিন যাবৎ তামার তৈরি এমন কিছু চাকতি বানিয়ে পুরনো দিনের টোকেন বলে বিক্রি করছে অথবা পুরনো দিনের পয়সা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এগুলোর এক পিঠে থাকে রাম, লহ্মণ, সীতা ও হনুমানের ছবি আর অন্য পিঠে থাকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে তৈরি হওয়া মুদ্রার নকল ছাপ আর থাকে সেই আমলের কোনও একটি সাল। কাজেই যে সব শখের সংগ্রাহকরা ধর্মীয় টোকেন সংগ্রহ করা শুরু করেছেন, তাঁরা কিন্তু দেখে শুনে কিনবেন। ধর্মীয় টোকেনে কখনই পুরনো পয়সার নকল ছাপ থাকে না। এমন জিনিস না টোকেন না কোনও পয়সা। এগুলো স্রেফ লোক ঠকানো ব্যবসা।

নিচে এমনই একটি নকল ধর্মীয় প্রতীক (Religious Token) এর ছবি দিলাম।

Religious Token 2

এবার আমার সংগ্রহ থেকে East India Company আমলে ভারতে চালু থাকা ১৮৩৫ সালের HALF ANNA (অর্ধ আনা বা অনেকে বলতেন ডবল পয়সা)-র দুই পিঠেরই ছবি দিলাম, যাতে পাঠকরা বুঝতে পারেন আসল HALF ANNA দেখতে কেমন ছিল।

Religious Token 2

যেখানে পাওয়া যেতে পারে এমন মূল্যবান বস্তু- এখনও বিভিন্ন জমিদার বাড়ির ঠাকুরদালানের তামা, পিতল বা মাটির ঘটে বা কোনও সম্পন্ন বনেদিবাড়ির ঠাকুর ঘরে রুপোর কৌটোয় বা ধনী লোকের প্রতিষ্ঠিত গৃহসংলগ্ন দেবমন্দিরের কুলুঙ্গির ভিতর আর পাঁচটা পূজা উপাচারের সঙ্গে মিলতে পারে এমনই কিছু ধর্মীয় টোকেন। এগুলো হয়তো আরও কিছু পুরনো আমলের সোনা রুপার মুদ্রার সঙ্গে বংশ-পরম্পরায় থেকে গেছে পূর্বপুরুষদের যত্নে-ভক্তিতে।

Religious Token 2

সুধী পাঠকগণ আজই একবার নিজেদের ঠাকুরঘরে খোঁজ করে দেখুন বংশপরম্পরায় মা -ঠাকুমাদের আগলে রাখা লক্ষ্মীর ঝাঁপি বা কোনও কৌটোর মধ্যে রেখে দেওয়া পুরনো দিনের টাকাপয়সার মধ্যে এমনই দু-একটা সিঁদুর মাখানো পুরনো আমলের ধর্মীয় টোকেন পান কি না। পেলে হাত ছাড়া করবেন না। অত্যন্ত শুভ পারিবারিক সম্পদ হিসেবে এদের সংরক্ষণ করুন।

Religious Token 2

পুরনো দিনের ছাঁচে তৈরি করা এই টোকেনগুলি এখন আর পাওয়া যায় না। যদি বা মেলে তো তার দাম আকাশ ছোঁয়া। তার ওপর তার ধর্মীয় বিশ্বাসের মূল্য তো আছেই।

Religious Token 2

এখনও অনেক ধৰ্মপ্রাণ মানুষ মনে করেন যে, এই ধর্মীয় প্রতীকগুলি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে ও সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে থাকে।

সমস্ত ছবি লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকে

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
লোকের বিশ্বাস আছে যে, কেবল শত্রু, অথবা স্নেহ-দয়া-দাক্ষিণ্যশূন্য ব্যক্তিই আমাদিগের উপর অত্যাচার করিয়া থাকে। কিন্তু তদপেক্ষা গুরুতর অত্যাচারী যে আর এক শ্রেণীর লোক আছে, তাহা সকল সময়ে আমাদের মনে পড়ে না। যে ভালবাসে, সেই অত্যাচার করে। ভালবাসিলেই অত্যাচার করিবার অধিকার প্রাপ্ত হওয়া যায়। ধ্রুপদীর পাতায় আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ 'ভালবাসার অত্যাচার'...
Please login to bookmark Close
নেপালের নতুন সরকার আগেই জানিয়েছিল, ভারতের সঙ্গে নিজেদের সীমান্ত-সমস্যা সমাধানে তারা আগ্রহী। এর কয়েকদিন পর থেকে তারা ইতিবাচক মনোভাব নিয়ে সমস্যা মেটানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে। তারই ফল, মুদ্রার নকশা পরিবর্তনের ঘোষণা। লিখছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়...
Please login to bookmark Close
লেখালেখি ছিল তাঁর যাপনের আরও একটি দিক। কত কী যে লিখতে হত তাঁকে; চিঠি, সুপারিশপত্র, নানা বিষয়ের বয়ান; সেই সঙ্গে চলত তাঁর নিজের লেখালেখিও। নিয়মিত লিখতেন বলেই দুটি পর্বে রয়ে গেল, তাঁর আত্মসমীক্ষা ও নিজস্ব ভুবনের হদিশ। স্মরণে মন্দার মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com