শোলা শিল্পের এক বিস্মৃত অধ্যায়, বাড়ছে শিল্পীদের দুশ্চিন্তা

Shola Shilipo Sankat
Shola Shilipo Sankat

শোলা শিল্পের এক বিস্মৃত অধ্যায়, বাড়ছে শিল্পীদের দুশ্চিন্তা

(Shola Shilipo Sankat)

শোলা হাওর, বাঁওড়, খাল বিল জলাভূমির আশেপাশে নিজে থেকেই জলজ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জন্মায়। বর্ষাকালে যখন মাঠ-ঘাট নিচু জমি জলে ডুবে যায়, তখন এই জলজ উদ্ভিদটি দ্রুত বৃদ্ধি পায়। আলাদা করে এর বাড়তি কোনও যত্নের প্রয়োজন হয় না।

কিছুদিন আগেও মানুষ প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো শোলা সংগ্রহ করত। আর গ্রামীণ হাট-বাজারেও এটি খুব সস্তায় পাওয়া যেত। জলবায়ুর খামখেয়ালিপনা আর জলাভূমি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবে শোলা চাষাবাদ করতে হচ্ছে। ফলে শোলা শিল্পীদের চিন্তা বাড়ছে।


আরও পড়ুন: কালনার জগন্নাথ বাড়ি অস্তিত্বের সংকটে


সৃষ্টি কখনই স্রষ্টাকে বাদ দিয়ে হয় না। সেইদিক থেকে শোলা শিল্পীরা নিজেদের ভাবনাতে শিল্পের রূপ দেয়। যুগে যুগে সেই কাজ মানুষকে মুগ্ধ করেছে। শোলার কাজের মূল কারিগররা হলেন মালাকার সম্প্রদায়। তাঁরা প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। প্রথমে জলাভূমি থেকে শোলা সংগ্রহ করা হয়। তারপর নরম গাছের বাকল ছাড়িয়ে শিল্পীরা ভেতরের সাদা অংশটি দিয়ে শিল্পকাজ প্রস্তুত করেন। গ্রামবাংলার বেশ কয়েকটি পরিবার এখনও শোলার কাজের ঐতিহ্য টিকিয়ে রেখেছে, যা বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরে। তবে থার্মোকলের চাপে গ্রামীণ শিল্পীদের এই বংশানুক্রমিক পেশা আজ হারিয়ে যেতে বসেছে।

Shola Shilipo Sankat
ধবধবে সাদা ও রঙিন শোলার চাঁদমালা

নবাবী আমলে মুর্শিদাবাদে হাতির দাঁতের খোদাই গোটা বিশ্বজুড়ে খ্যাত ছিল। এখানকার শিল্পীরা হাতির দাঁত দিয়ে অত্যন্ত শৌখিন আর নিখুঁত দেব-দেবীর মূর্তি, রাজকীয় আসবাব, সিংহাসন, দাবা খেলার ঘুঁটি, ময়ূরপঙ্খী নৌকা ও নানা রকম মাপের গয়নার বাক্স তৈরি করতেন। ব্রিটিশ আমলেও এই শিল্পের ব্যাপক চাহিদা ছিল। সেসব বিদেশেও পাড়ি দিত।

পরবর্তীকালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হলে হাতির দাঁতের ব্যবহারে নিষেধাজ্ঞা আসে। কাঁচামালের অভাবের কারণে হাতির দাঁতের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে জীবিকা বাঁচিয়ে রাখতে এই সকল শিল্পীরা তাদের নিপুণ খোদাইয়ের কাজ শোলার ওপর প্রয়োগ করা শুরু করেন। সেই আমল থেকে মুর্শিদাবাদে শোলা শিল্পের নাম উঠে আসে।

Shola Shilipo Sankat
মাকুতে ঝোলা শোলার বিশ্বকর্মা

এখানকার শিল্পীদের তৈরি শোলার দুর্গা প্রতিমা, ডাকের সাজ, বরের টোপর এবং নানাবিধ শৌখিন জিনিসপত্র আজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত সমাদৃত। শোলা শিল্পে তৈরি দ্রব্যাদির মধ্যে আমরা দেখতে পাই দেবদেবীর মূর্তি, মানুষের মূর্তি, নৌকা, জাহাজ, মন্দির, চাঁদমালা, বর কনের টোপর, ঝোলা শুকপাখি, কদম ফুল, মালা, ময়ূরের মতো নানারকম প্রাণী। আমাদের চারপাশের প্রায় সবরকম বিষয়বস্তু শোলাশিল্পীরা তাঁদের কাজে নৈপুণ্যের সঙ্গে ফুটিয়ে তোলেন।

ফায়ার ব্রিগেডের ঠাকুর ছিল রমেশ পালের আর প্যান্ডেল এবং শোলার কাজ মানেই শিল্পী আশুতোষ মালাকার। তাঁর হাত ধরেই কুমোরটুলিতে শুরু হয় শোলার কাজ।

কলকাতায় কুমারটুলির ‘শোলার শিল্প মন্দির’ বহু ঐতিহ্যর সাক্ষ্য বহন করছে। বিশেষ করে প্রতিমার শোলার সাজ ও গয়না তৈরিতে এদের বিশেষ নাম ডাক। যা পুজোর সঙ্গে এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রয়ে গেছে। কলকাতার নামী বনেদি বাড়ির পুজোগুলোয় এখান থেকেই প্রতিমার সাজ যায়।

Shola Shilipo Sankat
কুমোরটুলির শোলা শিল্পী শম্ভু নাথ মালাকার

বহু বারোয়ারি পুজোয় প্রতিমার সাজ এই দোকান থেকেই আসে। মৃৎশিল্পীরা আজও চোখ বুজে ভরসা করেন শোলার শিল্প মন্দিরকে। কুমোরটুলির এক বিখ্যাত শোলা শিল্পী আশুতোষ মালাকার শোলার শিল্প মন্দির প্রতিষ্ঠানটি চালু করেন। তাঁর হাতে নির্মিত শোলার কাজ দেশ-বিদেশে গিয়েছে। দেব-দেবীর সাজে তাঁর সূক্ষ্ম হাতের কাজ বহু সম্মান অর্জন করেছে। বর্তমানে তাঁর পুত্র ও পৌত্র ঐতিহ্যবাহী দোকানটি পরিচালনার দায়িত্বে।

শোলা শিল্পী আশুতোষ মালাকার কলকাতায় বেশ কিছু পুরনো নামী বারোয়ারি পুজোয় প্রতিমার শোলার সাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে অন্যতম কলেজ স্কোয়ার, ফায়ার ব্রিগেড (মহম্মদ আলী পার্ক), শিমলা ব্যায়াম সমিতির মতো বিখ্যাত সব পুজো। মূলত দেবী প্রতিমার চালচিত্র, সাবেকি সাজ ও মণ্ডপের ভেতর শোলার বিভিন্ন রকমের নকশা করতেন তিনি।

Shola Shilipo Sankat
শোলাকে জলাভূমি থেকে তুলে রোদে শুকিয়ে প্রাথমিক অবস্থায় রাখা

ফায়ার ব্রিগেডের ঠাকুর ছিল রমেশ পালের আর প্যান্ডেল এবং শোলার কাজ মানেই শিল্পী আশুতোষ মালাকার। তাঁর হাত ধরেই কুমোরটুলিতে শুরু হয় শোলার কাজ। তাঁর পুত্র শিল্পী শম্ভুনাথ মালাকার এই পেশাকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি বিদেশে গিয়েও শোলার বিভিন্ন কাজ করেছেন। নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই পেশাকে বহু কষ্ট করে বাঁচিয়ে রেখেছেন।

হুগলি জেলায় তাঁতিরা পৌষ মাসে বিশ্বকর্মা পুজো করেন। দুর্গাপুজোর সময় তাদের পোশাক তৈরির চরম ব্যস্ততা থাকে। ফলে তখন তারা বিশ্বকর্মা পুজোয় আনন্দ উপভোগ করতে পারেন না।

শম্ভুনাথবাবুর মতে, শোলার যোগান কম হওয়া সত্ত্বেও অত্যন্ত কষ্টে এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে তারা বাঁচিয়ে রেখেছেন। শোলার ফলন মারাত্মক কমে গেছে। চাষিরা নিজের জমিতে যেটুকু উৎপাদন করে সেই শোলা বর্তমানে দূরবর্তী এলাকা থেকে আসছে। পূর্বপুরুষের পেশাকে ভালবেসে আজ এই কাজ অনেকেই খুব কষ্ট করে আঁকড়ে ধরে আছেন।

প্রতিমার অঙ্গসাজ ও বিভিন্ন নকশা তৈরিতে কৃষ্ণনগরের বিশেষ সমাদর রয়েছে। রাজবাড়ি চত্বরে একসময় বহু মালাকার পরিবার বাস করতেন। শোলা শিল্পের গ্রাম বলা হয় পূর্ব বর্ধমান জেলার বনকাপাসিকে। বলা হয় বাংলাদেশ থেকে কিছু শোলা শিল্পী এখানে এসে বসতি গড়েন। সেই থেকেই এখানে শোলার শিল্পের উদ্ভব ঘটে।

Shola Shilipo Sankat
শোলা দিয়ে তৈরি দেব-দেবী

এই গ্রামের শিল্পীদের সূক্ষ্ম কারুকার্যর খ্যাতি দেশে-বিদেশে ছড়িয়ে গেছে। বনকাপাসি গ্রামের বহু পরিবারের সংসার চলে এই শিল্পের ওপর নির্ভর করে। চন্দননগরের গর্ব এবং বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের মিত্র ইন্দ্রনারায়ণ চৌধুরী। মতান্তরে, কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে প্রথম জগদ্ধাত্রী পুজো করেছিলেন। বনকাপাসি গ্রামের শোলায় চন্দননগরের বহু জগদ্ধাত্রী প্রতিমা সেজে ওঠে, যা এক অন্য মাত্রা পায়।

হুগলি জেলায় তাঁতিরা পৌষ মাসে বিশ্বকর্মা পুজো করেন। দুর্গাপুজোর সময় তাদের পোশাক তৈরির চরম ব্যস্ততা থাকে। ফলে তখন তারা বিশ্বকর্মা পুজোয় আনন্দ উপভোগ করতে পারেন না। তাই পুজো হয় পৌষ মাসে। পুজোর পর তাঁতযন্ত্রের গায়ে একরকম শোলার বিশ্বকর্মা ঝোলানো থাকে।

এই ব্যতিক্রমী বিশ্বকর্মা শোলা শিল্পীরা নির্মাণ করেন। শোলা শিল্পীরা নিজেদের হিন্দু কারুশিল্পের দেবতা বিশ্বকর্মার বংশধর— এমন এক লোকবিশ্বাস প্রচলিত। বর্তমান সময়ে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই উপাদানটি মালাকার সম্প্রদায়ের জীবিকার উৎস।

এই ব্যতিক্রমী বিশ্বকর্মা শোলা শিল্পীরা নির্মাণ করেন। শোলা শিল্পীরা নিজেদের হিন্দু কারুশিল্পের দেবতা বিশ্বকর্মার বংশধর— এমন এক লোকবিশ্বাস প্রচলিত। বর্তমান সময়ে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই উপাদানটি মালাকার সম্প্রদায়ের জীবিকার উৎস।

যান্ত্রিক যুগে এই ঐতিহ্যবাহী হস্তশিল্প আজ সংকটের মুখে। তাই শোলা শিল্পের প্রসারে ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আধুনিক বাজারজাতকরণ দরকার, লোকজ শিল্পের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি দরকার, দরকার জলাশয় সংরক্ষণও। মণ্ডপসজ্জা এবং নিত্যদিনের সামগ্রীতে থার্মোকলের ব্যবহার না কমালে এই অনন্য শিল্প নিদর্শন আগামী ভবিষ্যতে টিকিয়ে রাখা মুশকিল।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of মুকুট তপাদার

মুকুট তপাদার

মুকুট তপাদার। ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। ইতিহাস-শিল্প-সংস্কৃতি নিয়ে ফটোগ্রাফি ও লেখালেখি। গবেষণার বিষয় গঙ্গার পশ্চিম পাড়ের ইতিহাস ও শিল্পকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
ভূত চতুর্দশী চলে গেল, সায়েবদের দেখাদেখি আমরাও খানিক ‘হ্যালোউইন’ করলাম। কিন্তু এবারে যে ফিজিক্সে নোবেল প্রাইজটাও একধরনের ‘ভূত ধরা’র জন্যই দেওয়া হল, সেটা বোধহয় খেয়াল করিনি অনেকেই। লিখছেন আলোকময় দত্ত...
Please login to bookmark Close
এপ্রিল মাস এলেই একটা ফোন কল পেতাম অনিবার্যভাবে। ওপার থেকে ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করতেন, ‘কী লিখছো এবার? মেসোমশাইয়ের জন্মদিন তো এসেই গেল। তবে যা-ই লেখ না কেন! আমাকে জানিও। আমার কাছে মেসোমশাইয়ের এমন সব ছবি আছে না, লোকে একেবারে চমকে যাবে!’ চিত্রপরিচালক সত্যজিৎ রায়কে মেসোমশাই বলেই সম্বোধন করতেন হীরকদা। লিখছেন গোপী দে সরকার...
Please login to bookmark Close
যা অভিনব, তা সত্য বা মূল্যবান নাও হতে পারে। ইদানীংকালের সাহিত্যের খোঁজখবর যাঁরা রাখেন, তাঁদের অনেকের মুখেই শুনতে পাই যে, সন্দীপন চট্টোপাধ্যায়ের গল্পে উপন্যাসে এই নতুন ধারার সার্থক রূপ দেখতে পাওয়া যায়। আর বিদ্রোহের ব্যাপারেও তিনি হদ্দমুদ্দ করেছেন। লিখছেন প্রভাকর মুখোপাধ্য়ায়...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com