(Shola Shilipo Sankat)
শোলা হাওর, বাঁওড়, খাল বিল জলাভূমির আশেপাশে নিজে থেকেই জলজ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জন্মায়। বর্ষাকালে যখন মাঠ-ঘাট নিচু জমি জলে ডুবে যায়, তখন এই জলজ উদ্ভিদটি দ্রুত বৃদ্ধি পায়। আলাদা করে এর বাড়তি কোনও যত্নের প্রয়োজন হয় না।
কিছুদিন আগেও মানুষ প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো শোলা সংগ্রহ করত। আর গ্রামীণ হাট-বাজারেও এটি খুব সস্তায় পাওয়া যেত। জলবায়ুর খামখেয়ালিপনা আর জলাভূমি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবে শোলা চাষাবাদ করতে হচ্ছে। ফলে শোলা শিল্পীদের চিন্তা বাড়ছে।
আরও পড়ুন: কালনার জগন্নাথ বাড়ি অস্তিত্বের সংকটে
সৃষ্টি কখনই স্রষ্টাকে বাদ দিয়ে হয় না। সেইদিক থেকে শোলা শিল্পীরা নিজেদের ভাবনাতে শিল্পের রূপ দেয়। যুগে যুগে সেই কাজ মানুষকে মুগ্ধ করেছে। শোলার কাজের মূল কারিগররা হলেন মালাকার সম্প্রদায়। তাঁরা প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। প্রথমে জলাভূমি থেকে শোলা সংগ্রহ করা হয়। তারপর নরম গাছের বাকল ছাড়িয়ে শিল্পীরা ভেতরের সাদা অংশটি দিয়ে শিল্পকাজ প্রস্তুত করেন। গ্রামবাংলার বেশ কয়েকটি পরিবার এখনও শোলার কাজের ঐতিহ্য টিকিয়ে রেখেছে, যা বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরে। তবে থার্মোকলের চাপে গ্রামীণ শিল্পীদের এই বংশানুক্রমিক পেশা আজ হারিয়ে যেতে বসেছে।

নবাবী আমলে মুর্শিদাবাদে হাতির দাঁতের খোদাই গোটা বিশ্বজুড়ে খ্যাত ছিল। এখানকার শিল্পীরা হাতির দাঁত দিয়ে অত্যন্ত শৌখিন আর নিখুঁত দেব-দেবীর মূর্তি, রাজকীয় আসবাব, সিংহাসন, দাবা খেলার ঘুঁটি, ময়ূরপঙ্খী নৌকা ও নানা রকম মাপের গয়নার বাক্স তৈরি করতেন। ব্রিটিশ আমলেও এই শিল্পের ব্যাপক চাহিদা ছিল। সেসব বিদেশেও পাড়ি দিত।
পরবর্তীকালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হলে হাতির দাঁতের ব্যবহারে নিষেধাজ্ঞা আসে। কাঁচামালের অভাবের কারণে হাতির দাঁতের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে জীবিকা বাঁচিয়ে রাখতে এই সকল শিল্পীরা তাদের নিপুণ খোদাইয়ের কাজ শোলার ওপর প্রয়োগ করা শুরু করেন। সেই আমল থেকে মুর্শিদাবাদে শোলা শিল্পের নাম উঠে আসে।

এখানকার শিল্পীদের তৈরি শোলার দুর্গা প্রতিমা, ডাকের সাজ, বরের টোপর এবং নানাবিধ শৌখিন জিনিসপত্র আজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত সমাদৃত। শোলা শিল্পে তৈরি দ্রব্যাদির মধ্যে আমরা দেখতে পাই দেবদেবীর মূর্তি, মানুষের মূর্তি, নৌকা, জাহাজ, মন্দির, চাঁদমালা, বর কনের টোপর, ঝোলা শুকপাখি, কদম ফুল, মালা, ময়ূরের মতো নানারকম প্রাণী। আমাদের চারপাশের প্রায় সবরকম বিষয়বস্তু শোলাশিল্পীরা তাঁদের কাজে নৈপুণ্যের সঙ্গে ফুটিয়ে তোলেন।
ফায়ার ব্রিগেডের ঠাকুর ছিল রমেশ পালের আর প্যান্ডেল এবং শোলার কাজ মানেই শিল্পী আশুতোষ মালাকার। তাঁর হাত ধরেই কুমোরটুলিতে শুরু হয় শোলার কাজ।
কলকাতায় কুমারটুলির ‘শোলার শিল্প মন্দির’ বহু ঐতিহ্যর সাক্ষ্য বহন করছে। বিশেষ করে প্রতিমার শোলার সাজ ও গয়না তৈরিতে এদের বিশেষ নাম ডাক। যা পুজোর সঙ্গে এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রয়ে গেছে। কলকাতার নামী বনেদি বাড়ির পুজোগুলোয় এখান থেকেই প্রতিমার সাজ যায়।

বহু বারোয়ারি পুজোয় প্রতিমার সাজ এই দোকান থেকেই আসে। মৃৎশিল্পীরা আজও চোখ বুজে ভরসা করেন শোলার শিল্প মন্দিরকে। কুমোরটুলির এক বিখ্যাত শোলা শিল্পী আশুতোষ মালাকার শোলার শিল্প মন্দির প্রতিষ্ঠানটি চালু করেন। তাঁর হাতে নির্মিত শোলার কাজ দেশ-বিদেশে গিয়েছে। দেব-দেবীর সাজে তাঁর সূক্ষ্ম হাতের কাজ বহু সম্মান অর্জন করেছে। বর্তমানে তাঁর পুত্র ও পৌত্র ঐতিহ্যবাহী দোকানটি পরিচালনার দায়িত্বে।
শোলা শিল্পী আশুতোষ মালাকার কলকাতায় বেশ কিছু পুরনো নামী বারোয়ারি পুজোয় প্রতিমার শোলার সাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে অন্যতম কলেজ স্কোয়ার, ফায়ার ব্রিগেড (মহম্মদ আলী পার্ক), শিমলা ব্যায়াম সমিতির মতো বিখ্যাত সব পুজো। মূলত দেবী প্রতিমার চালচিত্র, সাবেকি সাজ ও মণ্ডপের ভেতর শোলার বিভিন্ন রকমের নকশা করতেন তিনি।

ফায়ার ব্রিগেডের ঠাকুর ছিল রমেশ পালের আর প্যান্ডেল এবং শোলার কাজ মানেই শিল্পী আশুতোষ মালাকার। তাঁর হাত ধরেই কুমোরটুলিতে শুরু হয় শোলার কাজ। তাঁর পুত্র শিল্পী শম্ভুনাথ মালাকার এই পেশাকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি বিদেশে গিয়েও শোলার বিভিন্ন কাজ করেছেন। নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই পেশাকে বহু কষ্ট করে বাঁচিয়ে রেখেছেন।
হুগলি জেলায় তাঁতিরা পৌষ মাসে বিশ্বকর্মা পুজো করেন। দুর্গাপুজোর সময় তাদের পোশাক তৈরির চরম ব্যস্ততা থাকে। ফলে তখন তারা বিশ্বকর্মা পুজোয় আনন্দ উপভোগ করতে পারেন না।
শম্ভুনাথবাবুর মতে, শোলার যোগান কম হওয়া সত্ত্বেও অত্যন্ত কষ্টে এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে তারা বাঁচিয়ে রেখেছেন। শোলার ফলন মারাত্মক কমে গেছে। চাষিরা নিজের জমিতে যেটুকু উৎপাদন করে সেই শোলা বর্তমানে দূরবর্তী এলাকা থেকে আসছে। পূর্বপুরুষের পেশাকে ভালবেসে আজ এই কাজ অনেকেই খুব কষ্ট করে আঁকড়ে ধরে আছেন।
প্রতিমার অঙ্গসাজ ও বিভিন্ন নকশা তৈরিতে কৃষ্ণনগরের বিশেষ সমাদর রয়েছে। রাজবাড়ি চত্বরে একসময় বহু মালাকার পরিবার বাস করতেন। শোলা শিল্পের গ্রাম বলা হয় পূর্ব বর্ধমান জেলার বনকাপাসিকে। বলা হয় বাংলাদেশ থেকে কিছু শোলা শিল্পী এখানে এসে বসতি গড়েন। সেই থেকেই এখানে শোলার শিল্পের উদ্ভব ঘটে।

এই গ্রামের শিল্পীদের সূক্ষ্ম কারুকার্যর খ্যাতি দেশে-বিদেশে ছড়িয়ে গেছে। বনকাপাসি গ্রামের বহু পরিবারের সংসার চলে এই শিল্পের ওপর নির্ভর করে। চন্দননগরের গর্ব এবং বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের মিত্র ইন্দ্রনারায়ণ চৌধুরী। মতান্তরে, কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে প্রথম জগদ্ধাত্রী পুজো করেছিলেন। বনকাপাসি গ্রামের শোলায় চন্দননগরের বহু জগদ্ধাত্রী প্রতিমা সেজে ওঠে, যা এক অন্য মাত্রা পায়।
হুগলি জেলায় তাঁতিরা পৌষ মাসে বিশ্বকর্মা পুজো করেন। দুর্গাপুজোর সময় তাদের পোশাক তৈরির চরম ব্যস্ততা থাকে। ফলে তখন তারা বিশ্বকর্মা পুজোয় আনন্দ উপভোগ করতে পারেন না। তাই পুজো হয় পৌষ মাসে। পুজোর পর তাঁতযন্ত্রের গায়ে একরকম শোলার বিশ্বকর্মা ঝোলানো থাকে।
এই ব্যতিক্রমী বিশ্বকর্মা শোলা শিল্পীরা নির্মাণ করেন। শোলা শিল্পীরা নিজেদের হিন্দু কারুশিল্পের দেবতা বিশ্বকর্মার বংশধর— এমন এক লোকবিশ্বাস প্রচলিত। বর্তমান সময়ে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই উপাদানটি মালাকার সম্প্রদায়ের জীবিকার উৎস।
এই ব্যতিক্রমী বিশ্বকর্মা শোলা শিল্পীরা নির্মাণ করেন। শোলা শিল্পীরা নিজেদের হিন্দু কারুশিল্পের দেবতা বিশ্বকর্মার বংশধর— এমন এক লোকবিশ্বাস প্রচলিত। বর্তমান সময়ে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই উপাদানটি মালাকার সম্প্রদায়ের জীবিকার উৎস।
যান্ত্রিক যুগে এই ঐতিহ্যবাহী হস্তশিল্প আজ সংকটের মুখে। তাই শোলা শিল্পের প্রসারে ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আধুনিক বাজারজাতকরণ দরকার, লোকজ শিল্পের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি দরকার, দরকার জলাশয় সংরক্ষণও। মণ্ডপসজ্জা এবং নিত্যদিনের সামগ্রীতে থার্মোকলের ব্যবহার না কমালে এই অনন্য শিল্প নিদর্শন আগামী ভবিষ্যতে টিকিয়ে রাখা মুশকিল।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
