মুভি মুম্বই মশাল্লা ছাড়িয়ে

Movie Mumbai Masala
Movie Mumbai Masala

মুভি মুম্বই মশাল্লা ছাড়িয়ে

অস্কার, লগান, সিঙ্ক সাউন্ড, ইতিহাসের পাতাগুলো

(Movie Mumbai Masala)

আমির খানের দক্ষিণ মুম্বই-এর ফ্ল্যাটের ড্রয়িংরুমটা সেদিন সাজানো হয়েছিল থিয়েটারের মতো করে। আমিরের স্ত্রী রীনা সব বন্দোবস্ত করে ফেলেছেন। আমিরের সঙ্গে রঘুবীর যাদবের মতো হাতেগোনা কয়েকজন বসেছেন সেখানে। শুরু হয়ে গেল আশুতোষ গোয়ারিকরের স্ক্রিপ্ট ন্যারেশন। ১৯৯৯ সাল, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন।

আশুতোষ এবং আমির বহুকালের বন্ধু। একসঙ্গে টেনিস খেলতেন। যদিও, আশুতোষের খেলার মান ভাল নয় বলে আমির অনেক সময় বলতেন, তাঁর সঙ্গে খেললে খেলা নষ্ট হয়ে যাবে, তবুও খেলেছেন। এতটাই বন্ধুত্ব। তবু তিন বছর ধরে আশুতোষ একটা সিনেমার ভাবনা আমিরকে বলছিলেন, আমির রাজি হচ্ছিলেন না। একদিন তো ভোর চারটের সময় আমিরের বাড়ির সামনে হাজির হয়ে গিয়েছিলেন। অবশেষে আমির বলেছিলেন, সিনেমাটি তিনি প্রযোজনা করবেন। অভিনয়ের কথা দেননি।


আরও পড়ুন: ধম্মো সনাতনো? সম্ভব?


আমির যে জেদি তা তাঁর পরিবার জানত একদা। পরে মুম্বই সিনেমা ইন্ডাস্ট্রিও জেনেছে। ৫ বছর বয়সে, ১৯৭০ সালে ‘প্যায়ার কা মৌসম’-এ আমিরের শিশুশিল্পী হিসেবে অভিনয় করার কথা। ছোট্ট আমির, প্রযোজন সংস্থা যে গাড়িতে বসতে বলেছে, সেই গাড়িতে কিছুতেই বসবে না। পরিচালক রাজ খোসলার মেয়ে রীনা যে গাড়িতে বসে, সেখানেই বসবে। ভেস্তে গেল সব। ভাই ফইজল শেষে সেই ভূমিকায় গাড়িতে বসল।

এমনই জেদ দেখিয়েছিলেন, যখন ১৭ বছর বয়সে ঘোষণা করলেন, তিনি টুয়েলভের পর পুনে ফিল্ম ইন্সটিটিউটেই পড়বেন, অন্যত্র নয়। পরিবার জেদের কাছে হার মেনে বাধ্য হল কাকা নাসিরের সিনেমায় তাঁকে জুড়ে দিতে। বাবা তাহির অনেকদিন ধরেই সিনেমা প্রযোজনা করছেন। কাকা নাসির, বেশ কিছু মিউজিক্যালি হিট সিনেমার পরিচালক। কিন্তু গত শতকের আশির দশকে আমির যখন কাকার সহকারী হলেন দুটো সিনেমা, ‘জবরদস্ত’ এবং ‘মঞ্জিল’, মেগাফ্লপ হল। আমির অবশ্য সিনেমার সব বিভাগের কাজ তার মধ্যে শিখে নিয়েছিলেন।

Movie Mumbai Masala
মুম্বই-এর নির্মম পেশাদারিত্বের জগতে টিকতে হলে একটা হিট সিনেমা দরকার

আশুতোষ অন্যদিকে তখন ব্যর্থ পরিচালক বলেই পরিচিত হচ্ছেন। মুম্বই-এর নির্মম পেশাদারিত্বের জগতে টিকতে হলে তাঁরও একটা হিট সিনেমা দরকার। তিন বছর ধরে একটা ভাবনাকে লালন করে চলেছেন সেই আশায়। সেদিন, একাধারে সব ভূমিকায় অভিনয় করে গেছিলেন আশুতোষ। অভিনয় তিনি আগেও করেছেন। কেতন মেহেতার ১৯৮৩-র ‘হোলি’ তার সাক্ষী। চরিত্রটা ছিল আমিরের জন্য। কিন্তু আমির মাথা ন্যাড়া করে আসায় আশুতোষকেই নেওয়া হয়েছিল।

তারপর আমির ‘রাখ’ করলেও, তাঁকে মুম্বই-এর হটেস্ট চকোলেট হিরো করেছিল নাসিরের চিত্রনাট্যে হওয়া ১৯৮৮-র ‘কয়ামত সে কয়ামত তক্‌’। নাসির ফ্লপের ধাক্কা সামলাতে নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছিলেন তখন। অবশ্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিরই তখন বেশ কঠিন অবস্থা। ভারতে টেলিভিশনের প্রসার পাকিস্তানেরও পরে ঘটেছে। ১৯৮২-তে ভারতে হওয়া এশিয়ান গেমসের জন্য এসেছিল। সিনেমা তাতে জোর ধাক্কা খেয়েছিল।

রোমিও জুলিয়েট যে কত সিনেমার জন্ম দিয়েছে গোনা কঠিন। এটিও তার একটি। কিন্তু প্রেমিক-প্রেমিকার মৃত্যুর ট্র্যাজেডিও দর্শকদের ভাল লেগেছিল। ব্লকবাস্টার। বিপুল উপার্জন ভারতে এবং ভারতের বাইরেও।

মধ্যবিত্ত চলে যাচ্ছিল টিভির দিকে। হলগুলোর দুরবস্থা বর্ণনাতীত। সিনেমা বানানো থেকে দেখানো, কোনও ক্ষেত্রেই নতুন বিনিয়োগ তেমন নেই। বড় বিনিয়োগ তো নেই-ই। জনসংখ্যার দরিদ্র অংশই দর্শকদের বেশিরভাগ বলে, টিকিটের দামও বাড়ানো যাচ্ছে না। সরকার, স্বাধীনতার পর থেকে সিনেমা শিল্পের জন্য ধারাবাহিক কোনও নীতি নেয়নি। তার মধ্যে ভারতে তো একটা সিনেমা ইন্ডাস্ট্রি নয়।

ব্যাঙ্ক ঋণ পাওয়া প্রায় অসম্ভব। ওদিকে টিকিটের উপর কর একেক জায়গায় প্রায় অবিশ্বাস্য রকম বেশি। ভিডিও পাইরেসি তুঙ্গে। পাড়ায় পাড়ায় ল্যাম্পপোস্টে তার বেঁধে কেবল কানেকশন দেওয়া কেবল অপারেটররা বহুসময়ই বাছবিচার না করে সেই সব সিনেমাও চালিয়ে দেয়, যা তখনও হলে চলছে। অতএব নাসিরের সমস্যা আসলে মুম্বই সিনেমা ইন্ডাস্ট্রিরও সমস্যা।

Movie Mumbai Masala
আমির অবশ্য সিনেমার সব বিভাগের কাজ তার মধ্যে শিখে নিয়েছিলেন

নতুন সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে নাসির এতটাই আত্মবিশ্বাস হারাচ্ছিলেন যে, নির্দেশকের কাজ ছেড়ে দিলেন ছেলে মনসুরকে। এবং এতদিনের সহকারী ভাইপো আমিরকে নায়ক করলেন। নতুন নায়িকা এলেন জুহি চাওলা। নতুন সঙ্গীতকার জুটি আনন্দ-মিলিন্দ এলেন। মজরু সুলতানপুরি অবশ্য বিখ্যাত পুরনো গীতিকার। সিনেমার গানেরও বিরাট বিক্রি হল। সুরকারদের সঙ্গে উদিত নারায়ণ এবং অল্‌কা ইয়াগনিকেরও কেরিয়ার জমে গেল। আর জমে গেল টি-সিরিজের বিপুল অডিও ক্যাসেট বাণিজ্য।

রোমিও জুলিয়েট যে কত সিনেমার জন্ম দিয়েছে গোনা কঠিন। এটিও তার একটি। কিন্তু প্রেমিক-প্রেমিকার মৃত্যুর ট্র্যাজেডিও দর্শকদের ভাল লেগেছিল। ব্লকবাস্টার। বিপুল উপার্জন ভারতে এবং ভারতের বাইরেও।

আশুতোষ সেদিন স্ক্রিপ্ট ন্যারেট করার পরে উচ্ছ্বাস আরও বাড়ল যখন আট ফুটের চম্পানের গ্রামটির সেট আশুতোষ দেখালেন। তাতেও গোটাটা এত পরিস্কার ছিল যে সবাই মুগ্ধ। এরপরে আমির অভিনয়ের কথা ভাবতে বাধ্য হলেন।

ভারতের বাইরে মুম্বই সিনেমার বাজার শুরু হয়েছে অনেককাল আগে। সেই বাজারে অবিশ্বাস্য সমৃদ্ধির কথা আমরা খুব বেশি লক্ষ করি না। রাজ কাপুর, সেই বাজারের নয়নমণি ছিলেন। ১৯৮৮-তেই কাকতালীয়ভাবে তাঁর মৃত্যু হল। সে মৃত্যুও নাটকীয় কম নয়। রাজ কাপুরের পরে অমিতাভ বচ্চন এই বাজার কব্জা করেন।

একমাত্র উত্তর আমেরিকার বাজার বাদ দিলে— মধ্য এশিয়া, আফ্রিকা, ইস্ট ইউরোপ, রাশিয়া, লাতিন আমেরিকাতেও— মুম্বই সিনেমার বড়সড় বাজার হয়েছে কালে কালে। বাকি ছিল উত্তর আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার। সেখানে গুছিয়ে পা ফেলেছিল ‘লগান’। তার পিছনে আমির-আশুতোষের বুদ্ধিমত্তা কাজ করেছে। কাজ করেছে মুম্বই বা বলিউড সিনেমার নিজস্ব ইতিহাসও।

আশুতোষ সেদিন স্ক্রিপ্ট ন্যারেট করার পরে উচ্ছ্বাস আরও বাড়ল যখন আট ফুটের চম্পানের গ্রামটির সেট আশুতোষ দেখালেন। তাতেও গোটাটা এত পরিস্কার ছিল যে সবাই মুগ্ধ। এরপরে আমির অভিনয়ের কথা ভাবতে বাধ্য হলেন। অবশ্য আরও কারণও ছিল। চকলেট হিরোর ইমেজ নিয়ে সমস্যা অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ সক্কলকে সামলাতে হয়েছে।

আমিরও ওয়ান-ফিল্ম-ওয়ান্ডারের বাইরে বেরোতে চেয়েছিলেন প্রথম ব্লকবাস্টারের পরে। আগেকার কালে স্টারেরা একসঙ্গে অনেক সিনেমা করতেন। তাতে অন্তত কিছু ফ্লপ হলেও কিছু হিট থাকবে — এই ভেবে। তাঁদের কাজও থাকবে। আমির উল্টো রাস্তা নিয়েছিলেন। একটা সিনেমার কাজ করবেন, এক সময়ে, একাধিক নয়।

সমস্যা শুরু হল আমিরকে নিয়ে। একবার তো ‘গুলাম’ করার সময় প্রখ্যাত নির্দেশক ও প্রযোজক মহেশ ভাটকে বলেই দিলেন, নির্দেশনার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিতে। সেই সময় মহেশ এতগুলো সিনেমা একসঙ্গে করছিলেন যে, সেটেও উপস্থিত থাকেন না। ফোনের মাধ্যমে নির্দেশনা দিচ্ছিলেন।

অন্যান্য স্টার এবং নির্দেশকও একাধিক সিনেমা করছিলেন। অনেক আগে থেকেই এই পদ্ধতি চলছে। স্টুডিও সিস্টেম থেকে স্টার সিস্টেম, বিরামহীনভাবে চলছিল এইটা। এতে সিনেমার সংবেদনশীলতার ক্ষতিও হচ্ছিল। আবার যেহেতু এটা ইন্ডাস্ট্রি, অতএব কারখানার মতো করে চালানোর চেষ্টাটাও জরুরি বলে অনেকেই মনে করতেন। তাঁদের ফর্মুলায় মিলে গেলেই হল, ভাল সিনেমা বা সংবেদনশীলতা নিয়ে মাথা ঘামানোর দস্তুর চলেই গিয়েছিল।

সমস্যা শুরু হল আমিরকে নিয়ে। একবার তো ‘গুলাম’ করার সময় প্রখ্যাত নির্দেশক ও প্রযোজক মহেশ ভাটকে বলেই দিলেন, নির্দেশনার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিতে। সেই সময় মহেশ এতগুলো সিনেমা একসঙ্গে করছিলেন যে, সেটেও উপস্থিত থাকেন না। ফোনের মাধ্যমে নির্দেশনা দিচ্ছিলেন। আবার কাউকে আমির বললেন, চিত্রনাট্যে বদল আনতে হবে। একাধিক রিটেকের দাবি করছিলেন নানা সময়, কাজটা উন্নত করতে। কিন্তু পারফেকশনিস্ট হওয়াটা প্রযোজকের খরচ বাড়াচ্ছে। সুতরাং, ক্রুদ্ধ তাঁরা আমিরের উপর।

Movie Mumbai Masala
ইউকে-র সেরা তালিকায় ঢুকে পড়ে ‘লগান’

অথচ আমির নানা ধরনের চরিত্র করছিলেন সেই সময়। ‘দিল’, ‘দিল হ্যায় কে মানতা নহি’, ‘যো জিতা ওহি সিকন্দর’ কিংবা ‘রঙ্গিলা’ সব আলাদা আলাদা ঢঙের চরিত্র। জ্যাকি শ্রফকে, বিখ্যাত ঔপন্যাসিক এবং সিনে পত্রিকার সম্পাদক শোভা দে, যিনি নিজেই তখনকার সেলিব্রিটি, দেখেছিলেন রাস্তায় মস্তানি করতে। চলতি ভাষায় টাপোরিগিরি। জ্যাকি, সিনেমায় স্টার হলেন। ‘রঙ্গিলা’-তে তাঁর চরিত্র এক সুপারস্টারের। আমির উল্টে সেখানে রাস্তার টাপোরি। শোভা দে, হিন্দি সিনেমাকে পাতে দেবার মতো ভাবতেন না। তিনিই মুগ্ধ হয়ে গেছিলেন আমিরে। তবু, বাকি দুই খান, সলমন এবং শাহরুখের তুলনায়, আমির তখন পিছিয়ে, মুম্বই ইন্ডাস্ট্রির সাংবাদিক জগতেও।

অমিতাভ সিনেমা থেকে বিচ্ছিন্ন থেকেছেন কিছুদিন। সেই সময় ফিরছেন টেলিভিশনে। সলমনও কমিক চকোলেট বয় থেকে ক্রমে ‘ভাইজান’ ইমেজের দিকে চলেছেন। শাহরুখ, তখনই ‘কিং খান’, অমিতাভের উত্তরসূরী। সঞ্জয় দত্ত, সানি দেওল, অনিল কাপুরেরা তো ছিলেনই, মুম্বই-এর আকাশে আবার নতুন ধূমকেতু ঋতিক রোশন।

‘লগান’ শ্যুট হবার কিছু পরেই আবার গুজরাটে বিপুল ভূমিকম্পে অসম্ভব ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির মুখে সিনেমায় অভিনয় করা গ্রামবাসীরাও পড়েছিলেন। আমির আর্থিক সহায়তার জন্য তাঁর অ্যাকাউন্ট্যান্টকে পাঠিয়েছিলেন।

অমিতাভেরও ‘সাত হিন্দুস্থানি’ থেকে ‘জঞ্জির’-এ সুপারস্টার হতে পাঁচ বছর লেগেছিল। ঋতিক, ‘কহো না প্যায়ার হ্যায়’-তে সেই সুপারডম অধিকার করেছেন। সুতরাং, আমিরেরও দরকার ছিল নতুন দৌড়, নিজেকে নতুন করে আবিষ্কার এবং নতুন সিনেমার। আশুতোষের চিত্রনাট্য ‘লগান’ সেদিন ঠিক সেটাই হাজির করেছিল তাঁর সামনে।

‘লগান’ এবং ‘মাদার ইন্ডিয়া’-র মধ্যে তিনটে সাদৃশ্য বেশ জোরালো। ‘লগান’-এ যেমন আমির-আশুতোষ গ্রামাঞ্চলেই গ্রাম তৈরি করে শ্যুট করেছিলেন, মেহবুবের ‘মাদার ইন্ডিয়া’-তেও আসল গ্রাম ব্যবহৃত হয়েছে। বস্তুত বন্যার দৃশ্য সিনেমাটোগ্রাফার ফরিদুন ইরানি উত্তরপ্রদেশের ১৯৫৫-র বন্যাতে শ্যুট করেছিলেন। পরেও বিলিমোরিয়ার কাছের গ্রামগুলোতে শ্যুট হয়েছে সিনেমাটি। গ্রামবাসীদের তার জন্য টাকা দেবার উল্লেখ অবশ্য সিনেমার প্রচারপত্রে ছিল না। বরং ছিল, খুব উৎসাহ নিয়ে গ্রামবাসীরা সহায়তা করেছেন।

Movie Mumbai Masala
‘মাদার ইন্ডিয়া’ ছিল শেষ ভারতীয় সিনেমা, যেখানে সিঙ্ক সাউন্ড ব্যবহৃত হয়েছিল

‘লগান’ শ্যুট হবার কিছু পরেই আবার গুজরাটে বিপুল ভূমিকম্পে অসম্ভব ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির মুখে সিনেমায় অভিনয় করা গ্রামবাসীরাও পড়েছিলেন। আমির আর্থিক সহায়তার জন্য তাঁর অ্যাকাউন্ট্যান্টকে পাঠিয়েছিলেন।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ‘মাদার ইন্ডিয়া’ ছিল শেষ ভারতীয় সিনেমা, যেখানে সিঙ্ক সাউন্ড ব্যবহৃত হয়েছিল। তারপরে প্রযোজক-পরিচালকেরা ঝুঁকে গেছিলেন ডাবিং-এর দিকে। তার আগে ডাবিং, এক ভাষার সিনেমা অন্য ভাষায় দেখানোর জন্য ব্যবহার হত। আস্তে আস্তে সেই ডাবিং চলে এল মূল সিনেমা বানানোরও ক্ষেত্রে। স্টুডিওর হৈ চৈ, রাস্তার গাড়িঘোড়া, ক্যামেরার শব্দ, অন্যান্য অবাঞ্ছিত শব্দ বাদ দিতে হলে ওটাই রাস্তা ভাবা হল।

মুম্বইতে যেমন, কিছু স্টুডিওর পাশে ছিল রেললাইন। অহরহ ট্রেন চলত বলে, ট্রেন আসা-যাওয়ার সময় শট নেওয়া যেত না। ট্রেনের শব্দ চলে আসবে রেকর্ডিং-এ। সুব্রহ্মনিয়মকেও এক আজব সমস্যার মুখে পড়তে হল। ভাল স্টুডিও নেই।

তার আগে, যখন সবে সিনেমা সবাক হয়েছে, তখন সিঙ্ক সাউন্ড চলত। কলকাতা, মুম্বই বা বম্বে এবং পুনেতে তামিল ও তেলুগু সিনেমা বানানো চলছিল, যেহেতু দক্ষিণ ভারতে তখনও সাউন্ডের যন্ত্রপাতি ছিল না। ফলে, কলকাতার স্টুডিওতে, কোনও সিনেমার দুটো ভার্সন হলে, প্রথমে হয়তো ‘বেঙ্গলি টেক’ বলা হল। বাংলায় শ্যুট হল। সেটি সম্পূর্ণ হলে ‘তামিল টেক’ বলা হল। সেটা আবার শ্যুট হবে তামিলে।

এমনভাবে দু’টির আলাদা আলাদা অভিনেতারা তৈরি থাকতেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে, মাদ্রাসে কে সুব্রহ্মনিয়ম সাউন্ড নিয়ে কাজ করতে গেলেন। আইনজীবী হলেও উনি এসোসিয়েটেড ফিল্মকে মাদ্রাসে গল্প বেচতেন নির্বাক যুগে। খানিক অভিজ্ঞতা ছিল সিনেমার। একজন মাদ্রাসি ফিনান্সিয়ার, এসোসিয়েটেড ডুবে গেলে, তাঁকে ধরলেন, সবাক সিনেমা বানাতে।

Movie Mumbai Masala
আমিরেরও দরকার ছিল নতুন দৌড়, নিজেকে নতুন করে আবিষ্কার এবং নতুন সিনেমার

মুম্বইতে যেমন, কিছু স্টুডিওর পাশে ছিল রেললাইন। অহরহ ট্রেন চলত বলে, ট্রেন আসা-যাওয়ার সময় শট নেওয়া যেত না। ট্রেনের শব্দ চলে আসবে রেকর্ডিং-এ। সুব্রহ্মনিয়মকেও এক আজব সমস্যার মুখে পড়তে হল। ভাল স্টুডিও নেই। তিনটে মাত্র স্টুডিও তখন, যাদের মাথায় কাচের ছাদ, দিনের আলোর ব্যবস্থার জন্য।

ঠিক হল আউটডোরেই কাজ হবে। কিন্তু তিনি জানতেন না ফিনান্সারের ব্যবসায়িক শত্রুতা হয়ে গেছে তাঁর একদা পার্টনারের সঙ্গে। যেই না ‘অ্যাকশন’ বলা, অমনি কিছুদূর থেকে ক্রমাগত বেবি অস্টিনের হর্নের শব্দ। বারবার হচ্ছে। বারবার শট বাতিল। ওই পার্টনার, শ্যুটিং স্পটের কাছাকাছি তাঁর গাড়িটি লাগিয়ে এই কাণ্ড করছিলেন। বাধ্য হয়ে ফিনান্সারকে পার্টনারের সঙ্গে ঝামেলা মেটাতে হয়েছিল। ‘পাভালাক্কোডি’ সিনেমাটি তারপরেও বক্স অফিস হিট। পঞ্চাশটি গান ছিল সিনেমায়। কিন্তু সিঙ্ক সাউন্ডের সমস্যা এমন ভোগাত তখন।

আরেকটি মিলও ‘লগান’ এবং ‘মাদার ইন্ডিয়া’-র মধ্যে রয়েছে। মেহবুব, বিলিমোরিয়ার কৃষক পরিবারের সন্তান, কনভেন্ট তো দূরস্থান, খুব বেশি পড়াশোনাই করেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন হিন্দি সিনেমার ইউএসএ জয়ের।

‘মাদার ইন্ডিয়া’-র পরিচালক-প্রযোজক মেহবুব, সিনেমার বড় অংশই সিঙ্ক সাউন্ডে করেছিলেন তথাপি। আর কৌশিক, আরসিএ সাউন্ড সিস্টেম ব্যবহার করেছিলেন। সে এত বিশাল যে অনেক সময় ট্রাকে তার কনসোল অংশ রেখে মাইক্রোফোন বাইরে রাখা হত, ক্যামেরার ফ্রেম থেকে বিচিত্র সব জায়গায় লুকিয়ে, মেহবুব স্টুডিও কিংবা আউটডোর লোকেশনেও। গেভাকালারে শ্যুট হয়েছিল, ১.৩৭:১ রেশিওতে। পরে তার পরিস্ফুটন হয়েছিল টেকনিকালারে। এই একই কাজ ‘লগান’-এ হল। আশুতোষ-আমির, সিঙ্ক সাউন্ড ব্যবহার করলেন।

দীপা মেহতা, নামী পরিচালক যখন তাঁর ‘আর্থ’ সিনেমায় আমিরকে নিয়েছিলেন, তখনই আমির বুঝেছিলেন সিঙ্ক সাউন্ডের সুবিধের দিকটা। ডাব্‌ হবে জানলে, অভিনেতাদের অনেক বেশি মাথা ব্যথা থাকে, যখন ডাবিং হবে সেই সময়, ঠিকঠাক আবেগ বা আবেগগুলি মনে করে, কণ্ঠস্বর রেকর্ড করা নিয়ে। কিন্তু সিঙ্ক সাউন্ড হলে সরাসরি, একবারেই গোটা অভিনয়টি সাঙ্গ হবে।

অভিনেতা, আরও অনেক বেশি মুক্তমনে, আরও সূক্ষ্ম অভিনয় করতে পারেন। আর অভিনেতা এবং পরিবেশের স্বাভাবিক ধ্বনির স্বাদই ভিন্ন। অবশ্য এর জন্য অত্যন্ত কম আওয়াজের বিশেষ অ্যারি ৫৩৫ ক্যামেরা আনানো হয়েছিল জার্মানি থেকে। এই সব সিদ্ধান্ত আমির নিতে পেরেছিলেন কারণ তিনি ও তাঁর তৎকালীন স্ত্রী রীনা ছিলেন সিনেমার প্রযোজক। অনেকদিন পরে, হিন্দি সিনেমার সচরাচর কলকোলাহল মুখরিত সেট বা লোকেশনে ‘অ্যাকশন’ বলার পর পিন-পতনের শব্দ শোনা যাবে, এমন নিস্তব্ধতা ফিরে এল।

আরেকটি মিলও ‘লগান’ এবং ‘মাদার ইন্ডিয়া’-র মধ্যে রয়েছে। মেহবুব, বিলিমোরিয়ার কৃষক পরিবারের সন্তান, কনভেন্ট তো দূরস্থান, খুব বেশি পড়াশোনাই করেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন হিন্দি সিনেমার ইউএসএ জয়ের। রাজ কাপুরের সিনেমা ‘আওয়ারা’-র পর থেকেই সোভিয়েত রাশিয়া, গ্রিস, স্পেন এসব জায়গায় যথেষ্ট সমাদৃত ছিল।

ওদিকে মেহবুবের সিনেমার প্রিন্টেও দাগ লেগে গেছে। অস্কার অকাদেমি, ঝকঝকে প্রিন্ট চায় সাবটাইটেল সমেত। টেকনিকালার সেদিন এগিয়ে না এলে সম্ভব ছিল না প্রতিযোগিতায় অংশ নেওয়া। ওই সংস্থা একটি ইংরেজি সাবটাইটেল সমন্বিত ঝকঝকে প্রিন্ট পাঠিয়ে দিয়েছিল। তথাপি সেবারে অস্কার জয় হল না।

সেই বাজারে পৌঁছোতে মেহবুব, সিনেমার দৈর্ঘ্য দু’ঘণ্টা করে, ১৯৫৪-র পরে ‘মাদার ইন্ডিয়া’-র বৈদেশিক অধিকার বিক্রি করলেন। সঙ্গে পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, পূর্ব ইউরোপের অন্যান্য অংশ, ব্রাজিল, পেরু, বলিভিয়া, ইকুয়েডর, আরব দেশগুলো এবং আফ্রিকার নানা অংশ দেখেছিল ‘মাদার ইন্ডিয়া’। প্যারিসে ভাল প্রতিক্রিয়া পেলেও, ব্রিটেনে তেমন প্রতিক্রিয়া ছিল না।

১৯৫৮-র অস্কারে সেরা বিদেশী ভাষার সিনেমা প্রতিযোগিতায় মনোনয়ন পেল সিনেমাটি। প্রতিযোগিতার বাকি চারটি সিনেমারই ইংরেজি সাবটাইটেল ছিল। মেহবুবের সিনেমার ছিল না। মেহবুবের ফরেন এক্সচেঞ্জের কোটাও তখন ফুরিয়েছে। সে সময় ভারতের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের অবস্থা তলানিতে ঠেকছে। রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি দিলে কাউকে কাউকে ৩ পাউন্ড মাত্র দেওয়া হত একেকটি বিদেশ যাত্রার জন্য। এমন অবস্থা।

Movie Mumbai Masala
১৯৫৮-র অস্কারে সেরা বিদেশী ভাষার সিনেমা প্রতিযোগিতায় মনোনয়ন পেল সিনেমাটি

ওদিকে মেহবুবের সিনেমার প্রিন্টেও দাগ লেগে গেছে। অস্কার অকাদেমি, ঝকঝকে প্রিন্ট চায় সাবটাইটেল সমেত। টেকনিকালার সেদিন এগিয়ে না এলে সম্ভব ছিল না প্রতিযোগিতায় অংশ নেওয়া। ওই সংস্থা একটি ইংরেজি সাবটাইটেল সমন্বিত ঝকঝকে প্রিন্ট পাঠিয়ে দিয়েছিল। তথাপি সেবারে অস্কার জয় হল না।

অ-ইংরেজিভাষী সিনেমার প্রতিযোগিতায় ‘লগান’ যখন অস্কার মনোনয়ন পেল, তখন আরেকবার সম্ভাবনা দেখা দিয়েছিল। মেহবুবকে যেখানে অর্থের ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে, আমির-আশুতোষকে পড়তে হয়নি। দু’মাস লস এঞ্জেল্‌সে ছিলেন তাঁরা। নানা মহল সিনেমাটির প্রশংসা করলেও অস্কার জয় সেবারেও হয়নি। ওদিকে নাক উঁচু বলে পরিচিত এককালের সাম্রাজ্য শাসক ব্রিটেনে খুবই ভাল প্রতিক্রিয়া হয়েছিল। অন্যান্য সিনেমা সেখানে ৩০০-৪০০টি স্ক্রিনে দেখানো হচ্ছিল। “লগান” পেয়েছিল ২৯টি স্ক্রিন। তবু ইউকে-র সেরা তালিকায় ঢুকে পড়ে ‘লগান’।

‘মাদার ইন্ডিয়া’-র মশাল ‘লগান’ বয়েছে। শুধু জাঁকজমক, প্রেম-কেচ্ছা এবং সেলিব্রিটি লাইফ নয়, অনেক ঘাম-শ্রম-রক্ত ও বেদনা ভারতীয় সিনেমা ইতিহাসের পাতায় পাতায় ছড়ানো। তার থেকে আরও শেখার আছে অবশ্যই। মনোরঞ্জনের পাশাপাশি প্রয়োজন মানবিক সিনেমারও।

লোকার্নোর প্রতিযোগিতার নির্দেশক লন্ডনে সিনেমাটি দেখে, যাবতীয় নিয়ম ভেঙে, সিনেমাটির ওপেন এয়ার প্রদর্শনী করেন। আট হাজার লোক, ফ্রেঞ্চ, সুইস, জর্মন, ইতালীয় ইত্যাদি তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি দেখেন এবং ক্রিকেটের কিছু না-জানলেও একাত্মবোধ করেন। আমির এমনটাই বলেছিলেন এক সাক্ষাৎকারে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়েছিল সিনেমাটি। নানা ফেস্টিভ্যালে গিয়েছে। এমনকি চিনেও তা দেখানো হয়েছে।

হলিউড, বিশ্বের সিনেমায় একদা একাধিপত্য দেখিয়েছে। ভারতে তার চাইতে অনেক বেশি সিনেমা হয়। অনেক বেশি দর্শক আছে। নানা দেশেও হিন্দি সিনেমার চল আরও বাড়ছে। অ-হিন্দি ভারতীয় সিনেমারও বাজার তৈরি হচ্ছে। সিনেমার প্রযুক্তিগত দিক উন্নত হয়েছে অনেক। প্রযোজনায় আরও অর্থ এলে, বিষয়বস্তু আরও উন্নত হলে, এসব সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে সাবটাইটেল দ্বারা অথবা অন্য ভাষায় ডাব্‌ড হয়েই শুধু ছড়াবে না, বিদেশের হলগুলোও সাগ্রহে গ্রহণ করবে।

‘মাদার ইন্ডিয়া’-র মশাল ‘লগান’ বয়েছে। শুধু জাঁকজমক, প্রেম-কেচ্ছা এবং সেলিব্রিটি লাইফ নয়, অনেক ঘাম-শ্রম-রক্ত ও বেদনা ভারতীয় সিনেমা ইতিহাসের পাতায় পাতায় ছড়ানো। তার থেকে আরও শেখার আছে অবশ্যই। মনোরঞ্জনের পাশাপাশি প্রয়োজন মানবিক সিনেমারও। তবেই আরও বন্দিত হবে ভারতীয় সিনেমা। সর্বকালের অন্যতম সেরা মনোরঞ্জক ও মানবিক সিনেমা অভিনেতা-নির্মাতা চ্যাপলিন বলেছিলেন, ‘The deeper the truth in a creative work, the longer it will live.’

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of শুদ্ধসত্ত্ব ঘোষ

শুদ্ধসত্ত্ব ঘোষ

জন্ম অগ্নিগর্ভ সত্তরের দশকে। বেড়ে ওঠা মফস্বল এবং কলকাতায়। বর্তমানে লেখালেখি, নাট্য এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। নানা ওয়েব ম্যাগাজিন ছাড়াও দৈনিক, সাপ্তাহিক পত্রিকাতে নিয়মিত লেখেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি শাখায় বিচরণ। প্রচলিত মহাভারতের বিনির্মাণ-নির্মাণ করছেন বহু বছর ধরে। রামায়ণকে কেন্দ্র করে প্রবন্ধ ও অনুবাদ গ্রন্থও তাঁর কাজ। ইতিহাস ও পুরাণকে ভেঙেও লিখেছেন নানা উপন্যাস। ঔপনিবেশিকতার বিরোধিতাও তাঁর নানা প্রবন্ধ গ্রন্থের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার উপনিবেশ বিরোধিতাকে দেখা এবং তাকে উপন্যাস আকারে নিয়ে আসাও তাঁর লক্ষ্য। এর পাশাপাশিই সামাজিক উপন্যাসেও তাঁর বিচরণ জনমানুষের জীবন নিয়ে। সেই ধারা অক্ষুণ্ণ থাকে তাঁর লিখিত নানা থ্রিলারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
“ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি কাহানি হ্যায়...”— ২০২০-র ১৫ই অগস্ট সন্ধ্যায় সাহির লুধিয়ানভির লেখা, মুকেশের গাওয়া বিখ্যাত গানের সুরটুকু ইনস্টাগ্রামে ভাসিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। লিখছেন অয়ন চট্টোপাধ্যায়...
Please login to bookmark Close
ভূত চতুর্দশী চলে গেল, সায়েবদের দেখাদেখি আমরাও খানিক ‘হ্যালোউইন’ করলাম। কিন্তু এবারে যে ফিজিক্সে নোবেল প্রাইজটাও একধরনের ‘ভূত ধরা’র জন্যই দেওয়া হল, সেটা বোধহয় খেয়াল করিনি অনেকেই। লিখছেন আলোকময় দত্ত...
Please login to bookmark Close
জলবায়ুর খামখেয়ালিপনা আর জলাভূমি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবে শোলা চাষাবাদ করতে হচ্ছে। ফলে শোলা শিল্পীদের চিন্তা বাড়ছে। লিখছেন মুকুট তপাদার...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com