Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

খুচরো পয়সার আকাল, ট্রামে-বাসে চালু হল কুপন ব্যবস্থা

Bus Tram Coupon
Bookmark (0)
Please login to bookmark Close
(Bus Tram Coupon)

১৯৮৩ থেকে মোটামুটি ১৯৮৬-৮৭ সাল পর্যন্ত এমন একটা সময়। বাজারে হঠাৎ খুচরো পয়সার খুব আকাল দেখা দিল। ফলে খুচরো পয়সার অভাবে হাটে-বাজারে দৈনিক কেনাবেচার ক্ষেত্রে এক ভীষণ সংকট তৈরি হল।


আরও পড়ুন: বাসের টিকিট-ই যেন বিজ্ঞাপনের মিনি লিফলেট


একদিকে ক্রেতা চায় টাকা ভাঙিয়ে যতটা সম্ভব খুচরো পয়সা হাতে পেতে, অন্যদিকে বিক্রেতাও চায় বিক্রীত জিনিসের সঠিক দামটাই নগদে হাতে নিতে। এ নিয়ে দোকান-বাজারে দৈনিক বচসা যেন লেগেই থাকত।

এটা শুধু যে দোকান-বাজারের ব্যাপার ছিল, তা নয়। রোজকার বাসে-ট্রামে টিকিট কাটার ক্ষেত্রেও একই সমস্যা, একই কথা-কাটাকাটি।

Bus Tram Coupon
খুচরোর সমস্যা দূর করতে চালু হল কুপন

বাজারে খুচরো সংকট যে এই প্রথম দেখা দিল তা তো নয়, স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার এমন অবস্থা দেখা দিয়েছে আর ভারত সরকারকে তার মোকাবিলা করার জন্য নতুন নতুন ব্যবস্থা অবলম্বন করতে হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকারগুলিকেও স্থানীয়ভাবে কিছু কিছু পন্থা অবলম্বন করতে হয়েছে।

কিন্তু এমন তো হবার নয়। রোজকার বাসে-ট্রামে, হাটে-বাজারে পাইকারি বা খুচরো কেনাবেচা অথবা ব্যবসা-বাণিজ্য বজায় রাখার জন্য যে পরিমাণ খুচরো পয়সার প্রয়োজন হয়, তার সাথে সমতা বজায় রেখেই ট্যাঁকশালগুলোয় সেই পরিমাণে নানা ধাতুর খুচরো টাকাপয়সা তৈরি হয়ে থাকে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল তখন বাজারে তামা ও নিকেল-এর দাম হঠাৎ খুব বেড়ে গেছে।

Bus Tram Coupon
স্বাধীনতার পর সরকার ১ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত যেসব মুদ্রা বাজারে আনে, সেগুলো তৈরি হয়েছিল ব্রোঞ্জ, তামা ও নিকেল দিয়ে

দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার প্রথম এক পয়সা থেকে এক টাকা পর্যন্ত যে মুদ্রাগুলো বাজারে এনেছিল সেগুলো তৈরি হয়েছিল ব্রোঞ্জ, তামা ও নিকেল আর বিশুদ্ধ নিকেল দিয়ে।

দেখা গেল, ইতিমধ্যেই সারা দেশে চালু থাকা তামা ও নিকেলের তৈরি মুদ্রায় যে পরিমাণ ধাতু আছে তা গালিয়ে ফেলে বিক্রি করলে যা বাজার মূল্য হবে, তা ওই মুদ্রার বিনিময় মূল্যের থেকে বেশি। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দালাল লাগিয়ে বাজার থেকে প্রচুর পরিমাণে অমন ধাতুতে তৈরি মুদ্রা অল্প বাট্টার বিনিময়ে রাতারাতি সরিয়ে গোপনে গলিয়ে বিক্রি করে মোটা মুনাফা করতে লাগল।

Bus Tram Coupon
বাসের ৫ পয়সার কুপন

এছাড়াও বাজারে একটা গুজব ছড়াল যে, কেউ কেউ মোটা লাভের বিনিময়ে এমন সব ধাতু সীমান্ত দিয়ে আমাদের কোনও পড়শি দেশে রপ্তানি করে দিচ্ছে। এমন সত্যি-মিথ্যা নানা গুজবে মানুষ তখন দিশেহারা।

এই সমস্যার সুরাহা করার জন্য বিভিন্ন বাস সংগঠনগুলি রাজ্য সরকারের পরিবহন দফতরের সাথে আলোচনায় বসে ঠিক করল যে, এই সংকটের মোকাবিলায় তারা বাসে কুপন চালু করবে। অর্থাৎ টিকিট কাটার পর ভাড়া বাদ দিয়ে বাকি যা ফেরৎ দিতে হবে তা যতটা সম্ভব খুচরোয় দিয়ে বাকিটা সেই অংকের Coupon বা Due Slip-এ মেটাবে। যাত্রীরা পরবর্তী কোনও যাত্রায় ওই কুপন দিয়ে তার ভাড়ার টাকা কিছুটা মেটাতে পারবেন।

Bus Tram Coupon
বিভিন্ন বাস সংগঠনের টিকিট

সমস্যা কিন্তু থেকেই গেল। বিভিন্ন বাস সংগঠনের অধীনে আলাদা আলাদা বিভিন্ন রুটের বাস চলে। ফলে কোন এক বাস সংগঠনের বাসের কুপন অন্য কোনও সংগঠনের অধীন বাসে চলবে না। ফলে অফিস টাইমে যাত্রীকে সময় ব্যয় করে দাঁড়িয়ে থাকতে হত, কখন ওই রুটের বাস আসবে তার জন্য। তবে যাদের অধীনে একাধিক রুটের বাস চলে, তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়।

এরপর ছিল ‘গোদের ওপর বিষফোঁড়া’। সরকারি বাসের কুপনে আবার ওই কুপন ব্যবহার করার শেষ তারিখ ছাপানো থাকত। যেমন ‘Valid upto 15.10.84’ এমন।

Bus Tram Coupon
বাসের কুপন থাকলেও একটি নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যবহার করে ফেলতে হত

এ ব্যাপারে ট্রাম কোম্পানিই বা বাদ যায় কেন। তারাও চালু করল কুপন। তবে তাদের কুপনেও বেসরকারি বাসের মতোই ব্যবহারের কোনও সময়সীমা থাকত না। সবচেয়ে বড় কথা, ওই কুপন ট্রামের যে কোনও রুটের গাড়িতেই গ্রহণযোগ্য ছিল।

এ তো গেল চলতি খুচরো সমস্যা মোকাবিলার একটি সাময়িক প্রচেষ্টা। এদিকে দেশে জনসংখ্যার ক্রমবৃদ্ধির সঙ্গে সঙ্গে খুচরো টাকা পয়সারও বিপুল চাহিদা। তা মেটাতে সরকারকেও নতুন কিছু চিন্তা ভাবনা করতে হয়েছিল। তাই তো আমরা দেখতে পাই যে, এর পরই সরকারি ট্যাকশাল থেকে বিশুদ্ধ তামা বা নিকেলের পরিবর্তে কপার-নিকেল, নিকেল-ব্রাশ, অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম প্রভৃতি তুলনায় কম দামের শঙ্কর ধাতু ব্যবহার শুরু হল।

Bus Tram Coupon
ট্রামের কুপনের কোনও সময়সীমা থাকত না

এছাড়াও, আকারে চালু মুদ্রা থেকে অপেক্ষাকৃত ছোট, ক্রমশ আরও ছোট ও পাতলা মুদ্রা বাজারে ছাড়া হল। এমন ধাতুর বাজারমূল্য ওই মুদ্রার মূল্যমান-এর থেকে বেশি নয়। ফলে তা আর গলিয়ে কোনও লাভ হবে না।

Bus Tram Coupon
আমার সংগ্রহে থাকা বিভিন্ন সময় বের হওয়া এমনই বিভিন্ন মুদ্রার থেকে অল্প কিছু দেখালাম

সরকার এই ব্যবস্থা নেওয়ার পর ধীরে ধীরে খুচরোর আকাল কমতে থাকল। মানুষের হাতে পর্যাপ্ত খুচরো আসার পর তাই বাসে-ট্রামে কুপন দেওয়ার ব্যবস্থাও উঠে গেল। হাঁফ ছেড়ে বাঁচল জনসাধারণও। পরিবহন জগতে যুগে যুগে এমন কত যে ঘটনা ঘটে চলে, তার ঠিক নেই।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্য়মে সর্বস্বত্ব সংরক্ষিত

Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।
Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

দীপান্বিতা রায়
বিতস্তা ঘোষাল
অর্ঘ্য কমল পাত্র

সংস্কৃতি

আহার

অমৃতা ভট্টাচার্য
অমৃতা ভট্টাচার্য

বিহার

ইন্দিরা মুখোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায়

কলমকারী

ফোটো স্টোরি

নির্মাল্য চ্যাটার্জি
দেবার্চন চ্যাটার্জি

উপন্যাস

[adning id="384325"]
[adning id="384325"]

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com