Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাসের টিকিট-ই যেন বিজ্ঞাপনের মিনি লিফলেট

Kolkata Bus Ticket
Bookmark (0)
Please login to bookmark Close
(Kolkata Bus Ticket)

সব ব্যবসার ক্ষেত্রেই মাঝে মাঝে খারাপ সময় আসে বা খরা লাগে, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা কেটেও যায়।

পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকার কারণে একসময় বেসরকারি বাস মালিকেরা অতিরিক্ত খরচের বোঝা সামাল দেওয়ার কয়েকটি পথ অবলম্বন করেছিলেন। তার একটি হল সরকারি- বেসরকারি অফিস বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাতিল কাগজপত্র কমদামে কিনে তাতেই বাসের টিকিট ছাপিয়ে ছাপার খরচ কমানো।


আরও পড়ুন: বাসের টিকিটে বাংলার ছবি


এত সবের পর বাস ভাড়া খুব বেশি বাড়েনি ঠিকই, কিন্তু নানা লেখা বা ছবি ছাপা কাগজের উপর ছাপানোর জন্য টিকিটগুলো দেখতে অতি বিশ্রী লাগত। কিন্তু উপায়ও ছিল না। পরিস্থিতির কথা মাথায় রেখে সকলেই এটা মেনে নিয়েছিল। টিকিট ছাপানোর এই ব্যবস্থা কিছুকাল বজায় থাকার পর এল সেই সুসময়, যখন বিজ্ঞাপন সংস্থাগুলি নানান কিছুর বিজ্ঞাপন দেওয়ার জন্য বাসের টিকিটকেই একটি উপযুক্ত মাধ্যম হিসেবে ভাবতে শুরু করল।

এর পরই শুরু হল সেই পুরনো টিকিটের জায়গায় নতুন টিকিট দেওয়া। উন্নতমানের কাগজে ছাপা ঝকঝকে রঙিন বিজ্ঞাপনের ছবি ও লেখা সমেত সেই টিকিটগুলি সকলেরই মন জয় করে নিয়েছিল। বিজ্ঞাপনদাতারা এই সার কথাটা বুঝেছিলেন যে, রাস্তার বড় বড় হোর্ডিং বা পত্রপত্রিকায় ছাপানো বিজ্ঞাপনের আবেদন যতটা  তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছতে পারে, একখণ্ড ছোট কাগজে ছাপা বিজ্ঞাপন তার চাইতে অনেক কম সময়ে মানুষের কাছে পৌঁছতে পারে। তাঁদের মনে ছাপ ফেলতে পারে। তাঁদের মন জয় করে নিতে পারে।

Kolkata Bus Ticket
বিজ্ঞাপন সংস্থাগুলি বিজ্ঞাপন দেওয়ার জন্য বাসের টিকিটকেই উপযুক্ত মাধ্যম ভাবতে শুরু করল

টিকিট হাতে পাওয়ার পর প্রায় সকলেই একবার চোখ বুলিয়ে তাঁদের দেওয়া ভাড়াটা দেখে যাচাই করে নেয়, আর ঠিক তখনই তাঁদের চোখে পড়ে সেই বিজ্ঞাপনটি। এতেই বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্য সিদ্ধি হয়। কারণ যাত্রাপথে ওই সময়টা যেহেতু যাত্রীদের কোনও কাজ থাকে না, তাই যেতে যেতেই ওই সব বিজ্ঞাপন থেকে অনেকে তাঁদের কাঙ্খিত বস্তুর সন্ধান পেতে পারেন।

এবার আসি ওই সব বিজ্ঞাপনের কথায়। কী নেই সেই সব বিজ্ঞাপনে। এক এক বাসের টিকিটে এক এক রকম বিজ্ঞাপন। আবার একই রুটে ভাড়ার তারতম্য অনুযায়ী টিকিটে আলাদা আলাদা বিজ্ঞাপন ছাপা। এ যেন বিজ্ঞাপনের ছড়াছড়ি।

একবার ভেবে দেখুন তো। আপনাকে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতে হচ্ছে না। প্রতিদিন বাসে যাতায়াত করার সময়টুকুতে এমন কত হাতে গরম খবর চটজলদি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

সকালে উঠে চায়ের সঙ্গে কোন বিস্কুট খাবেন, রোজকার রান্নায় কোন তেল ব্যবহার করা দরকার, চুলের সৌন্দর্য বজায় রাখার জন্য কোন নারকেল তেল ব্যবহার করবেন, রান্নার স্বাদ বাড়াবার জন্য কোন স্বাস্থ্যসম্মত মশলা ব্যবহার করবেন, গরমের দিনে ঠান্ডা পানীয় ‘রোজ সিরাপ’ আর ‘কে সি পালের’ ছাতা, এমন সব বিজ্ঞাপনের শেষ নেই।

Kolkata Bus Ticket
গরমের দিনে ঠান্ডা পানীয় ‘রোজ সিরাপ’ আর ‘কে সি পালের’ ছাতা, এমন সব বিজ্ঞাপনের শেষ নেই

আবার বাঙালির নববর্ষ উদযাপন বা শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দূর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা হয়ে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত বাসের টিকিটে বিজ্ঞাপনের অন্য চমক থাকত। শহরের কোন কোন দোকানে বড়বাজারের দামে সস্তায় ভাল ভাল বেনারসি, কাঞ্জিভরম, সিল্ক, তাঁত, শুটিং, সার্টিং বা রেডিমেড পোশাক এত এত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তার খবরও থাকত। কেউ বলছেন, টিকিটটি সঙ্গে আনলে আমরা বিক্রীত মূল্যের ওপর শতকরা এত ছাড় দেব। কেউ লিখছেন, আমাদের দোকানে ক্রেডিট কার্ডের সুবিধা আছে। ওদিকে চৈত্র সেল বা বড়দিন ও ইংরেজি নববর্ষের বিজ্ঞাপনও দেখার মতো।

একবার ভেবে দেখুন তো। আপনাকে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতে হচ্ছে না। প্রতিদিন বাসে যাতায়াত করার সময়টুকুতে এমন কত হাতে গরম খবর চটজলদি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

Kolkata Bus Ticket
একটা টিকিটে লেখা সন্তানের স্মৃতিশক্তি ও মনসংযোগ বাড়াতে আজই ‘ALOHA’ তে ভর্তি করুন’

এখানেই শেষ নয়। আপনার সন্তানের পরীক্ষার ফল ভাল না হওয়ায় আপনি চিন্তায় আছেন? কুছ পরোয়া নেই। তার জন্য আছে বিজ্ঞাপনদাতারা। একটা টিকিটে লেখা আছে ‘আপনার সন্তানের Result আশানুরূপ না হওয়ায় আপনি কি চিন্তিত? ওর স্মৃতিশক্তি ও মনসংযোগ বাড়াতে আজই ‘ALOHA’ তে ভর্তি করুন’।

বাস টিকিটের বিজ্ঞাপনের প্রতি যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ কেউ আবার জনপ্রিয় বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকাদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে।

ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য হাজারও ট্রেনিং সেন্টারের বিজ্ঞাপনের হাতছানি। ওই বিজ্ঞাপন দেওয়া টিকিটটি সঙ্গে করে নিয়ে গেলে কোর্স ফি-তে আকর্ষণীয় ছাড়। এমনকি Course শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনও কাজে ১৪ হাজার টাকা স্যালারির ব্যবস্থা করে দেওয়ার কথাও লিখতে ভোলেনি। অন্য একটি টিকিটের বিজ্ঞাপন বলছে ‘টাকা চাই?’ এখনই পেতে পারেন ‘পার্সোনাল লোন’। আবার, আপনার পরিবারের সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নানা ফ্যামিলি হেলথ সেন্টারের বিজ্ঞাপন ছাপা অন্য একটি টিকিটে। শেষ টিকিটে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আরেকধরনের বিজ্ঞাপনের হাতছানি।

বাস টিকিটের বিজ্ঞাপনের প্রতি যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ কেউ আবার জনপ্রিয় বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকাদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে। এমনকি ‘RAUNAQ’ কোম্পানির জলের ট্যাঙ্কের বিজ্ঞাপনে বিজ্ঞাপনদাতা তো এক জাদুকরকেও হাজির করেছেন যেখানে তিনি বলছেন ‘It is not my jadu, It’s my choice’!

Kolkata Bus Ticket
কেউ কেউ আবার জনপ্রিয় বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকাদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে

কলেজ স্ট্রিটের বই পাড়ায় নতুন নতুন বই বেরোচ্ছে। তারই টাটকা খবর টিকিটের মাধ্যমে একেবারে হাতে হাতে পেয়ে যাচ্ছেন। টিকিট সঙ্গে নিয়ে গেলে আগ্রহী মানুষেরা আকর্ষণীয় ছাড়েই কিনতে পারবেন। এমন সুযোগও সেই সময় পাওয়া যাচ্ছিল বাসের টিকিটের মাধ্যমেই।

আপাততুচ্ছ পরিবহনের নানা মাধ্যমের এই সব টিকিটেই লুকিয়ে আছে সমসাময়িক যুগের আর্থ-সামাজিক অবস্থার চিত্র। কখনও তা সরাসরি নজরে আসে, তো কখনও তা খুঁজে নিতে হয়।

এমন কতশত বিজ্ঞাপন যে তখন বাস টিকিটে প্রকাশিত হত, তার হিসাব কে রাখে! এতে যাত্রীরাও যেমন খুশি হতেন, তেমন খুশি হতেন বাস মালিকেরাও। কারণ টিকিট ছাপানোর খরচটা বহন করতেন বিজ্ঞাপনদাতারাই। সঙ্গে হয়তো কিছু বাড়তি আয় হত বাসমালিকদের।

Kolkata Bus Ticket
আপাততুচ্ছ পরিবহনের নানা মাধ্যমের এই সব টিকিটেই লুকিয়ে আছে সমসাময়িক যুগের আর্থ-সামাজিক অবস্থার চিত্র

পরিশেষে একটা কথা না বললেই নয়। গত ৫০ বছরেরও বেশি সময় নানা যানবাহনের টিকিট সংগ্রহ করে ও এই নিয়ে লেখালেখি করতে গিয়ে একটা বিষয় বেশ বুঝতে পেরেছ। তা হল, এই সব পরিবহনের টিকিটগুলি নিছক অপ্রয়োজনীয়, বাতিল বা ফেলনা মনে করার কোনও কারণ নেই। আপাততুচ্ছ পরিবহনের নানা মাধ্যমের এই সব টিকিটেই লুকিয়ে আছে সমসাময়িক যুগের আর্থ-সামাজিক অবস্থার চিত্র। কখনও তা সরাসরি নজরে আসে, তো কখনও তা খুঁজে নিতে হয়। অতীত ইতিহাস রচনার ক্ষেত্রে কখনও কখনও যে এগুলিও অমূল্য উপাদান হিসাবে কাজে আসবে না, তা কে বলতে পারে!

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।
Picture of সুধীন্দ্র কুমার চক্রবর্তী

সুধীন্দ্র কুমার চক্রবর্তী

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
অমর মিত্র
বিতস্তা ঘোষাল

সংস্কৃতি

আহার

শমিতা হালদার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস

বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com