Prasanta Chandra Mahalanobis
১৮৯৩ সালের ২৯ জুন জন্ম নিয়েছিলেন এমন এক বাঙালি, যার চিন্তাধারা আজও ভারতের পরিকল্পনা ও বিজ্ঞানের ভিত্তি— প্রশান্তচন্দ্র মহলানবীশ।
পড়াশোনা শুরু করেছিলেন পদার্থবিদ্যা দিয়ে। প্রেসিডেন্সি কলেজে তাঁর শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়। পরে কেমব্রিজে পড়তে গিয়ে পরিচয় হয় কিংবদন্তি গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের সঙ্গে, যা তাঁর জীবন বদলে দেয়।
দেশে ফিরে তিনি কিছুদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সচিব ছিলেন। তারপর ১৯৩২ সালে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট— আজও যা বিশ্বের অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠান।
ভিডিও: ছকভাঙা রামকিঙ্কর – জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
‘মহলানবীশ ডিসট্যান্স’ থেকে ন্যাশনাল স্যাম্পল সার্ভে— আধুনিক পরিসংখ্যানের বহু গুরুত্বপূর্ণ ধারণার সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা।
পদ্মবিভূষণ, রয়্যাল সোসাইটির ফেলোশিপ, দেশিকোত্তম— অসংখ্য সম্মানে ভূষিত এই মহান বিজ্ঞানী ১৯৭২ সালের ২৮ জুন, জন্মদিনের ঠিক আগের দিন প্রয়াত হন।
প্রশান্তচন্দ্র মহলানবীশ— একজন বাঙালি, যিনি সংখ্যাকে বদলে দিয়েছিলেন দেশের ভবিষ্যতের ভাষায়।
জন্মদিনে বাংলালাইভের শ্রদ্ধার্ঘ্য…