বাঙালির চোখে দুর্গাপুজোর ট্রেলার

Ganesh Chaturthi
Ganesh Chaturthi

বাঙালির চোখে দুর্গাপুজোর ট্রেলার

(Ganesh Chaturthi)

মহারাষ্ট্রে জমিয়ে শুরু হয়ে গেছে গণেশ উৎসব। প্রতি বছরের মতো। এই যে আমি মহারাষ্ট্র বললাম, সঙ্গে সঙ্গে মুম্বাই চোখের সামনে ভেসে উঠল বুঝি? বিশাল মণ্ডপ, থিম-ভিত্তিক সাজসজ্জা এবং লক্ষ লক্ষ দর্শনার্থী? কিন্তু গণেশোৎসবের শিকড় খুঁজতে হলে যেতে হবে পুনে। কেন? গণেশ পুজো ভারতে বহু শতক ধরে পালিত হলেও এটি মূলত ঘরোয়া উৎসব হিসেবে সীমাবদ্ধ ছিল। ১৮৯৩ সালে জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক গণেশ উৎসবকে পুনেতে সর্বজনীন রূপ দেন। তাঁর উদ্দেশ্য ছিল ধর্মীয় আবহকে কেন্দ্র করে সাধারণ মানুষকে একত্র করা এবং সামাজিক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলা।


আরও পড়ুন: হে শারদ সংখ্যা, তব বিবিধ বিপণন


তখন ব্রিটিশ শাসন। দেশের মানুষ একসঙ্গে না থাকলে চলবে কী করে! এই উদ্যোগ পরবর্তীকালে গণেশোৎসবকে মহারাষ্ট্রের অন্যতম বৃহত্তম জনউৎসবে পরিণত করে। পুনেতে আজও সেই গণেশোৎসবের ইতিহাস বহমান। পুনেতে এই উৎসবের কেন্দ্রবিন্দু হল ‘মানাচে পাঁচ গণপতি’ বা পাঁচ সম্মাননীয় গণপতি। এই পাঁচ গণপতি হলেন, কাসবা গণপতি, তাম্বডি যোগেশ্বরী, গুরুজি তালিম, তুলশিবাগ গণপতি, কেশরী ওয়াড়া গণপতি।

Ganesh Chaturthi
পুনেতে আজও সেই গণেশোৎসবের ইতিহাস বহমান

পুনের পাঁচ সম্মাননীয় গণপতির মধ্যে আমার মতে সবচেয়ে আকর্ষণীয় গুরুজি তালিম গণপতি। মজার বিষয়, ‘তালিম’ শব্দটি এসেছে কুস্তি বা ব্যায়ামের আখড়া থেকে। আর সেই আখড়াতেই প্রথম গণপতি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখান থেকেই নাম ‘গুরুজি তালিম’। ১৮৮৭ সালে, সর্বজনীন গণেশোৎসব জনপ্রিয় হওয়ার আগে, একটি আখড়ায় এর সূচনা। তবে এর থেকেও বেশি অবাক করবে এর প্রতিষ্ঠা-কাহিনি। এই গণপতির প্রতিষ্ঠাতাদের মধ্যে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই ছিলেন। তাই এই গণপতি শুধু ভক্তির প্রতীক নন, সম্প্রীতিরও প্রতীক। সম্প্রীতির উদাহরণ মিলেমিশে এই পুজো শুধুই ধর্মের প্রতীক নয়, মানবতার প্রতীকও!

Ganesh Chaturthi
পুনের পাঁচ সম্মাননীয় গণপতির মধ্যে আমার মতে সবচেয়ে আকর্ষণীয় গুরুজি তালিম গণপতি

পুনের আরেকটি অনন্য পরিচয় হল ঢোল-তাশা পঠক। ‘ঢোল’ বড় আকারের ঢাকসদৃশ বাদ্যযন্ত্র এবং ‘তাশা’ উচ্চস্বরের কেটল-ড্রাম ধরনের বাদ্যযন্ত্র। এই দুই মিলে যে সংগঠিত দল গড়ে ওঠে, তাকে বলা হয় ঢোল-তাশা পঠক। হাজার হাজার তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাকে সুসংগঠিত বাদ্যদলের অংশ হিসেবে শোভাযাত্রায় অংশ নেন। ঢোল-তাশার সমবেত ছন্দ শহরের রাস্তাগুলিকে এক অসাধারণ আবহে ভরিয়ে তোলে।

মহারাষ্ট্রের গণেশোৎসবের সংস্কৃতির শুভ গুণ আগামী প্রজন্ম অনুভব করুক। কারণ, Coretta Scott King বলেই গিয়েছেন, ‘The greatness of a community is most accurately measured by the compassionate actions of its members.’

পুনের কথা বলতে গিয়ে মুম্বাইকে ভুলে গেলে একেবারেই চলবে না। মহারাষ্ট্রের গণেশোৎসব প্রসঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজা-র নাম না বললেই নয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। অনেকটা আমাদের বাগবাজার সর্বজনীনের মতো। সেখানকার মায়ের দর্শন যেমন বাঙালিদের মনের আরাম।

Ganesh Chaturthi
মহারাষ্ট্রের গণেশোৎসব প্রসঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজা-র নাম না বললেই নয়

গণেশ উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে উকাডিচে মোদক। চালের আটা, নারকেল ও গুড়ের পুর দিয়ে তৈরি বাষ্পে সিদ্ধ মিষ্টান্নকে ভগবান গণেশের সবচেয়ে প্রিয় খাবার বলে মনে করা হয়। মহারাষ্ট্রের ঘরে ঘরে এই সময় মোদক তৈরি হয় এবং নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গে মোদকের নামে সন্দেশ বিক্রি হয়। খাঁটি মোদক অন্যরকম। কতকটা যেন ভাপা পিঠে। বড়ই স্বাদু।

ঐতিহ্যগতভাবে, গণেশ মূর্তি শাডু মাটি (Shadu Clay) দিয়ে তৈরি হত। আধুনিক সময়ে পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির ফলে মহারাষ্ট্রে আবার মাটির মূর্তি, প্রাকৃতিক রং এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ছে।

Ganesh Chaturthi
ঐতিহ্যগতভাবে, গণেশ মূর্তি শাডু মাটি (Shadu Clay) দিয়ে তৈরি হত

নতুন জামা পরে বাচ্চা থেকে বয়স্ক সবাই গণপতি হাতে ঘরে ঢুকছেন। পাড়ায় পাড়ায় প্যান্ডেল। কোনও বাঙালি এই সময় মহারাষ্ট্রে থাকলে এই দৃশ্য তাঁর কাছে দুর্গা পুজোর ট্রেলার বলে মনে হতে পারে। ঠাকুর এখানে ঘরে ঘরে আসেন এবং ১২ দিন থাকেন। এতদিন ধরে চলা বড় পুজো বাংলায় আছে কী না জানা নেই।

‘গণপতি বাপ্পা মোরিয়া, পুধচ্যা বছরি লভকর যা’ অর্থাৎ, হে গণপতি, আগামী বছর আরও তাড়াতাড়ি ফিরে এসো। গণপতি বাপ্পার পর ‘মোরিয়া’ কেন উচ্চারণ করা হয়, তা নিয়েও খানিকটা বলা দরকার। এ কি গণেশের আরেক নাম? বিভিন্ন গবেষকদের মতে, এই শব্দটি গণেশভক্ত মোরয়া গোসাভি-এর উদ্দেশ্যে বলা হয়। পুনের নিকটবর্তী চিঞ্চওয়াড-এর এই সাধককে শ্রেষ্ঠ সাধক বলে মানা হয়। তাঁর অসামান্য ভক্তির কারণেই মহারাষ্ট্রের মানুষ দেবতা ও এক মহান ভক্তকে একই পঙক্তিতে স্মরণ করেন।

Ganesh Chaturthi
হে গণপতি, আগামী বছর আরও তাড়াতাড়ি ফিরে এসো

মহারাষ্ট্রের গণেশোৎসবের সংস্কৃতির শুভ গুণ আগামী প্রজন্ম অনুভব করুক। কারণ, Coretta Scott King বলেই গিয়েছেন, ‘The greatness of a community is most accurately measured by the compassionate actions of its members.’

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of সোমা দে

সোমা দে

পেশায় Telecommunications Industry-র একজন Technical Professional; নেশায় লেখক ও আঁকিয়ে। কর্মসূত্রে প্রায় ৪০টি দেশে থাকা ও কাজ করার অভিজ্ঞতা, পৃথিবীর নানা প্রান্তের মানুষ, সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। গত বেশ কিছু বছর ধরে অস্ট্রেলিয়াই ঠিকানা। শব্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এখনও পর্যন্ত তিনটি বইয়ের জন্ম হয়েছে সেই পথ চলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
দ্বিজেন্দ্রনাথ বাঙালি পাঠকের কাছে একজন কবি ও দার্শনিক হিসেবে পরিচিত হলেও তাঁর গণিতচর্চার বিষয়টি বহুলাংশে অপ্রকাশিত থেকে গেছে। গণিত সম্পর্কে তিনি নিজেই লিখেছিলেন ‘অঙ্ক আমার ভাল লাগিত। কিন্তু ক্লাসের বাঁধাধরা নিয়মের মধ্যে অঙ্ক কষা ও গণিত শাস্ত্রের অধ্যয়ন করা আমার পক্ষে অসম্ভব। আমার ভাল লাগিত Trigonometry ও Mensuration; বাড়িতে ইচ্ছেমতো আমি তাহাই আলোচনা করিতাম।’ লিখছেন সপ্তর্ষি রায় বর্ধন...
Please login to bookmark Close
যাঁরা বুঝতে পারেন নিজেদের দুঃখ-প্রকৃতি, তাঁরা এক অর্থে ভাগ্যবান। কারণ, এক্ষেত্রে নিজের সঙ্গে নিজের কথা বলার পথটুকু অন্তত তাঁদের সামনে খোলা রয়েছে। আর, যাঁরা বুঝতে পারেন না? তাঁদের কাছেই— দুঃখ, নিঃসঙ্গতা, একাকিত্ব— জীবনরূপী চাবুকের একেকটা ঝাপট। বিভূতিভূষণের ‘মৌরীফুল’ গল্পের সুশীলা কাছে তেমনই এক চরিত্র! লিখছেন অভিরূপ মুখোপাধ্যায়...
Please login to bookmark Close
একবার এক সাক্ষাৎকারে তোমাকে বলতে শুনেছিলাম—রবীন্দ্রনাথ নাকি তোমার চিরকালের সমবয়সী বন্ধু। বয়সের কোনও অনড় খোপে তাঁকে তুমি কোনওদিনই বন্দি করোনি। শৈশবে কোনও রাখালের উদাসী বাঁশির মেঠো সুরে যাঁর দেখা পেয়েছিলে, ভরা যৌবনে কোনও এক শান্ত গোধূলিলগ্নে হয়তো তাঁকেই আবার খুঁজে নিয়েছিলে মুগ্ধ করা এক যুবতীর চোখের তারায়। লিখছেন সুতীর্থ দাশ...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com