Social Media Advantage
(Social Media Advantage)

২০২০ সালের অক্টোবর মাসের এক বিষণ্ণ দুপুর। দক্ষিণ দিল্লির মালব্য নগরের একচিলতে টিনের চালার নিচে বসে অশীতিপর কান্তা প্রসাদ যখন চোখের জল মুছছিলেন, তখন তাঁর সামনে রাখা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে মটর-পনিরের তরকারি প্রায় পুরোটাই অবিক্রীত। লকডাউন-পরবর্তী শহরের ব্যস্ত রাজপথে মানুষ, গাড়ি সব‌ই রয়েছে, শুধু তাঁর ‘বাবা কা ধাবা’-য় নেই কোনও খদ্দের। সকাল থেকে বিক্রিবাট্টা সাকুল্যে দু’অঙ্কের।

ঠিক এমন সময় গৌরব ওয়াসান নামের এক তরুণ পথচলতি অবস্থায় বৃদ্ধ দম্পতির সেই অসহায় দৃশ্য স্মার্টফোনে বন্দি করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। পরদিন সকালেই মালব্য নগরের সেই গলিতে যে দৃশ্য দেখা গেল, তা যে কোনও সিনেমার ক্লাইম্যাক্সের চেয়ে কম কিছু নয়। বৃদ্ধের সেই ভাঙাচোরা দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন! সচরাচর এমন লাইন দেখা যায় নতুন আইফোন লঞ্চ হলে বা পুজোর সময় নামী কোনও ব্র্যান্ডের বিরিয়ানির দোকানে!


আরও পড়ুন: ‘পেচো ফ্রিও’ থেকে ঈশ্বর


দিল্লির এই ঘটনার ঠিক ক’দিন আগেই একইরকম আরেকটি ঘটনার সাক্ষী থেকেছিল বীরভূমের সদর শহর সিউড়ি। বলিউডের এক নামী র‍্যাপার যখন প্রবীণ লোকশিল্পী রতন কাহারের কালজয়ী গান ‘বড়লোকের বিটি লো’ নিজের মিউজিক ভিডিওতে ব্যবহার করেও মূল স্রষ্টার নামটুকু উল্লেখের ন্যূনতম সৌজন্য দেখাননি, তখন গর্জে উঠেছিল সোশ্যাল মিডিয়ার বাঙালি নেটিজেনরা। ফেসবুক, টুইটারজুড়ে সম্মিলিত প্রতিবাদের ঝড়ের মুখে শেষমেশ মাথা নত করতে বাধ্য হন সেই তারকা; ক্ষমা চেয়ে রতন কাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন পাঁচ লক্ষ টাকা।

মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে একটি সাধারণ ভিডিও ক্লিপ কিংবা কয়েক হাজার মানুষের হ্যাশট্যাগ যেভাবে মুছিয়ে দিয়েছিল কান্তা প্রসাদের চোখের জল, রতন কাহারকে ফিরিয়ে দিয়েছিল তাঁর প্রাপ্য শিল্পীর সম্মান, তা নিঃসন্দেহে একুশ শতকের ডিজিটাল দুনিয়ার একেকটি রূপকথা।

Social Media Advantage
শিল্পী রতন কাহার

মালব্য নগরের সেই দোকানের সামনে যাঁরা সেদিন ভিড় করেছিলেন, বা সিউড়ির বৃদ্ধ শিল্পীর হয়ে যাঁরা কলম ধরেছিলেন ডিজিটাল দেওয়ালে, তাঁরা কেউই কিন্তু এঁদের আত্মীয় ছিলেন না। নিছকই স্ক্রিনের ওপারের অচেনা মানুষ। এবং এই অচেনা মানুষেরা যে কেবল একজন অসহায় মানুষের সম্মান বাঁচাতেই এগিয়ে আসেন তা নয়, চরম সংকটের দিনে তাঁরাই কখনও কখনও হয়ে ওঠেন সাক্ষাৎ দেবদূত।

২০২১ সালের মে মাসে করোনাকালের সেই ভয়াবহ রাতগুলোর কথাই ধরা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিকে দিকে তখন অক্সিজেনের জন্য হাহাকার। সরকারি হেল্পলাইনগুলোর ওপাশে কেবলই যান্ত্রিক ‘ব্যস্ত’ স্বর, এবং হাসপাতালের শয্যা যেন অমৃতের চেয়েও দুর্লভ।

অথচ কী আশ্চর্য, দুর্যোগের রাতে যাঁরা এভাবে নিজেদের জীবন বাজি রেখে ছুটে যান, তাঁদের নিয়েই আমাদের পাড়ার চায়ের দোকানে কান পাতলে আকছার শোনা যায় এক ক্লিশে আক্ষেপ— “ফেসবুকে হাজার দুয়েক বন্ধু, কিন্তু বিপদে পড়লে চারজনকেও কাছে পাবে? নাহ্!”

ঠিক সেই সময় কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যে ফেসবুক- হোয়াটসঅ্যাপের হাত ধরে জন্ম নিল ‘রেড ভলান্টিয়ার্স’ কিংবা ‘কোয়ারেন্টাইন স্টুডেন্ট-ইউথ নেটওয়ার্ক’- এর মতো স্বতঃস্ফূর্ত কিছু তরুণ ব্রিগেড। মাঝরাতে ফেসবুকে ‘এসওএস কলকাতা’ (#SOSKolkata) লিখে পোস্ট করার তিরিশ মিনিটের মাথায় দেখা যেত, গুগল স্প্রেডশিট দেখে অচেনা কলেজপড়ুয়া তরুণরা স্কুটারের পিছনে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগীর বাড়ির দরজায় হাজির হচ্ছেন। তার ঠিক একবছর আগে ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত সুন্দরবনের পাথরপ্রতিমা বা হিঙ্গলগঞ্জেও ত্রাণের ত্রিপল, শুকনো খাবারদাবার সবার আগে পৌঁছে দিয়েছিল ফেসবুকের পাতায় গড়ে ওঠা এই নাগরিক দলগুলোই।

অথচ কী আশ্চর্য, দুর্যোগের রাতে যাঁরা এভাবে নিজেদের জীবন বাজি রেখে ছুটে যান, তাঁদের নিয়েই আমাদের পাড়ার চায়ের দোকানে কান পাতলে আকছার শোনা যায় এক ক্লিশে আক্ষেপ— “ফেসবুকে হাজার দুয়েক বন্ধু, কিন্তু বিপদে পড়লে চারজনকেও কাছে পাবে? নাহ্!”

Social Media Advantage
ফুড ভ্লগার গৌরব ওয়াসান

মজার ব্যাপার হচ্ছে, যাঁরা সকাল-বিকেল এভাবে সোশ্যাল মিডিয়ার মুণ্ডপাত করেন এবং এই মাধ্যমটিকেই আধুনিক সমাজের যাবতীয় অবক্ষয়ের মূল হিসেবে দেগে দেন, তাঁরাও নিজেদের দেড় হাজার শব্দের গম্ভীর প্রবন্ধ শেষমেশ পোস্ট করেন ওই ফেসবুকের দেওয়ালেই। আবার পোস্ট করে চশমার ফাঁক দিয়ে আড়চোখে দেখে নেন কটা ‘লাইক’ বা ‘শেয়ার’ পড়ল!

আমাদের অতি ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়স্বজনের গণ্ডিটা আসলে আমাদের মতোই ক্ষুদ্র; আমরা যা জানি, তাঁরাও মোটামুটি তা-ই জানেন। কিন্তু ফেসবুকের ওই যে হাজার দেড়েক ‘অর্ধপরিচিত’ মানুষ— যাঁদের সঙ্গে হয়তো স্কুল ছাড়ার পর বছর কুড়ি কথা হয়নি, কিংবা যাঁর বেড়ালছানার ছবিতে আমরা মাঝে মধ্যে কেবল ‘লাভ’ রিঅ্যাক্ট দিই— বিপদের দিনে তাঁরাই হয়ে ওঠেন তুরুপের তাস।

আগে পাড়ার রাস্তা মেরামত, জমা জলের সমস্যার সমাধান করতে হলে পুরসভা বা বিডিও অফিসে ‘সবিনয় নিবেদন এই যে’ লিখে তিন কপি দরখাস্ত জমা দিতে হত। সরকারি ফাইলের তলায় চাপা পড়তে পড়তে সেই দরখাস্ত কবে উইপোকার মধ্যাহ্নভোজের মেনু হয়ে যেত, কেউ টেরও পেত না।

মাঝরাতে বিরল ‘ও-নেগেটিভ’ রক্তের প্রয়োজনে ‘ফ্রেন্ডস টু সাপোর্ট’ বা ‘ব্লাড ডোনার্স ক্লাব’-এর মতো ফেসবুক গ্রুপগুলিতে একটি পোস্ট করলে দেখা যায়, কোনও এক দূরবর্তী পরিচিত মানুষই দেবদূতের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন ব্লাড ব্যাঙ্কে। মার্কিন সমাজতাত্ত্বিক মার্ক গ্রানোভেটার ১৯৭৩ সালে মানুষের এই ‘দ‍্য স্ট্রেংথ অফ উইক টাইস’-এর কথা বলেছিলেন; সোশ্যাল মিডিয়া আলগা সম্পর্কের সুতোয় গাঁথা মানুষগুলোকে এক বিশাল অদৃশ্য জালে জুড়ে আমাদের বিপদের সবচেয়ে বড় বিমা হয়ে উঠেছে।

মাঝরাতে একটি মাত্র পোস্টের জোরে যখন রক্ত বা অক্সিজেনের মতো মহার্ঘ জিনিস জোগাড় হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনেও এক নতুন আত্মবিশ্বাসের জন্ম হয়। মানুষ তখন ভাবতে শুরু করে— যে স্মার্টফোন মাঝরাতে প্রাণ বাঁচাতে পারে, সেই ফোন কি পাড়ার ভাঙা রাস্তা সারাতে বা প্রতারক ব্যবসায়ীকে জব্দ করতে পারে না? এই একটা প্রশ্নই আমাদের চিরপরিচিত সরকারি লাল ফিতে ও কর্পোরেট দাদাগিরির ফাঁসকে এক ঝটকায় আলগা করে দেয়।

আগে পাড়ার রাস্তা মেরামত, জমা জলের সমস্যার সমাধান করতে হলে পুরসভা বা বিডিও অফিসে ‘সবিনয় নিবেদন এই যে’ লিখে তিন কপি দরখাস্ত জমা দিতে হত। সরকারি ফাইলের তলায় চাপা পড়তে পড়তে সেই দরখাস্ত কবে উইপোকার মধ্যাহ্নভোজের মেনু হয়ে যেত, কেউ টেরও পেত না।

কিন্তু আজ মফস্বলের কোনও রসিক তরুণ ভাঙা রাস্তার গর্তে জমে থাকা জলে কাগজের নৌকা ভাসিয়ে কিংবা ছিপ ফেলে মাছ ধরার ভঙ্গিতে কেবল একটি তিরিশ সেকেন্ডের রিল বানিয়ে স্থানীয় প্রশাসনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। চব্বিশ ঘণ্টার মধ্যে সেই রিল ভাইরাল হয়ে গেলে বিদ্রুপের ঠেলায় ঘুম উড়ে যায় কর্তাব্যক্তিদের!

অতঃপর সাধারণ মানুষ যখন বুঝে ফেলেছে, যে রাষ্ট্র বা বহুজাতিক সংস্থার চোখে চোখ রেখে কথা বলতে তার আর কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, তখন বাংলার প্রান্তিক শিল্পীরাও স্বাভাবিকভাবে বুঝতে শুরু করেছেন— ক্রেতার কাছে পৌঁছাতে তাদেরও শহরের মহাজনের দ্বারস্থ হওয়ার দিন শেষ!

শুধু কি সরকারি দপ্তর? এই তো কিছুদিন আগে কলকাতারই তরুণ, সোশ্যাল মিডিয়া-খ্যাত ‘ফুড ফার্মার’ রেভান্ত হিম্মতসিংকা মাত্র দু’মিনিটের একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিলেন, শিশুদের মধ্যে জনপ্রিয় ‘বর্নভিটা’র অর্ধেকটাই আসলে চিনি! সেই একটি রিলের ধাক্কায় বহুজাতিক সংস্থা মন্ডেলেজ় কেবল নিজেদের পণ্যে চিনির মাত্রা কমাতেই বাধ্য হয়নি, খোদ কেন্দ্রীয় সরকারের বাণিজ্যমন্ত্রক নির্দেশিকা জারি করে এই ধরনের পানীয় থেকে ‘হেলথ ড্রিঙ্ক’ তকমাটিই মুছে দিয়েছে।

এককালে দেশের ভালমন্দ নিয়ে তর্কবিতর্ক করার যে অধিকার সীমিত ছিল কেবল মুষ্টিমেয় শহুরে শিক্ষিত বাবুদের আড্ডায়, যাকে জার্মান দার্শনিক হাবেরমাস নাম দিয়েছিলেন ‘পাবলিক স্ফিয়ার’ বা জনপরিসর; সোশ্যাল মিডিয়া সেই অভিজাত বৈঠকখানার সদর দরজাটিই হাট করে খুলে দিয়েছে।

Social Media Advantage
কলেজপড়ুয়া তরুণরা স্কুটারের পিছনে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগীর বাড়ির দরজায় হাজির

অতঃপর সাধারণ মানুষ যখন বুঝে ফেলেছে, যে রাষ্ট্র বা বহুজাতিক সংস্থার চোখে চোখ রেখে কথা বলতে তার আর কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, তখন বাংলার প্রান্তিক শিল্পীরাও স্বাভাবিকভাবে বুঝতে শুরু করেছেন— ক্রেতার কাছে পৌঁছাতে তাদেরও শহরের মহাজনের দ্বারস্থ হওয়ার দিন শেষ!

চিরাচরিত বাজারের নিয়মই ছিল, ফুলিয়ার তাঁতিরা রাতদিন এক করে শাড়ি বুনবেন বা বাঁকুড়ার ডোকরা শিল্পী মূর্তি গড়বেন, এবং তার লভ্যাংশের মাখনটুকু খেয়ে যাবেন শহরের ফড়ে বা মহাজন। কারণ, ক্রেতা কোথায় আছেন, সে খবরটুকু এতকাল কেবল মহাজনের পকেটেই থাকত। মার্কিন অর্থনীতিবিদ জর্জ আকারলফ বাজারের এই ‘তথ্যের লুকোচুরি’ (অ‍্যাসিমেট্রিক ইনফরমেশন) নিয়ে গবেষণা করে আস্ত একখানা নোবেলই পেয়ে গেলেন।

সংসারের খুচরো খরচের জন্য যে গৃহবধূদের একসময় স্বামীর মুখাপেক্ষী হয়ে থাকতে হত, আজ তাঁদের হাতে তৈরি কেক, আচার বা গয়নার পার্সেল নিতে বাড়ির সামনে প্রতিদিন জড়ো হয় কুরিয়ার কর্মীর বাইক। এ দৃশ্য কেবল চারটে বাড়তি পয়সার গল্প বলে না; পিতৃতান্ত্রিক সংসারের ভিতর নারীর আত্মমর্যাদার মেরুদণ্ডকেও এক ঝটকায় অনেকটা সোজা করে দেয়।

কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এসে মহাজনের সেই একচেটিয়া গুমোর ফাঁস করে দিয়েছে। আজ শান্তিপুর-ফুলিয়ার তাঁতিদের সমবায়, বাঁকুড়ার পাঁচমুড়ার মৃৎশিল্পী বা কলেজ স্ট্রিট ও মফস্বলের স্বাধীন ক্ষুদ্র প্রকাশকেরা কোনও বড় শোরুমের তোয়াক্কা না করেই দিব্যি তাঁদের ফেসবুক পেজ ও লাইভের মাধ্যমে সরাসরি পৌঁছে যান পাঠক ও ক্রেতার ড্রয়িংরুমে।

এ শুধু কথার কথা নয়। খোদ পরিসংখ্যান বলছে, ভারতে আজ ৮০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যার মধ্যে ৫০ কোটিরও বেশি মানুষ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। এবং এই বিশাল ভিড়কে কাজে লাগিয়েই দেশে গড়ে উঠেছে ২০ লক্ষের বেশি ক্ষুদ্র উদ্যোগ, যার প্রায় ৬০ শতাংশের হাল ধরে রয়েছেন নারীরা।

Social Media Advantage
সোশ্যাল মিডিয়া প্রতিবাদের জন্য সাংগাঠনিক খরচ এক ধাক্কায় নামিয়ে এনেছে এক সাধারণ ডেটা প্যাকের দামে

ফেসবুকের ‘হোমবেকার্স গিল্ড’ বা বিভিন্ন আঞ্চলিক নারী উদ্যোক্তাদের গ্রুপগুলোতে চোখ রাখলেই দেখা যায়, সংসারের খুচরো খরচের জন্য যে গৃহবধূদের একসময় স্বামীর মুখাপেক্ষী হয়ে থাকতে হত, আজ তাঁদের হাতে তৈরি কেক, আচার বা গয়নার পার্সেল নিতে বাড়ির সামনে প্রতিদিন জড়ো হয় কুরিয়ার কর্মীর বাইক। এ দৃশ্য কেবল চারটে বাড়তি পয়সার গল্প বলে না; পিতৃতান্ত্রিক সংসারের ভিতর নারীর আত্মমর্যাদার মেরুদণ্ডকেও এক ঝটকায় অনেকটা সোজা করে দেয়।

সংসারের চার দেওয়ালের ভিতর জমে ওঠা এই ক্ষুদ্র অর্থনীতির জোর যখন লক্ষ লক্ষ মানুষের হাতের মুঠোয় ছড়িয়ে পড়ে, তখন তা রীতিমতো অসাধ্য সাধন করতে পারে। পাঁচশো টাকার শাড়ি কেনার মতোই সাধারণ মানুষ যখন নিজের পকেট থেকে দশ-বিশ টাকা বের করে কোনও অচেনা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন, তখন জন্ম নেয় ‘ক্রাউডফান্ডিং’-এর মতো এক আশ্চর্য জাদু।

কলেজের টিফিনের পয়সা বাঁচিয়ে কোনও ছাত্রের ইউপিআই করা কুড়ি টাকা, কোনও পেনশনভোগী বৃদ্ধের একশো টাকা ও লক্ষ লক্ষ মানুষের একটি করে ফেসবুক ‘শেয়ার’— বিন্দু বিন্দু জল মিলে সত্যিই ষোলো কোটি টাকার সিন্ধু গড়ে তুলেছে।

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-র মতো বিরল জিনগত রোগে আক্রান্ত দুধের শিশুদের বাঁচাতে যে বিদেশি ‘জ়লগেনসমা’ (Zolgensma) ইঞ্জেকশনটির প্রয়োজন হয়, তার দাম প্রায় ষোলো কোটি টাকা! একজন মধ্যবিত্ত বাবার পক্ষে সে অঙ্ক উচ্চারণ করাই এক নিষ্ঠুর পরিহাস। অথচ আমরা দেখেছি, হায়দ্রাবাদের ছোট্ট শিশু আয়ানশ গুপ্ত কিংবা বাংলার একাধিক শিশুর জীবন বাঁচাতে ‘ইমপ্যাক্টগুরু’, ‘মিলাপ’ ও ‘কেটো’-র মতো প্ল্যাটফর্ম কীভাবে অসাধ্য সাধন করেছে।

কলেজের টিফিনের পয়সা বাঁচিয়ে কোনও ছাত্রের ইউপিআই করা কুড়ি টাকা, কোনও পেনশনভোগী বৃদ্ধের একশো টাকা ও লক্ষ লক্ষ মানুষের একটি করে ফেসবুক ‘শেয়ার’— বিন্দু বিন্দু জল মিলে সত্যিই ষোলো কোটি টাকার সিন্ধু গড়ে তুলেছে।

Social Media Advantage
কর্মক্ষেত্রে নারীদের সম্মানের দাবিতে বিশ্বব্যাপী ‘মি-টু’ (#MeToo) আন্দোলন

দশ টাকার এই অনুদান থেকে শুরু করে রাজপথের বড় কোনও আন্দোলন— সোশ্যাল মিডিয়া আসলে মানুষের জোট বাঁধার চিরকালীন জড়তাটাকেই ভেঙে দিয়েছে। মানুষ চিরকালই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়; কিন্তু একা একজন মিছিল বা প্রতিবাদ করতে গেলে যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয়— হলঘর ভাড়া করা, লিফলেট ছাপানো, মাইক বাঁধা— সেই ঝক্কির ভয়েই আমাদের যাবতীয় সদিচ্ছা এতকাল ড্রয়িংরুমের সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতেই ফুরিয়ে যেত। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ম্যানকুর অলসন একে বলেছিলেন সংগঠিত হওয়ার প্রাতিষ্ঠানিক খরচ (ট্রানস্যাকশন কস্ট অফ কালেক্টিভ অ্যাকশন)।

সোশ্যাল মিডিয়া এই খরচ এক ধাক্কায় নামিয়ে এনেছে একটি সাধারণ ডেটা প্যাকের দামে। তাই আজ যশোর রোডের শতাব্দীপ্রাচীন গাছগুলিকে করাতের হাত থেকে বাঁচানোর নাগরিক অভিযান হোক, মুম্বইয়ের ‘আরে অরণ্য’ (সেভ আরে) রক্ষার লড়াই হোক, বা কর্মক্ষেত্রে নারীদের সম্মানের দাবিতে বিশ্বব্যাপী ‘মি-টু’ (#MeToo) আন্দোলন— একখানা ছোট্ট হ্যাশট্যাগই নিমেষে লক্ষ লক্ষ বিচ্ছিন্ন মানুষকে দাঁড় করায় এক ছাতার তলায়।

যখন গঙ্গাসাগর মেলায় বা লোকাল ট্রেনে পথ হারানো কোনও স্মৃতিভ্রষ্ট বৃদ্ধের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ‘পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব’-এর চেষ্টায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি সুদূর উত্তরপ্রদেশে তাঁর নাতি-নাতনির কাছে ফিরে যাচ্ছেন, তখন প্রযুক্তির ওপর নতুন করে বিশ্বাস জন্মায় না কি?

আমাদের শেকড়ের বিস্মৃতিটুকুও পরম যত্নে আগলে রেখেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বায়নের দাপটে যখন ক্রমশ হারিয়ে যেতে বসেছে আমাদের ইতিহাস ও লোকজ সংস্কৃতি, তখন গুনীতা সিং ভাল্লা-র নির্মিত ‘১৯৪৭ পার্টিশন আর্কাইভ’ ফেসবুকের মাধ্যমে দেশভাগের লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের মৌখিক ইতিহাস নথিবদ্ধ করছে।

আবার বাংলায় ‘পুরনো কলকাতা’ কিংবা রান্নার বিভিন্ন গ্রুপের সৌজন্যে ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া কচুর লতি বা ছানার পাতুরির স্বাদ থেকে শুরু করে পুরুলিয়ার নিভৃত গ্রামের বৃদ্ধ ঝুমুর শিল্পীর গান— সবই আজ অমরত্ব পায় ডিজিটাল মহাফেজখানায়।

এরই ফাঁকে আবার যখন দেখা যায়, গঙ্গাসাগর মেলায় বা লোকাল ট্রেনে পথ হারানো কোনও স্মৃতিভ্রষ্ট বৃদ্ধের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ‘পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব’-এর (হ্যাম রেডিও) অম্বরীশ নাগ বিশ্বাসদের চেষ্টায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি সুদূর উত্তরপ্রদেশে তাঁর নাতি-নাতনির কাছে ফিরে যাচ্ছেন, তখন প্রযুক্তির ওপর নতুন করে বিশ্বাস জন্মায় না কি?

দিল্লির সেই কান্তা প্রসাদ, বীরভূমের রতন কাহার কিংবা গঙ্গাসাগরে পথ হারানো সেই বৃদ্ধ— অ্যালগরিদমের চোরাবালি, ভুয়ো খবর ও ট্রোলের কোলাহল পেরিয়ে স্মার্টফোনের ওই ছয় ইঞ্চি পর্দাটি শেষ পর্যন্ত আসলে এক আশ্চর্য আয়না— যেখানে আমরাই ঠিক করি, আমরা নিজেদের কোন মুখটি দেখতে চাই। এবং আমাদের পরম সৌভাগ্য এই যে, যান্ত্রিক পর্দার ওপারে বসে থাকা রক্তমাংসের মানুষগুলো আজও প্রতিদিন প্রমাণ করে চলেছেন— মানুষের হৃদয়ের চেয়ে শক্তিশালী কোনও অ্যালগরিদম আসলে পৃথিবীতে এখনও তৈরিই হয়নি।

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Please login to bookmark Close
Picture of অয়ন চট্টোপাধ্যায়

অয়ন চট্টোপাধ্যায়

প্রাবন্ধিক; রচনার মূল উপজীব্য বিষয় রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, ক্রীড়া, সমাজভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্কের নিবিড় অন্বেষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please login to bookmark Close
Please login to bookmark Close

The Banglalive's Picks

Weekly Newsletter

Enjoy our flagship newsletter as a digest delivered once a week.

By signing up, you agree to our User Agreement and Privacy Policy & Cookie Statement.

Please login to bookmark Close
ছেলেটা প্রতিবার ইন্টারভিউ দেওয়ার আগে বটতলার মন্দিরে এগারো টাকা দিয়ে পুজো দিত। মাথা নিচু করে বারবার বলত, ‘একবার আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দাও ভগবান, প্লিজ একবার আমার সহায় হও।’ ভাগ্যের চাকা সত্যিই একদিন ঘুরল। তবে ইন্টারভিউ দিয়ে নয়, সমাজমাধ্যমে একটা কুড়ি সেকেন্ডের রিল বানিয়ে, যে রিলের মুখ্য বিষয় ছিল সারমেয়। লিখছেন আদিত্য ঘোষ...
Please login to bookmark Close
এভাবেই শারদীয়া 'দেশ' পত্রিকায় লেখা হয়েছিল সুবোধ ঘোষের অসামান্য 'মা হিংসী' গল্পটি। লেখকের সেই দ্বিধা-সংকট আজ আর আছে কি না আমরা জানি না। তখন শারদীয়ার পরিবেশ অন্য ছিল। পাঠকের মনমেজাজ ছিল আলাদা। লিখছেন পঙ্কজ চক্রবর্তী...
Please login to bookmark Close
পুজো সংখ্যা বা পুজোবার্ষিকী আমার ছেলেবেলায় খুব একটা বেশি প্রকাশিত হত না। তখন ‘দেব সাহিত্য কুটির’ একচেটিয়া বই, পত্রিকা প্রকাশ করত। প্রতি বছর পুজোর আগে একটা সুন্দর নাম দিয়ে তারা পুজোসংখ্যা প্রকাশ করত। তাতে গল্প, কবিতা, কার্টুন কমিকস্ থাকত। লিখছেন নির্মলেন্দু মণ্ডল...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com