(Kids Special Food)
বাচ্চাদের খাওয়ানো নিয়ে বোধহয় পৃথিবীর সব প্রান্তেই মা-বাবারা ব্যতিব্যস্ত থাকেন। বাচ্চাদের নানা বায়না, তাদের কিছুতেই যেন ঘরের বানানো খাবার পছন্দ হয় না। কিন্তু আজকের দিনে বাইরের খাবার থেকে অনেক সমস্যা হচ্ছে। প্রসেসড খাবার, প্যাকেটজাত স্ন্যাক্স প্রায় রোজের খাদ্যতালিকায় ঢুকে গেছে।

এইসব খাবারই শরীরের ক্ষতি করছে। বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবিটিস, ওজন বৃদ্ধি কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে বাচ্চাদের মানসিক ভাবে দুর্বল করে দিচ্ছে। প্যাকেটজাত স্ন্যাক্সে অতিরিক্ত চিনি, saturated fat ও নুন থাকে। এগুলো কখনই ব্যালান্সড খাবার নয়। তাই একটু সাবধান হতে হবে মা বাবা এবং বাচ্চা সবাইকে।
হয়তো পুরো বন্ধ নয়, মাঝেমধ্যে এক-দুবার একটু কন্ট্রোল করে খেলে ভাল হয়। আমি যখন বাচ্চাদের রান্না শেখাই, সবসময় মাথায় রাখি যাতে তারা মরসুমি ফল-সবজি ব্যবহার করে কিছু বানায়, এবং তা যেন সুস্বাদু হয়, বাচ্চাদের ক্লাসের পরে অনেক অবিভাবক বলেন, দিদি আমার ছেলে আজ নিজে থেকে তরমুজের শরবত খেল, না হলে তরমুজ খেতেই চায় না, হয়তো একই জিনিস একটু এদিক ওদিক করে দিলে বাচ্চারা খেয়ে নেয়।




আবার ক্লাসে যখন কেউ নিজের হাতে একটা খাবার বানায়, তখন তার প্রতি তাদের আগ্রহ বাড়ে। কখন কেকটা বেক হবে, কখন আমের শরবত তৈরি হবে, ক্লাস শেষ হলেই ওরা খেয়ে নেয়। আবার আজকাল ক্লাসের আগে ওরা মা বাবার সঙ্গে বাজার যায়, লিস্ট ধরে জিনিস কেনে, এতে বাজারের তাজা ফল-সবজির প্রতি ওদের আগ্রহ জন্মায়।
হয়তো একটু চেষ্টা করে মেনুর অদলবদল করলে বাচ্চারা যে জিনিসটা খেতে চায় না, আমরা তাদের তা খাওয়াতে পারি। তাদের ভাত বা রুটির থালা বা টিফিন বক্স কখনও যেন একঘেয়ে না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। একটু রঙের বৈচিত্র্য খাবারের থালায় থাকলে ভাত খেতে ওরা উৎসাহ পায় ছোটরা।
আজ যে রেসিপিগুলো বলবো, সেগুলো সবই বাচ্চাদের বানানো। ওরা খুব ধৈর্য ধরে রান্না করতে পারে। আবার যে বাচ্চারা বিশেষভাবে সক্ষম, তারাও রান্নার ক্লাসে বেশ সুন্দরভাবে কাজ করে; এবং যে রঙিন ফলের শরবত বানায়, সেটা কখন খাবে জিজ্ঞেস করে বায়না করে।






হয়তো একটু চেষ্টা করে মেনুর অদলবদল করলে বাচ্চারা যে জিনিসটা খেতে চায় না, আমরা তাদের তা খাওয়াতে পারি। তাদের ভাত বা রুটির থালা বা টিফিন বক্স কখনও যেন একঘেয়ে না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। একটু রঙের বৈচিত্র্য খাবারের থালায় থাকলে ভাত খেতে ওরা উৎসাহ পায় ছোটরা।
চিকেন মাফিন
সেদ্ধ করা বোনলেস চিকেন ১ কাপ, পেঁয়াজ, রসুন, আদা কুচি, পালং শাক কুচি, চিজ, ময়দা ১/২ কাপ, দুধ ১/২ কাপ, মাখন ৩ চামচ, নুন, বেকিং পাউডার ১/২ চামচ, মিক্স হার্বস, গোল মরিচ গুড়ো।

প্রণালী – একটা বড় পাত্রে মাখন আর দুধ ফেটিয়ে নিতে হবে। তারপর ময়দা আর বেকিং পাউডার মেশাতে হবে। হালকা করে মিশিয়ে বাকি সব উপকরণ দিয়ে কাপ কেকের পাত্রে ঢেলে ওপর থেকে চিজ ছড়িয়ে বেক করতে হবে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট।
আপেল ক্রাম্বল
আপেল ১ টা, ওটস ১/২ কাপ, ব্রাউন সুগার ১/৪ কাপ, মাখন ৩ চামচ, দারচিনি গুড়ো ১/২ চামচ, চকলেট চিপস ১/৪ কাপ

প্রণালী – আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অল্প চিনি মিশিয়ে নিতে হবে। একটা আলাদা বাটিতে ওটস, গলানো মাখন, বাকি চিনি, দারচিনি গুঁড়ো নিয়ে দিয়ে ভাল করে মেখে নিতে হবে। একটা বেক করার ছোট বাটিতে আপেল নিচে দিতে হবে, ওপরে ওটস মাখা আর চকোলেট চিপস দিয়ে ১০ মিনিট বেক করে গরম গরম খেতে হবে।
মরসুমি ফলের শেক
আম/ সবেদা/ কলা, ঠান্ডা দুধ ১ কাপ, ড্রাই ফ্রুটস, মধু, আইসক্রিম

প্রণালী – মিক্সারে ফল, দুধ, মধু আর ড্রাই ফ্রুটস ঘুরিয়ে নিতে হবে। একটা সুন্দর গ্লাসে এই মিক্সারটা ঢেলে ওপরে এক স্কুপ আইসক্রিম আর কাজু বা চেরি দিয়ে সাজাতে হবে।
ফলের ডেসার্ট জার
মরসুমি ফলের পাল্প ও টুকরো, ছানা, দই, মধু, মেরি বিস্কুট, মাখন

বিস্কুট গুড়ো করে তাতে মাখন গলিয়ে মেখে নিতে হবে। ছানা দই আর মধু খুব ভালভাবে ফেটিয়ে ক্রিমের মতো করে নিতে হবে। একটা ছোট বাহারি গ্লাসে বিস্কুটের লেয়ার করতে হবে, তার ওপর ফলের টুকরো, তার ওপর ছানার লেয়ার দিয়ে একটা সুস্বাদু জার তৈরি হয়। যেকোনও ফল যেমন আম, কলা, স্ট্রবেরি, সবেদা, আঙুর, ডালিম ব্যবহার করা যায়।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
