কীভাবে বসন্ত আসে-
তোমার উঠোনে,আমার অভ্যাসে
ঘুম ভেঙে দেখি জেগে উঠেছে পূর্বজন্মের নারী,
মনে মনে তাকে নষ্ট করে ফেলি
একা রাস্তা,আসবাব,পুরোনো মেসের ছায়া
ফিরে যায় সতর্ক ভঙ্গিতে।
ল্যাম্প জ্বেলে খুলে বসি জন্মদিনে পাওয়া বই
দেখি- হলুদ পাতার ভাঁজে নিমপাতা রুখতে পারেনি
পোকা-খাওয়া মানুষী ফাটল।