রাবণ রাজা রাক্ষসপুরী থেকে মর্ত্যে এসেছেন দশেরা উপলক্ষে। রাম কিনা তীর মেরে তাঁকে বধ করবেন… ফি বছরেই করেন। আর মানুষের দল হইচই করে। এবার বিষ্টিতে ভিজেও তাই রাবণ হাজির যথাসময়ে। কিন্তু হোম স্টে-তে থাকতে গিয়েই গোল বাধল। ‘মাথাপিছু ভাড়া’ শুনে রাবণরাজের চক্ষু চড়কগাছ! নারদকেই জানালেন ব্যাকুল মনের আকূল কথা।